02/08/2026
💌একটু সহানুভূতি, একটুখানি ভালোবাসা—বাঁচাতে পারে একটি জীবন। 💌
উপহার ফাউন্ডেশন💌
স্নেহ, ভালোবাসা ও সম্মানের একটি সেবামূলক সংগঠন
আজ আমাদের ফাউন্ডেশনের পক্ষ থেকে একজন হার্টের অপারেশন-প্রত্যাশী রোগীর চিকিৎসা সহায়তায় সামান্য কিছু অনুদান প্রদান করা হয়েছে।
আমরা জানি, এই ক্ষুদ্র সহযোগিতা হয়তো চিকিৎসার সম্পূর্ণ ব্যয় বহন করবে না। কিন্তু আমরা বিশ্বাস করি, মানবতার পথে বাড়িয়ে দেওয়া প্রতিটি হাত একজন অসহায় মানুষের মনে নতুন করে বেঁচে থাকার সাহস জাগায়।
মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোই আমাদের দায়িত্ব, আর সেই দায়িত্ববোধ থেকেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।
সকলের কাছে আন্তরিক অনুরোধ, রোগীর জন্য প্রার্থনা/দোয়া করবেন। মহান সৃষ্টিকর্তা যেন সফল অস্ত্রোপচারের মাধ্যমে তাঁকে দ্রুত সুস্থতা দান করেন এবং তাঁর পরিবারকে এই কঠিন সময় অতিক্রম করার শক্তি দেন।
💌উপহার ফাউন্ডেশন💌
"স্নেহ, ভালোবাসা ও সম্মান—এই তিনটি মূল্যবোধ নিয়েই আমাদের পথচলা।"
একসাথে থাকি, মানবতার পাশে দাঁড়াই। 💝
#উপহার_ফাউন্ডেশন #মানবতা #হার্ট_অপারেশন #চিকিৎসা_সহায়তা #মানুষ_মানুষের_জন্য