সীবলী সংসদ,চট্টগ্রাম

সীবলী সংসদ,চট্টগ্রাম Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from সীবলী সংসদ,চট্টগ্রাম, Nondon Kanon Buddhist Temple, Chittagong.

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সীবলী সংসদ, চট্টগ্রাম প্রবারণ...
08/10/2026

বৌদ্ধদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা উদযাপন উপলক্ষে প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও সীবলী সংসদ, চট্টগ্রাম প্রবারণা পূর্ণিমা উদযাপন করতে যাচ্ছে।

এ উপলক্ষে সীবলী সংসদ, চট্টগ্রাম-এর “প্রবারণা পূর্ণিমা উদযাপন কমিটি ২০২৬” গঠন করা হয়েছে।

উদযাপন পরিষদ:
১। বিজয় বড়ুয়া — আহ্বায়ক
২। প্রত্যয় বড়ুয়া — সদস্য সচিব
৩। উদাস বড়ুয়া — সমন্বয়কারী
৪। রবিন বড়ুয়া — অর্থ সম্পাদক

সকলের আন্তরিক সহযোগিতা ও অংশগ্রহণে এবারের প্রবারণা পূর্ণিমা উদযাপন সফল ও সুন্দর হোক—এই প্রত্যাশা। 🙏🤍

শুভ জন্মদিন Suchayan Barua 🎉🎊🎉চট্টগ্রাম মহানগরের প্রাচীনতম বৌদ্ধ সংগঠন ''সীবলী সংসদ, চট্টগ্রাম"র কার্যকরি সদস্য বাবু সুচ...
06/10/2026

শুভ জন্মদিন Suchayan Barua 🎉🎊🎉

চট্টগ্রাম মহানগরের প্রাচীনতম বৌদ্ধ সংগঠন ''সীবলী সংসদ, চট্টগ্রাম"র কার্যকরি সদস্য বাবু সুচয়ন বড়ুয়ার জন্মদিনে সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

আপনার আগামী দিনগুলো হউক পুণ্যময় এবং সুখময়। পরিবার পরিজন নিয়ে নিরোগ-দীর্ঘায়ু জীবন অতিবাহিত হউক এই শুভ কামনা 🤍

শুভ জন্মদিন Piku Barua 🎉🎊🎉চট্টগ্রাম মহানগরের প্রাচীনতম বৌদ্ধ সংগঠন ''সীবলী সংসদ, চট্টগ্রাম"র সিনিয়র কার্যকরী সদস্য ও দু...
06/10/2026

শুভ জন্মদিন Piku Barua 🎉🎊🎉

চট্টগ্রাম মহানগরের প্রাচীনতম বৌদ্ধ সংগঠন ''সীবলী সংসদ, চট্টগ্রাম"র সিনিয়র কার্যকরী সদস্য ও দুদক কর্মকর্তা বাবু পিকু বড়ুয়ার জন্মদিনে সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা।

আপনার আগামী দিনগুলো হউক পুণ্যময় এবং সুখময়। পরিবার পরিজন নিয়ে নিরোগ-দীর্ঘায়ু জীবন অতিবাহিত হউক এই শুভ কামনা 🤍

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐কোতোয়ালি থানা (সিএমপি) এর ১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটিতে ২১ নং জামালখান ...
04/10/2026

আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 💐

কোতোয়ালি থানা (সিএমপি) এর ১৯ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটিতে ২১ নং জামালখান ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বাবু রুবেল বড়ুয়া হৃদয় সদস্য নির্বাচিত হওয়ায় জানাই আন্তরিক অভিনন্দন ও লাল গোলাপ শুভেচ্ছা।

কোতোয়ালি থানা (সিএমপি) নবগঠিত কমিউনিটি পুলিশিং কমিটির সাথে আপনার এই যাত্রার জন্য অনেক অনেক শুভকামনা ও নিরন্তর ভালোবাসা রইল।

| সীবলী সংসদ, চট্টগ্রাম |

শুভ জন্মদিন পরম পূজনীয় S Lokajit Bhikkhu মহোদয় 🙏💐বিশ্ববরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় মহ...
03/10/2026

