Flood of Bangladesh

Flood of Bangladesh non-profit organisation

এই মূহূর্তে সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ঝিনাইদহ, পাবনা, নাটোর, গাজীপুর সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ...
02/08/2025

এই মূহূর্তে সিলেট, নেত্রকোনা, হবিগঞ্জ, সুনামগঞ্জ, ঝিনাইদহ, পাবনা, নাটোর, গাজীপুর সহ বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণ হচ্ছে।

তাপ দাহের পর বৃষ্টিতো সবাই উপভোগ করেছেন। এর মাঝে ভূমিকম্পের কিছু খবর দেই। ইদানীং রাস্তা দিয়ে হাটি আর দেখছি সবাই বহুতল ভব...
02/08/2025

তাপ দাহের পর বৃষ্টিতো সবাই উপভোগ করেছেন। এর মাঝে ভূমিকম্পের কিছু খবর দেই। ইদানীং রাস্তা দিয়ে হাটি আর দেখছি সবাই বহুতল ভবন নির্মাণ করছেন। ১৫ ফিট রাস্তা ভবন করেছেন ১০ তলা।একবার ভাবুনতো যদি বাংলাদেশে ৮ মাত্রা একটি শক্তিশালী ভূমিকম্প হয় তাহলে এই বিল্ডিং সহ আপনি মাটিতে তলিয়ে যাবেন। আপনাকে সেই মূহুর্তে উদ্ধার করা প্রায় অসম্ভব।
বাংলাদেশের ভূমিকম্পের অঞ্চল প্রধানত ৫ ভাগে বিভক্ত

বাংলাদেশে ভূমিকম্পের ঝুঁকি আছে কারণ এটি কয়েকটি সক্রিয় ভূমিকম্প প্রবণ ফল্ট লাইনের (fault lines) কাছে অবস্থিত। বাংলাদেশে প্রধানত ৫টি প্রধান ফল্ট লাইন চিহ্নিত করা হয়েছে, যেগুলো ভূমিকম্প সৃষ্টির জন্য দায়ী হতে পারে

✅ বাংলাদেশে প্রধান ভূমিকম্প ফল্ট লাইনসমূহ:
1. ডাউকি ফল্ট (Dauki Fault)
• অবস্থান: সিলেট অঞ্চলের দক্ষিণে
• এটি একটি অত্যন্ত সক্রিয় ফল্ট, ভারতের মেঘালয় ও বাংলাদেশের মধ্যবর্তী সীমান্ত বরাবর বিস্তৃত।
• এটি বড় ধরনের ভূমিকম্প ঘটাতে সক্ষম।

2. চিটাগাং–ত্রীপুরা ফল্ট (Chittagong-Tripura Fold Belt)
• অবস্থান: পার্বত্য চট্টগ্রাম ও ত্রিপুরা অঞ্চলে
• এই অঞ্চলে ভূমিকম্পের প্রবণতা বেশি।

3. মধুপুর ফল্ট (Madhupur Fault)
• অবস্থান: টাঙ্গাইল ও গাজীপুর অঞ্চল দিয়ে যায়
• ঢাকার খুব কাছাকাছি হওয়ায় এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ।

4. নর্থ সিলেট ফল্ট (North Sylhet Fault)
• অবস্থান: সিলেটের উত্তরাঞ্চল
• এটি সিলেট শহরকে সরাসরি প্রভাবিত করতে পারে।

5. ভারতীয় ও বার্মিজ মেগাথ্রাস্ট ফ্লট লাইন (Assam Subduction Zone )
• অবস্থান: বাংলাদেশ ও ভারতের আসাম সীমান্ত বরাবর
• এটি ভারতীয় ও বার্মা টেকটোনিক প্লেটের সংযোগস্থল এবং বড় ভূমিকম্পের সম্ভাবনা রাখে।

