16/06/2026
বাচ্চারা যখন ভাবছে "আজ ফাঁকি দেওয়ার দারুণ সুযোগ", ঠিক তখনই দরজায় কড়া নাড়ছেন নগরফুল হলিডে স্কুলের মালীরা (শিক্ষকরা)! তবে ভয়ের কিছু নেই, এটা কোনো 'রেইড' নয়—নিখাদ ভালোবাসার খোঁজখবর।
বাচ্চারা ঠিকঠাক পড়ছে কি না, স্বাস্থ্য কেমন, আর বাসায় কোনো দুষ্টুমি চলছে কি না—একদম 'গ্রাউন্ড রিয়েলিটি' দেখতে মালীরা হাজির হচ্ছেন সরাসরি ওদের বাড়ি বাড়ি। মুখে মিষ্টি হাসি আর তীক্ষ্ণ নজর নিয়ে এই পুরো অভিযানের নেতৃত্ব দিচ্ছেন আগ্রাবাদ শাখার চিফ কো-অর্ডিনেটর তানজিলা মিমি।
পড়ালেখার খোঁজের পাশাপাশি অভিভাবকদের সাথে চলছে জমিয়ে আড্ডা আর সুখ-দুঃখের গল্প। একদিকে বাচ্চাদের মিষ্টি শাসন, অন্যদিকে পরিবারের মুখে চওড়া হাসি—মালীদের এই "হোম ভিজিট" দিনটাকে আরও জমজমাট করে তুলেছে। নগরফুলের মালীরা পাশে আছেন, তাই ফুলগুলো হাসিমুখে ফুটবেই! 😉