আল-ইনজাদ ফাউন্ডেশন - Al Inzaad Foundation

Website

আল-ইনজাদ ফাউন্ডেশন - Al Inzaad Foundation ‘আর্তমানবতার কল্যাণে কাজ করা-ই
আমাদের মূল লক্ষ্য।’

মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে অসংখ্য পরিবা...
10/07/2026

মানবতার পাশে দাঁড়ানোর আহ্বান

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় বন্যার পানিতে অসংখ্য পরিবার আজ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে। অনেকের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে, খাবার ও বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। ছোট ছোট শিশু, বৃদ্ধ ও অসুস্থ মানুষগুলো সবচেয়ে বেশি কষ্টে আছেন।

আল-ইনজাদ ফাউন্ডেশন সবসময় অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করে। এবারও আমরা বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াতে চাই, ইনশাআল্লাহ।

তবে এই মানবিক উদ্যোগ সফল করতে আপনাদের সহযোগিতা, দোয়া এবং সাহস আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের আন্তরিক সহযোগিতা ও উৎসাহ পেলে আমরাও ত্রাণসামগ্রী নিয়ে দুর্গত মানুষের কাছে পৌঁছে যাওয়ার সর্বোচ্চ চেষ্টা করব, ইনশাআল্লাহ।

আসুন, সবাই মিলে মানবতার হাত বাড়িয়ে দিই। আপনার সামর্থ্য অনুযায়ী ছোট-বড় যেকোনো সহযোগিতাই একটি অসহায় পরিবারের জন্য আশার আলো হয়ে উঠতে পারে।

🤲 আল্লাহ তাআলা আমাদের সবাইকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর তাওফিক দান করুন এবং বন্যাকবলিত সকল ভাই-বোনকে নিরাপদে রাখুন। আমীন।

— আল-ইনজাদ ফাউন্ডেশন

ছবি ২৪ এর বন্যার সময়
📍নোয়াখালী।

হে আল্লাহ আপনি চট্টগ্রামের মানুষকে বন্যা থেকে হেফাজত করুন,🤲
10/07/2026

হে আল্লাহ আপনি চট্টগ্রামের মানুষকে বন্যা থেকে হেফাজত করুন,🤲

28/06/2026

যেদিন ধন-সম্পদ কোনো উপকারে আসবে না, সেদিন একমাত্র নেক আমল ও আল্লাহর পথে করা দানই হবে মানুষের প্রকৃত সম্পদ।

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَশোক সংবাদগভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আল-ইনজাদ ফাউন্ডেশন-এর সম্ম...
23/06/2026

إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ
শোক সংবাদ
গভীর শোক ও দুঃখের সাথে জানানো যাচ্ছে যে, আল-ইনজাদ ফাউন্ডেশন-এর সম্মানিত আমির হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেবের শ্রদ্ধেয় নানা জনাব সেকেন্দার আলী সাহেব গত ২২/০৬/২০২৬ রোজ সোমবার রাত ৮:০০ ঘটিকায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মরহুমের ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহ তাআলার নিকট তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও সবরে জামীল দান করুন। আমিন।
শোকাহত

আল-ইনজাদ ফাউন্ডেশন

আমি সদক্বা কেন করবো?আমি সদক্বা করবো —কারণ আমার মাল আমার নয়, আল্লাহর পক্ষ থেকে Amanah (অমানত)।কারণ মানুষের উপকারে আসা — আ...
23/06/2025

আমি সদক্বা কেন করবো?

আমি সদক্বা করবো —
কারণ আমার মাল আমার নয়, আল্লাহর পক্ষ থেকে Amanah (অমানত)।
কারণ মানুষের উপকারে আসা — আমার ঈমানের দাবি।
কারণ দান করলে ধন কমে না, বরং বরকত বাড়ে।

🔹 আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা বলেন:
“যারা নিজেদের ধন সম্পদ আল্লাহর পথে ব্যয় করে, তারা একটি শস্যদানা সদৃশ; যা থেকে সাতটি শীষ উৎপন্ন হয়, আর প্রতিটি শীষে একশত দানা থাকে।”
– (সূরা আল-বাক্বারা, আয়াত ২৬১)

🔹 রাসূলুল্লাহ ﷺ বলেছেন:
“সদক্বা দান রোগ দূর করে, এবং মুশকিল সহজ করে।”
– (আল-বায়হাকি)

