APON Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from APON, Nonprofit Organization, Chattogram, Chittagong.

Permanently closed.
আপন এর সাধারণ সম্পাদক রিপন খান শারীরিক ভাবে অসুস্থ হয়ে চট্টগ্রামের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকালের নিকট ...
29/03/2025

আপন এর সাধারণ সম্পাদক রিপন খান শারীরিক ভাবে অসুস্থ হয়ে চট্টগ্রামের একটা বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সকালের নিকট দোয়ার দরখাস্ত রইল।

ক্যান্সারে আক্রান্ত আকবরশাহ্ নিবাসী রাসেল এর মায়ের চিকিৎসার জন্য দ্বিতীয় ধাপে তার পিতা আবদুর রহিমের নিকট আর্থিক সহায়তা...
15/03/2025

ক্যান্সারে আক্রান্ত আকবরশাহ্ নিবাসী রাসেল এর মায়ের চিকিৎসার জন্য দ্বিতীয় ধাপে তার পিতা আবদুর রহিমের নিকট আর্থিক সহায়তা প্রদান করেন সামাজিক সংগঠন আপন। এতে উপস্থিত ছিলেন- সংগঠনের সভাপতি-নুরউদ্দিন খান সাগর, সাধারন সম্পাদক- রিপন খানসহ অন্যান্য সদস্যগণ।

‘বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে’সম্প্রতি দেশে ঘটে যাওয়া ধর্ষনের ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় তীব্র ...
14/03/2025

‘বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে’

সম্প্রতি দেশে ঘটে যাওয়া ধর্ষনের ঘটনায় দেশব্যাপী প্রতিবাদের ঝড় উঠেছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে রাজপথে নেমেছে সামাজিক সংগঠন আপন। বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে অনেকে। সংগঠনের সিনিয়র সহ সভাপতি সাইফুল ইসলাম মামুন বলেন, বিচারহীনতার সংস্কৃতি ধর্ষণ ঘটনার প্রধানতম কারণ। ধর্ষণের ন্যায়বিচার যেন অতীতের মতো অন্ধকারে না থেকে যায়। বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে।

শিশু ধর্ষণের ঘটনাকে মানবতাবিরোধী উল্লেখ করে তীব্র ক্ষোভ প্রকাশ ও দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে আপনের সাধারন সম্পাদক- রিপন খান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- যুগ্ম সম্পাদক- সাজু, সহ সভাপতি- ইয়াছিন ভূঁইয়া, মোঃ রাজু প্রমুখ। তারা বলেন- তনু থেকে শুরু করে আছিয়াসহ অপরাপর ঘটনার মতো ধর্ষণ ও নিপীড়নমূলক অপরাধের ক্ষেত্রে বিচারের বাণী যেন আর নিভৃতে না কাঁদে- সেজন্য সংশ্লিষ্টরা যেন প্রয়োজনীয় ও কার্যকর ব্যবস্থা নেন।

সংগঠনের সভাপতি সাংবাদিক নূরউদ্দিন খান সাগর বলেন- একজন সাধারন মানুষ হিসেবে আমাদেরই সন্তানতুল্য একজন আছিয়ার প্রতি এহেন পৈশাচিক উন্মত্ততায় আমরা গভীরভাবে মর্মাহত, বেদনাক্লিষ্ট ও ক্ষুব্ধ। আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ করছি, ধর্ষণ একটি মারাত্মক সামাজিক ব্যাধিতে পরিণত হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শৈথিল্য, বিচারের দীর্ঘসূত্রতা এবং কখনও কখনও সঠিক তদন্তের অভাবে অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় সমাজে ধর্ষণ-ব্যাধির বিস্তার ঘটে চলেছে। আমাদের এখনই এসবের মূলোৎপাটনে রুখে দাঁড়াতে হবে, নতুবা এটি অধিকতর মহামারী আকার ধারণ করবে- যা আমাদের দেশ ও জাতির জন্য দীর্ঘমেয়াদি অসহনীয় ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। একই সঙ্গে আমরা ধর্ষণের মতো ঘৃণ্য কাজের অবসানকল্পে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানাই।

14/03/2025

ধর্ষণ বিরোধী মানববন্ধন

13/03/2025
ইনশাআল্লাহ আগামীকাল জুমার নামাজের পর আকবরশাহ্ মোড়ে ধর্ষণ বিরোধী প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কাম...
13/03/2025

ইনশাআল্লাহ আগামীকাল জুমার নামাজের পর আকবরশাহ্ মোড়ে ধর্ষণ বিরোধী প্রতিবাদী মানববন্ধন অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি কামনা করছি।

আজকের ইফতার ও দোয়া মাহফিলের স্থির চিত্র
08/03/2025

আজকের ইফতার ও দোয়া মাহফিলের স্থির চিত্র

আগামী ৮ই মার্চ আপন এর ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অদ্য ৪ই মার্চ প্রস্তুতি সভা সম্পন্ন হলো
04/03/2025

আগামী ৮ই মার্চ আপন এর ৮ম বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে অদ্য ৪ই মার্চ প্রস্তুতি সভা সম্পন্ন হলো

শীঘ্রই শুরু হচ্ছে সামাজিক সংগঠন আপনের কর্মসূচি। সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা।
07/02/2025

শীঘ্রই শুরু হচ্ছে সামাজিক সংগঠন আপনের কর্মসূচি। সদস্যদের নিয়ে প্রস্তুতি সভা।

23/06/2024

আগামী ১২ ই জুলাই ২০২৪ইং তারিখে সামাজিক সংগঠন আপন এর আপন মেধাবৃত্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানের চতুর্থ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের কে অংশগ্রহণের জন্য আহবান করা গেল। যোগাযোগ - 01759629302

সবাই আমন্ত্রিত
19/09/2023

সবাই আমন্ত্রিত

Address

Chattogram
Chittagong
4202

Website

Alerts

Be the first to know and let us send you an email when APON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share