শুভ জন্মদিন পরম পূজনীয় S Lokajit Bhikkhu মহোদয় 🙏💐

বিশ্ববরেণ্য সাংঘিক ব্যক্তিত্ব, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার মাননীয় মহাসচিব, ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ চান্দগাঁও সার্বজনীন শাক্যমুণি বিহারের অধ্যক্ষ, সদ্ধর্মকোবিদ, ধর্মদূত ও সদ্ধর্মাচার্য পরম পূজনীয় ড. এস. লোকজিৎ মহাস্থবির মহোদয়ের শুভ জন্মদিনে সীবলী সংসদ, চট্টগ্রাম-এর পক্ষ থেকে বিনম্র শ্রদ্ধায় বন্দনা, পূজা ও আন্তরিক শুভেচ্ছাভিবাদন জ্ঞাপন করছি।

পরমারাধ্য ভান্তের নিরলস প্রচেষ্টায় বুদ্ধশাসন, সমাজ ও সদ্ধর্মের উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ও কল্যাণ সাধিত হোক। পূজ্য ভান্তে সুস্বাস্থ্য, শান্তি ও সুদীর্ঘায়ু জীবন লাভ করুন। তাঁর প্রজ্ঞা, মৈত্রী ও করুণার আলোয় আলোকিত হোক সকলের জীবন।

পরম পূজনীয় ভান্তের চরণে বিনম্র বন্দনা ও অশেষ শ্রদ্ধা নিবেদন করছি।

শুভেচ্ছান্তে
সীবলী সংসদ, চট্টগ্রাম।

🌕 The Ascent Beyond Samsara | Shiboli Sangsad Official T-Shirt 🪔✨This Probarona Purnima, we bring you more than just cel...
02/10/2026

🌕 The Ascent Beyond Samsara | Shiboli Sangsad Official T-Shirt 🪔✨

This Probarona Purnima, we bring you more than just celebratory apparel—a wearable visual journey rooted in Buddhist philosophy.

At the heart of the artwork stands a calm monk walking the Noble Path of the Buddha, symbolizing the journey beyond Samsara through the cultivation of the Seven Factors of Enlightenment (Satta Bojjhaṅgā) and toward the ultimate liberation of Nirvana 🪷

✨ Sati • Dhamma-vicaya • Viriya • Pīti • Passaddhi • Samādhi • Upekkhā

A journey of mindfulness, awakening, and liberation.

-

🌕 সংসারের ঊর্ধ্বে উত্তরণের পথ | সীবলী সংসদের অফিসিয়াল টি-শার্ট 🪔✨

এই প্রবারণা পূর্ণিমায়, আমরা নিয়ে এসেছি শুধুমাত্র একটি উৎসবের টিশার্ট নয়—বরং বৌদ্ধ দর্শনের আলোকে নির্মিত এক আধ্যাত্মিক যাত্রার দৃশ্যমান প্রতিচ্ছবি।

এই শিল্পকর্মের কেন্দ্রে রয়েছে প্রশান্ত এক ভিক্ষু, যিনি বুদ্ধের প্রদর্শিত আর্য পথ অনুসরণ করে এগিয়ে চলেছেন।
তাঁর এই যাত্রা প্রতীকীভাবে সংসারের মোহ ও আবর্তন অতিক্রম করে, সাতটি বোধিপক্ষীয় ধর্ম বা বোজ্ঝঙ্গ
(Satta Bojjhaṅgā)-এর অনুশীলনের মাধ্যমে পরম মুক্তি ও নির্বাণের দিকে অগ্রসর হওয়ার পথকে তুলে ধরে। 🪷

✨ সতি • ধম্মবিচয় • বীরিয় • পীতি • পস্সদ্ধি • সমাধি • উপেক্ষা

সচেতনতা, জাগরণ ও মুক্তির পথে এক অন্তর্নিহিত যাত্রা।

শুভ জন্মদিন Apon Barua 🎉🎊🎉চট্টগ্রাম মহানগরের প্রাচীনতম বৌদ্ধ সংগঠন ''সীবলী সংসদ, চট্টগ্রাম"র কার্যকরি সদস্য বাবু আপন বড়ু...
01/10/2026

শুভ জন্মদিন Apon Barua 🎉🎊🎉

চট্টগ্রাম মহানগরের প্রাচীনতম বৌদ্ধ সংগঠন ''সীবলী সংসদ, চট্টগ্রাম"র কার্যকরি সদস্য বাবু আপন বড়ুয়া'র জন্মদিনে সংগঠনের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে জানাই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা 🎉

