15/07/2026
The OG’s Welfare Foundation-এর উদ্যোগে সম্প্রতি চট্টগ্রামের বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াতে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং নিত্যপ্রয়োজনীয় উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মানবতার এই আহ্বানে সাড়া দিয়ে যারা অর্থ, শ্রম, সময় ও আন্তরিকতা দিয়ে আমাদের পাশে থেকেছেন, তাদের প্রত্যেকের প্রতি The OG’s Welfare Foundation-এর পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা। আপনাদের মূল্যবান সহযোগিতায় আমরা অসহায় মানুষের মুখে সামান্য হলেও হাসি ফোটাতে পেরেছি।
আসুন, মানবতার সেবায় আমরা সবাই একসাথে এগিয়ে আসি। কারণ মানুষের পাশে দাঁড়ানোই আমাদের সবচেয়ে বড় পরিচয়।