এর মধ্যেসবচেয়ে বড় বিপদের কারন হলো ভারতীয় ও বার্মিজ মেগাথ্রাস্ট ফ্লট লাইন।

এটি একটি বড় টেকটোনিক প্লেট, যা ভারত, বাংলাদেশ, পাকিস্তান এবং হিমালয়ের একটি বড় অংশকে ধারণ করে।
ভারতীয় প্লেট এটি উত্তর-পূর্ব দিকে সরছে প্রতি বছর প্রায় ৫ সেমি হারে। এই প্লেটটি ইউরেশিয়ান প্লেটের সাথে উত্তরে এবং বার্মিজ প্লেটের সাথে পূর্বদিকে ধাক্কা খাচ্ছে।
এই সংঘর্ষ হিমালয়ের উচ্চতা বাড়াচ্ছে এবং একই সাথে ভূমিকম্পের ঝুঁকিও বাড়াচ্ছে।

বার্মিজ প্লেটকে কখনো কখনো সাবপ্লেট (subplate) বা মাইক্রোপ্লেট হিসেবেও ধরা হয়।
এটি মূলত মিয়ানমার এবং বাংলাদেশের দক্ষিণ-পূর্বাংশে বিস্তৃত।এটি ভারতীয় প্লেটের পূর্ব দিকে অবস্থিত এবং ভারতীয় প্লেটের চাপের মুখে ধীরে ধীরে সরে যাচ্ছে। ভারতীয় প্লেট, বার্মিজ প্লেট এবং ইউরেশিয়ান প্লেটের ত্রিমুখী সংযোগস্থল হচ্ছে বাংলাদেশ, বিশেষ করে
ভারতের আসাম, সিলেট, কিশোরগঞ্জ, নরসিংদী, নারায়নগঞ্জ, কুমিল্লা, চাঁদপুর , নোয়াখালী , চট্টগ্রাম থেকে মায়ানমার আরাকান পর্যন্ত বিস্তৃত।

ভারতীয় প্লেট ও বার্মিজ প্লেট একে অপরের নিচে ও উপর দিয়ে চলে যাওয়ার চেষ্টা করে, যাকে বলে subduction।
এই কারণে সেখানে Assam Subduction Zone বা মেগাথ্রাস্ট ফল্ট তৈরি হয়েছে, যা ভয়াবহ ভূমিকম্প সৃষ্টি করতে পারে। ধারনা করা হয় পোস্ট টি যখন পরছেন তখন থেকে আগামী ৩০ বছরের যেকোন মুহূর্তে ৮ থেকে ৯ মাত্রার ভূমিকম্প হতে পারে। ভূমিকম্পের পূর্বাভাস দেওয়া সম্ভব না তবে যদি আমরা সবাই ভূমিকম্প থেকে বাচার জন্য পূর্ব প্রস্তুতি নিয়ে রাখি তাহলে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।

পোস্টটি পড়ার জন্য সবাইকে ধন্যবাদ
Bangladesh Weather Observation Team Ltd. (BWOT)©

02/08/2025

আজ যশোরের দক্ষিণ-পশ্চিম দিকে একটি দানবীয় বজ্রবৃষ্টির মেঘ অবস্থান করছে। যা উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। আজ রাতে যশোর ও পার্শ্ববর্তী এলাকার খবর আছে!!

24/06/2025

⛈️☔ বর্তমানে নেত্রকোনার বেশ কিছুস্থানে বজ্রসহ বৃষ্টি হচ্ছে যা আশেপাশের আরো কিছু স্থানে বিস্তৃত হতে পারে ⛈️
রাতের মধ্যে ময়মনসিংহ,ত্রিশাল,ঈশ্বরগঞ্জ,তারাকান্দা সহ আশেপাশে বেশকিছু স্থানে বৃষ্টি হতে পারে ⛈️⛈️

24/06/2025

আজ হতে আগামী ২ সপ্তাহের আবহাওয়া🔴

আগামী ২ সপ্তাহে বৃষ্টিপাতের ধরন স্বল্পস্থায়ী হতে পারে। বিশেষ করে ঢাকা, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট ও রংপুর বিভাগে। এর মধ্যে জুন মাসের শেষদিকে খুলনা, বরিশাল ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোয় কিছুটা বেশি বৃষ্টি থাকতে পারে। তবে তা অত্যধিক পরিমাণে নয়।

বর্ষাকালের একটি সমস্যা হলো বৃষ্টি না হলেই প্রচুর ভ্যাপসা গরম অনূভূত হয়। আগামী ২ সপ্তাহেও এইরকম প্রচন্ড ভ্যাপসা গরম অনূভূত হতে পারে দেশের অধিকাংশ স্থানেই।

