SAHIC Chattogram Sub-Centre - সাহিক চট্টগ্রাম উপকেন্দ্র

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • SAHIC Chattogram Sub-Centre - সাহিক চট্টগ্রাম উপকেন্দ্র

SAHIC Chattogram Sub-Centre - সাহিক চট্টগ্রাম উপকেন্দ্র SAHIC Chattogram Sub-Centre is a Non-profit NGO in Bangladesh, a sub-center of SAHIC, Dhaka.

Its services include Otolaryngology-ENT Hospital, Operations, Hearing tests and hearing aid sales centers, Speech therapy, and a school for children.

আজ সাহিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোঃ নুরুল আমিন স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রে দোয়া ...
04/05/2026

আজ সাহিকের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডা. মোঃ নুরুল আমিন স্যারের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রে দোয়া মাহফিল ও স্মরণসভার আয়োজন করা হয়।

এ সময় মরহুমের কর্মময় জীবন, মানবিক গুণাবলি এবং প্রতিষ্ঠান গঠনে তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। উপস্থিত সকলেই তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ায় অংশগ্রহণ করেন।
আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন এবং তাঁর আদর্শ আমাদের সবার জন্য প্রেরণার উৎস হয়ে থাকুক।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

#শ্রদ্ধাঞ্জলি #স্মরণসভা #দোয়ামাহফিল #চট্টগ্রাম_উপকেন্দ্র

01/05/2026

যাদের শ্রমে এগিয়ে চলে সমাজ, গড়ে ওঠে ভবিষ্যৎ- তাদের প্রাপ্য সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করা আমাদের দায়িত্ব। সকলের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠূক আমাদের কাঙ্ক্ষিত সমাজ।
আন্তর্জাতিক শ্রমিক দিবসে সকল শ্রমজীবী মানুষের প্রতি জানাই শ্রদ্ধা।
-SAHIC

13/04/2026
🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রে উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। 🎉দিনব্যাপী...
13/04/2026

🌸 শুভ নববর্ষ ১৪৩৩ 🌸

সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রে উৎসাহ ও আনন্দের মধ্য দিয়ে উদযাপিত হলো বাংলা নববর্ষ পহেলা বৈশাখ। 🎉

দিনব্যাপী আয়োজনে ছিল বর্ণাঢ্য বৈশাখী র‍্যালী, শিশুদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, ঐতিহ্যবাহী খেলাধুলা (ঢোল ও হাতপাখা), মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা এবং মেলার আয়োজন।

অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে পুরো আয়োজন হয়ে ওঠে আনন্দমুখর ও প্রাণবন্ত। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে এ ধরনের আয়োজন আমাদের শিশুদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🌼 সবাইকে বাংলা নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা। 🌼
শুভ নববর্ষ! 🇧🇩✨

আজ ২ এপ্রিল, আমরা উদযাপন করছি বিশ্ব অটিজম সচেতনতা দিবস।প্রতিটি শিশু বিশেষ অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি, প্রতিভা এবং শক্তি আল...
02/04/2026

আজ ২ এপ্রিল, আমরা উদযাপন করছি বিশ্ব অটিজম সচেতনতা দিবস।

প্রতিটি শিশু বিশেষ অর্থাৎ তাদের দৃষ্টিভঙ্গি, প্রতিভা এবং শক্তি আলাদা।
আমরা বিশ্বাস করি, ভিন্নতাই সৌন্দর্য।
আপনার শিশুর এক বিশেষ মুহূর্ত বা শক্তি আমাদের সাথে কমেন্টে শেয়ার করুন এবং অন্য অভিভাবকদের অনুপ্রেরণা দিন।

26/03/2026

স্বাধীনতা শুধু একটি ইতিহাস নয়,
এটি আমাদের পরিচয়, আমাদের গর্ব।

SAHIC-এ আমরা বিশ্বাস করি-
স্বাধীনতার প্রকৃত অর্থ তখনই পূর্ণ হয়,
যখন প্রতিটি মানুষ সমানভাবে শিক্ষা, চিকিৎসা এবং পুর্নবাসনের সুযোগ পায় এবং সম্মানের সাথে এগিয়ে যায়।