আপনার আগামী দিনগুলো হউক পুণ্যময় এবং সুখময়। পরিবার পরিজন নিয়ে নিরোগ-দীর্ঘায়ু জীবন অতিবাহিত হউক এই শুভ কামনা 🤍

শুভ মধু পূর্ণিমা ২০২৬ 🪷গত ২৬ সেপ্টেম্বর ২০২৬, শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ, চট্টগ্রাম-এর উদ্যোগে হাটহাজারী উপজেলা...
30/09/2026

শুভ মধু পূর্ণিমা ২০২৬ 🪷

গত ২৬ সেপ্টেম্বর ২০২৬,
শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ, চট্টগ্রাম-এর উদ্যোগে হাটহাজারী উপজেলার জোবরা সুগত বিহারে-
• অষ্টবিংশতি বুদ্ধ পূজা
• লাভীশ্রেষ্ঠ অর্হৎ সীবলী পূজা
• মারবিজয়ী অর্হৎ উপগুপ্ত পূজা
• ঋদ্ধিপুরুষ শ্রদ্ধেয় গুরু গোবিন্দ ঠাকুর পূজা

এছাড়াও জোবরা সুগত বিহারের আজীবন অধ্যক্ষ,
পরম শ্রদ্ধেয় ও মান্যবর উপ-সংঘরাজ শীলরক্ষিত মহাস্থবির মহোদয়ের দীর্ঘায়ু কামনায় সমবেত প্রার্থনা সুন্দর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে।

এই আয়োজনকে সফল ও সার্থক করে তুলতে যাঁরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করেছেন, তাঁদের প্রত্যেকের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা। বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই জোবরা সুগত বিহারের এবং জোবরা গ্রামের বাসিন্দাবৃন্দকে। আপনাদের আন্তরিক সহযোগিতা, স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও ভালোবাসা এই আয়োজনকে আরও সুন্দর ও স্মরণীয় করে তুলেছে।

সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মৈত্রী 🤍
#সীবলীসংসদ #চট্টগ্রাম #মৈত্রী

"অনিচ্চা বত সংখারা"নন্দন এর প্রতিষ্ঠাতা উৎসব বড়ুয়ার শ্রদ্ধেয় বাবা "রবীন্দ্রলাল বড়ুয়ার" প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং...
29/09/2026

"অনিচ্চা বত সংখারা"

নন্দন এর প্রতিষ্ঠাতা উৎসব বড়ুয়ার শ্রদ্ধেয় বাবা "রবীন্দ্রলাল বড়ুয়ার" প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

আমরা তাঁহার পারলৌকিক সদ্গতি কামনায় পুণ্যরাশি দান করছি।

সীবলী সংসদ, চট্টগ্রাম

শুভ মধু পূর্ণিমা | বুদ্ধ কীর্তন ২০২৬ 🪷গত ২৫ সেপ্টেম্বর ২০২৬- শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ, চট্টগ্রাম এর উদ্যোগে ও...
29/09/2026

শুভ মধু পূর্ণিমা | বুদ্ধ কীর্তন ২০২৬ 🪷

গত ২৫ সেপ্টেম্বর ২০২৬- শুভ মধু পূর্ণিমা উপলক্ষে সীবলী সংসদ, চট্টগ্রাম এর উদ্যোগে ও ব্যবস্থাপনায় হাটহাজারী উপজেলার জোবরা সুগত বিহারে আয়োজিত বুদ্ধ কীর্তন অনুষ্ঠানটি সুন্দর ও সাফল্যের সঙ্গে সম্পন্ন হয়েছে।

বিশেষ কৃতজ্ঞতা জানাই বিশিষ্ট কীর্তনীয় বাবু মিটুল বড়ুয়া - MITUL BARUA ও তাঁর দলকে। তাঁদের অপূর্ব পরিবেশনা আয়োজনকে আরও আনন্দময় ও স্মরণীয় করেছে।
একইসঙ্গে আন্তরিক ধন্যবাদ জানাই জোবরা গ্রামের বাসিন্দাবৃন্দ এবং সংশ্লিষ্ট সকলকে। আপনাদের আন্তরিক সহযোগিতা, আন্তরিক যোগাযোগ ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছাড়া এই আয়োজনের সৌন্দর্য ও সফলতা পূর্ণতা পেতো না।

সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও মৈত্রী 🤍

Address

Nondon Kanon Buddhist Temple
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when সীবলী সংসদ,চট্টগ্রাম posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share