07/08/2026
০৬ আগস্ট ২০২৬ তারিখে, রাইজ আপ-এর উদ্যোগে বায়েজিদ লিংক রোড, জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড়ে অবস্থিত "স্বপ্নচাষী" স্কুলের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী ফল উৎসব "রসোৎসব"।
পাহাড়ি অঞ্চলের দুর্গম পরিবেশ, উঁচু-নিচু ও ঢালু পথ পাড়ি দিয়ে প্রতিদিন যে শিশুরা স্বপ্নকে সঙ্গী করে স্কুলে আসে, তাদের মুখে একটুখানি হাসি ফোটানোর উদ্দেশ্যেই ছিল আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ৪০-এরও অধিক শিক্ষার্থীর অংশগ্রহণে ভালোবাসা, আনন্দ এবং আন্তরিকতায় মুখর হয়ে উঠেছিল পুরো আয়োজন।
বিভিন্ন ধরনের পুষ্টিকর ও মৌসুমি ফল শিশুদের হাতে তুলে দেওয়ার প্রতিটি মুহূর্ত ছিল আমাদের জন্য অনন্য ও স্মরণীয়। তাদের নিষ্পাপ হাসি আবারও মনে করিয়ে দিয়েছে একটি ছোট উদ্যোগও অনেক বড় আনন্দের উপলক্ষ হয়ে উঠতে পারে।
এই আয়োজনে উপস্থিত ছিলেন রাইজ আপ চট্টগ্রাম টিমের সদস্যবৃন্দ এবং স্বপ্নচাষী স্কুলের প্রাণবন্ত শিক্ষার্থীরা। শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ আমাদের আগামী দিনগুলোতে আরও বেশি মানবিক উদ্যোগ নিয়ে কাজ করার অনুপ্রেরণা জুগিয়েছে।
রাইজ আপ বিশ্বাস করে, প্রতিটি শিশুই সমান সুযোগ, ভালোবাসা ও যত্ন পাওয়ার অধিকার রাখে।
একসাথে এগিয়ে চলি একটি আরও সুন্দর, মানবিক ও সহমর্মী সমাজ গড়ার প্রত্যয়ে।
#রসোৎসব