আমরা প্রত্যাশা করি এমন একটি বাংলাদেশ,
যেখানে স্বাধীনতার মূল্যবোধ, সমতা, সম্মান ও মানবিকতা
প্রতিটি মানুষের জীবনে প্রতিফলিত হয়।

SAHIC পরিবারের পক্ষ থেকে সবাইকে জানাই মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

ঈদ মোবারক 🌙পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।ঈদের...
16/03/2026

ঈদ মোবারক 🌙

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদের এই আনন্দঘন মুহূর্ত সবার জীবনে বয়ে আনুক শান্তি, সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি।

আজ ২১শে ফেব্রুয়ারি — মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় দিব...
21/02/2026

আজ ২১শে ফেব্রুয়ারি — মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়েছে।

ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে সকালে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর আলোচনা সভার পাশাপাশি ভাষা সংগীত পরিবেশন, কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এই দিনে আমরা গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি সেই সকল বীর শহীদদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের প্রিয় মাতৃভাষা বাংলা।

ভাষার জন্য জীবন দেওয়া শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
মাতৃভাষার মর্যাদা রক্ষায় আমরা সবাই সচেতন হই।

#শহীদদিবস #আন্তর্জাতিক_মাতৃভাষা_দিবস #চট্টগ্রাম #ভাষা_শহীদ #বাংলা_আমার_ভাষা

🌸🎉 পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ 🎉🌸সোসাইটি ফর অ্যাসিসট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (সাহিক) চট্টগ্...
08/02/2026

🌸🎉 পিঠা উৎসব ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ 🎉🌸

সোসাইটি ফর অ্যাসিসট্যান্স টু হিয়ারিং ইমপেয়ার্ড চিলড্রেন (সাহিক) চট্টগ্রাম উপকেন্দ্রে আজ আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হলো পিঠা উৎসব, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানটি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে উৎসাহ প্রদান, এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাহিক পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা।
অনুষ্ঠানের বিভিন্ন পর্বে শিক্ষার্থীদের ক্রীড়া প্রতিযোগিতা, সাংস্কৃতিক পরিবেশনা এবং পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আমাদের এই আয়োজন সফল করতে যাঁরা সার্বিক সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি রইল আন্তরিক কৃতজ্ঞতা

#পিঠাউৎসব #বার্ষিকক্রীড়া #পুরস্কারবিতরণী

📢 স্কুল হেলথ ক্যাম্পে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের অংশগ্রহণ০৩/০২/২০২৬ খ্রি. (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকা থেকে পাথরঘাটা সিট...
03/02/2026

📢 স্কুল হেলথ ক্যাম্পে সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের অংশগ্রহণ
০৩/০২/২০২৬ খ্রি. (মঙ্গলবার) সকাল ১০:০০ ঘটিকা থেকে পাথরঘাটা সিটি কর্পোরেশন বালক উচ্চ বিদ্যালয়ে আয়োজিত “স্কুল হেলথ ক্যাম্প”-এ সাহিক চট্টগ্রাম উপকেন্দ্রের পক্ষ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। এ ধরনের সেবামূলক কার্যক্রমের মাধ্যমে সাহিক সর্বদা সমাজকল্যাণে অগ্রণী ভূমিকা পালন করে।

Address

669/B, Zakir Hossain Road, Wireless More, Foy's Lake, Khulshi. (Beside Diabetic Hospital Complex) Chattogram
Chittagong
4202

Opening Hours

Monday 08:00 - 14:30
Tuesday 08:00 - 14:30
Wednesday 08:00 - 14:30
Thursday 08:00 - 14:30
Saturday 08:00 - 14:30
Sunday 08:00 - 14:30

Alerts

Be the first to know and let us send you an email when SAHIC Chattogram Sub-Centre - সাহিক চট্টগ্রাম উপকেন্দ্র posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share