ধন্যবাদ
সাথেই থাকুন।

05/05/2025

আজ বৃষ্টি বলয় গর্জন এর পোস্ট করার সময় বলা হয়েছিলো এটি আংশিক বৃষ্টি বলয়, সুতরাং এই বৃষ্টি বলয়ে দেশের সকল এলাকায় বৃষ্টি হবেনা।
সুতরাং এখনও যে সকল এলাকায় বৃষ্টিপাত হয়নি বুঝতে হবে আপনারা সেই আংশিক এর আওতায় নেই।
দুঃখজনক হলেও প্রাকৃতিক নিয়ম মানতে হবে।
যেদিন পেজে দেখবেন পূর্ণাঙ্গ বৃষ্টি বলয় আসছে, সেদিন বুঝবেন দেশের ১ ইঞ্চি যায়গাও ভিজতে বাকি থাকবে না।

27/04/2025

আজকের পূর্বাভাস অনুযায়ী নেত্রকোনা বাসি! কেমন ঝড়বৃষ্টি উপভোগ করছেন...? ⛈️⛈️

27/04/2025

আজকের আবহাওয়ার বিজ্ঞপ্তিঃ-
🚩 ঝড় বৃষ্টির আশঙ্কা অঞ্চল সমূহ আগামী ২৮ তারিখ নাগাদ,
🚩 বগুড়া, পাবনা, নাটোর, রাজশাহী, পঞ্চগড়, কুমিল্লা, কুষ্টিয়া, নোয়াখালী, পটুয়াখালী, বরগুনা, ভোলা, ঝালকাঠি, টেকনাফ, হবিগঞ্জ, সিলেট, নড়াইল, শেরপুর, জামালপুর, চাপাইনবাবঞ্জ, ফেনী, পিরোজপুর, রংপুর, মিঠাপুকুর, ময়মনসিংহ, ঢাকা, টঙ্গী, গাজীপুর, আশুলিয়া, গোপালগঞ্জ, মুন্সীগঞ্জ, মানিকগঞ্জ, পাংসা, মেহেরপুর, মটবাড়িয়া, কলাপাড়া, চট্টগ্রাম, ফেনী, চুয়াডাঙ্গা, নারায়ণগঞ্জ, নরসিংদী, লক্ষিপুর, পিরোজপুর, বরিশাল, খুলনা, বাগেরহাট উপরের এই সকল অঞ্চলে ঝড় বৃষ্টির আশঙ্কা বেশি আগামী দিন গুলোতে কখনো বৃষ্টি কখনো রোদ কখনো কালবৈশাখী ঝড় সৃষ্টি হতে পারে।

🚩সর্তকবানী
জমিতে পাকা ধান থাকলে দ্রুত ঘরে আনুন শিলা বৃষ্টির আশঙ্কা।।
রোদের কাজ থাকলে গুছিয়ে নিন।
Weather forecast of Bangladesh

27/04/2025

আজ কালবৈশাখী ঝড়ে লালমনিরহাটের পাঁচ উপজেলায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। গতকাল রাত ১০টার দিকে শুরু হওয়া এই ঝড় প্রায় আধা ঘণ্টা সদর, আদিতমারী, কালীগঞ্জ, হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় তাণ্ডব চালায়। স্থানীয়রা জানান, এ সময় ঝড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে ধান, ভুট্টা, আম, লিচুসহ বিভিন্ন ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এবং বজ্রপাতে ৭ জন আহত হয়। উত্তরবঙ্গে ভয়ংকর এই ঘূর্ণিঝড় কতটা তান্ডব চালিয়েছে, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা জানাবো আমাদের সহকর্মী রয়িসুল সরকার রোমন এর ভিডিও চিত্রে, চলুন শুরু করা যাক...

#কালবৈশাখী #ঝড় #তুফান

09/12/2024

বাংলাদেশের বন্যার তিন মাস পরেও পুনর্বাসনের কাজ শুরু হয়নি ফেনী-কুড়িগ্রাম | Feni-Kurigram |flood| Al Jazeera English

Rang LADbible

09/12/2024

এবার ফেনীতে বন্যায় ক্ষতিগ্রস্ত ধর্মীয় ও
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে বাংলাদেশ নৌবাহিনী।

Address

GEC
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Flood of Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share