আমি সদক্বা করবো —
কারণ হয়তো এক টাকার দানই কাউকে বাঁচিয়ে দিতে পারে,
হয়তো আমার একটি খাবারই কারো শেষ আশ্রয়।

সদক্বা শুধু দান নয় —
এটা হলো চুপিচুপি আল্লাহর সন্তুষ্টি কেনা।

আলহামদুলিল্লাহ!“আল-ইনজাদ ফাউন্ডেশন” পেইজে ১০০ জন ফলোয়ার পূর্ণ!এটা শুধু সংখ্যা না,১০০টা হৃদয়, ভালোবাসা আর দোয়া।আমরা কৃতজ্...
22/06/2025

আলহামদুলিল্লাহ!
“আল-ইনজাদ ফাউন্ডেশন” পেইজে ১০০ জন ফলোয়ার পূর্ণ!

এটা শুধু সংখ্যা না,
১০০টা হৃদয়, ভালোবাসা আর দোয়া।

আমরা কৃতজ্ঞ —
পাশে ছিলেন, আছেন, ইনশাআল্লাহ থাকবেনও।

সহানুভূতি নয়, দায়িত্ববোধ থেকেই সহায়তা।
— আল-ইনজাদ ফাউন্ডেশন 💚

14/06/2025

দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর পরকাল এক অনন্ত বাস্তবতা।
এই নশ্বর জীবনের প্রতিটি কর্ম যেন হয় পরকালের পুঁজি।
মহান প্রভুর সন্তুষ্টিই আমাদের জীবনের প্রকৃত লক্ষ্য—
আর সেই লক্ষ্যেই আমাদের এই যাত্রা।

আমরা আশা করি, এই যাত্রায় আপনাদের সঙ্গী হওয়ার।

15/03/2025

বর্তমান সময়ে আমাদের দেশে অসংখ্য পরিবার রয়েছে, যারা অভাবের কারণে দুঃসহ জীবনযাপন করছে। বিশেষত, এমন অনেক পরিবার আছে যেখানে উপার্জনক্ষম কেউ নেই, কিংবা যাদের ঘরে কোনো পুরুষ সদস্য নেই। কিন্তু আল্লাহই রিযিক দাতা, তিনিই সকলের প্রয়োজন পূরণ করেন।

রমাদান হলো দান-খয়রাত ও সহমর্মিতার মাস। এই মহিমান্বিত সময়ে আমাদের উচিত অভাবী ও অসহায়দের পাশে দাঁড়ানো, তাদের মুখে আহার তুলে দেওয়া। কারণ, একজন ক্ষুধার্তকে খাওয়ানো মানে আল্লাহর জন্য খরচ করা, আর আল্লাহ নিজেই বলেন:

"إن تنصروا الله ينصركم"
"তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, তবে তিনিও তোমাদের সাহায্য করবেন।" (সূরা মুহাম্মাদ: ৭)

এই লক্ষ্যেই আল-ইনজাদ ফাউন্ডেশন একটি মহৎ উদ্যোগ নিতে চায়, যেখানে আমরা একত্রে সহযোগিতা করে অসহায় পরিবারের পাশে দাঁড়াব। আপনার অল্প দানও যখন একত্রিত হবে, তখন তা অনেক পরিবারের জন্য নেয়ামত হয়ে দাঁড়াবে।

আসুন, আমরা সবাই মিলে এই কল্যাণকর কাজে অংশ নিই এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করি।

15/03/2025

ان تنصر الله ينصركم .
যদি তোমরা আল্লাহকে সাহায্য কর,
আল্লাহ তোমাদের সাহায্য করবে।

23/12/2024

কে আছে ,যে আল্লাহকে করযে হাসানা প্রদান করবে? তিনি তার জন্য তা বহুগুণ বৃদ্ধি করবেন(১)। আর আল্লাহ সংকুচিত ও সম্প্রসারিত করেন এবং তাঁর দিকেই তোমাদেরকে প্রত্যাবর্তিত করা হবে।
(সুরা বাকারা,আয়াত২৪৫)

Address

হালিশহর, চট্টগ্রাম, বাংলাদেশে।
Chittagong
৪২২৬

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 08:00 - 22:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Alerts

Be the first to know and let us send you an email when আল-ইনজাদ ফাউন্ডেশন - Al Inzaad Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share