15/04/2026
🎉 আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! 🎉
আমাদের সকলের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের একটি মুহূর্ত। দক্ষিণ নিশ্চিন্তা পুর সরকারি জুনিয়র হাই স্কুল এর সাবেক শিক্ষার্থী ও বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ, কাপ্তাই এর কৃতি শিক্ষার্থী
জোবাইদা নূর,
GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় (সেশন ২০২৫-২৬) 'A' ইউনিটে অত্যন্ত সফলতার সাথে উত্তীর্ণ হয়ে মেধা তালিকায় স্থান করে নিয়েছে।
সে মোট ৪৭.২৫ নম্বর পেয়ে ৪৮৬৬ তম মেধাস্থান অর্জন করেছে।
জোবাইদা নূরের এই অসাধারণ সাফল্য তার কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং একনিষ্ঠতারই উজ্জ্বল প্রতিচ্ছবি। তার এই কৃতিত্বে আমরা GSA - General Students Association পরিবার অত্যন্ত গর্বিত ও আনন্দিত।
আমরা তার সম্মানিত পিতা মুহাম্মদ ইদ্রিস এবং মাতা বিলকিছ আক্তার-কেও জানাই আন্তরিক অভিনন্দন।
জোবাইদা নূরের আগামী দিনের পথচলা আরও সুন্দর ও সফল হোক। তার উজ্জ্বল ভবিষ্যৎ জীবনের জন্য রইলো অফুরন্ত শুভকামনা।