ONE Earth AID Foundation

ONE Earth AID Foundation Together We Rise, Divided We Fall

Alhamdulilah we have done a very little financial help for a cancer patient's treatment according to our limited capacit...
21/12/2024

Alhamdulilah we have done a very little financial help for a cancer patient's treatment according to our limited capacity.

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে গ্রুপের সকল মেম্বারের অক্লান্ত  পরিশ্রমে আমাদের সংগঠনের আয়োজিত  ফ্রি মেডিকেল ক্যাম্প ...
13/12/2024

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে গ্রুপের সকল মেম্বারের অক্লান্ত পরিশ্রমে আমাদের সংগঠনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পূর্ণ হয়েছে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি one earth aid Foundation এর সকল মেম্বার এর প্রতি,,,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সদস্য ও মেডিকেল টিমের (মা ও শিশু,গাইনি এবং মেডিসিন) ডক্টর ইশরাত ফাতেমা আপু,ডক্টর সাবরিনা রাব্বি তানজিলা তানি আপু এবং ডক্টর সাইফুদ্দিন আহমেদ ভাই এর প্রতি এবং লায়ন্স ক্লাব অব চিটাগং অগ্রণী, লায়ন্স ইন্টারনেশনাল,ডিসট্রিক্ট ৩১৫,বি৪,বাংলাদেশ টিমের প্রতি।

আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল রহমান স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর এম রহমান স্যারের প্রতি

যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের এই ক্যাম্পেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরা আমাদের এই সামাজিক সেবা ধারাবাহিকভাবে চালিয়ে যাব
সকলের কাছে দোয়া কামনা করছি।।

(ফ্রি মেডিকেল ক্যাম্পেইন)প্রিয় এলাকাবাসি আসসালামু আলাইকুম। সর্বস্তরের মানুষের  জন্য আগামী ১৩ ডিসেম্বর রোজ শুক্রবার আল রহ...
10/12/2024

(ফ্রি মেডিকেল ক্যাম্পেইন)

প্রিয় এলাকাবাসি আসসালামু আলাইকুম।
সর্বস্তরের মানুষের জন্য আগামী ১৩ ডিসেম্বর রোজ শুক্রবার আল রহমান স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে one earth aid Foundation এর পক্ষ হইতে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
আল রহমান স্কুলের প্রাঙ্গনে সকাল ১০ঘটিকা হইতে দুপুর ১২:৩০ মিনিট এবং দুপুর ২ টা হইতে বিকেল ৫ঘটিকা পর্যন্ত আমাদের সেবা চলমান থাকিবে
আপনারা মেডিকেল ক্যাম্পে আসুন এবং ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করুন।

ফ্রি জরুরী চিকিৎসায় যে সমস্ত সেবা পাবেন:
১. ফ্রী বিশেষজ্ঞ কনসালটেশন সেবা
২. ফ্রি ডায়াবেটিস চেক
৩. ফ্রি প্রেসার চেক
জরুরী চিকিৎসা সেবায় যে সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ
চিকিৎসক থাকবেন-

১. মেডিসিন বিশেষজ্ঞ
২. গাইনী বিশেষজ্ঞ
৩. চক্ষু বিশেষজ্ঞ

গাছ লাগান পরিবেশ বাচানপ্রকৃতির শোভা বর্ধনেই নয়- গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গা...
21/10/2024

গাছ লাগান পরিবেশ বাচান

প্রকৃতির শোভা বর্ধনেই নয়- গাছ আমাদের পরিবেশ, জীববৈচিত্র্য এবং মানুষের জীবন বাঁচাতে সহায়তা করে। গাছ থেকে যে পরিমাণ অক্সিজেন আমরা গ্রহণ করি ঠিক সেই পরিমাণ মানুষের শরীর থেকে বের হওয়া কার্বন-ডাই-অক্সাইড শুষে নেয় গাছ।
বিশেষজ্ঞদের মতে, আমাদের দেশের আয়তন ও জনসংখ্যানুপাতে ২৫ ভাগ বনভূমি থাকা প্রয়োজন কিন্তু বাস্তবে রয়েছে ৮-১০ ভাগ বনভূমি। মানুষের প্রয়োজনে গাছের কথা বলে শেষ করা যাবে না। অক্সিজেন তৈরি এবং কার্বন-ডাই-অক্সাইড গ্রহণ ছাড়াও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা, খরা, ঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি থেকে আমাদের রক্ষা করে। বিভিন্ন প্রজাতির ফুলগাছ প্রকৃতিকে নয়নাভিরাম দৃশ্যে পরিণত করে। সবুজ বৃক্ষের সমারোহ আমাদের দৃষ্টিশক্তিকে আরও প্রখর করে। শুধু কি তাই গাছ আমাদের ফল দেয়, ছায়া দেয়, জীবন রক্ষায় ওষুধ দেয়, গাছের কাঠ দিয়ে আমরা ঘরের শোভা বর্ধনে এবং ব্যবহারে প্রয়োজনে আসবাবপত্র তৈরি করতে পারি। অভাব ও বিপদে টাকার জোগানদেয়।
আগেরকার আমলে আমরা দেখেছি বাড়ির চারদিকে বিরাট আকৃতির বটবৃক্ষ ছাড়াও কড়ই, তাল, আম, জাম, কাঁঠাল, লিচু প্রভৃতি গাছ। কিন্তু মানুষ প্রয়োজনে-অপ্রয়োজনে সেই সব বড় বড় গাছ কেটে ফেলছে। একশ্রেণির বৃক্ষ নিধনকারীর হাত থেকে গাছ যেন কোনোভাবেই রক্ষা পাচ্ছে না। ইটের ভাটার জলন্ত আগুনে পুড়ছে আজ বৃক্ষ। একদিকে দেশি প্রজাতির গাছগাছালি যেমন হারিয়ে যাচ্ছে তেমনি ভিন্নদেশি গাছ লাগানো হচ্ছে বেশি।
একটু সচেতনভাবে তাকালে দেখা যাবে দেশের বড় বড় শহর ছাড়াও গ্রামীণ জনপদগুলোতে অপরিকল্পিতভাবে বিদেশি গাছ রোপণের হিড়িক পড়ে গেছে। মেহগনি, একাশিয়া, বটলপাম, উইলো, রেইনট্রি, ইউক্যালিপটাস প্রভৃতি বিদেশি গাছ দ্রুত বেড়েওঠা দেখে মানুষ এগুলোর প্রতি আগ্রহী হয়ে উঠছে। কিন্তু এসব বিদেশি গাছের ভিড়ে আমাদের ঐতিহ্যের ধারক বাহক দেশি আম, জাম, কাঁঠাল, লিচু গাছ হারিয়ে যেতে বসেছে।
এতে শুধু দেশি ফলদগাছই হারাচ্ছে তা নয়, পরিবেশ প্রকৃতির ওপর পড়ছে বিরূপ প্রভাব। দেশের জীববৈচিত্র্যের জন্যও দেখা দিচ্ছে মারাত্মক হুমকি। মানব দেহের জন্যও বিদেশি গাছ ক্ষতিকর বলে মনে করছেন প্রাণীবিদ ও বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। তাঁরা বলছেন, ব্যাপক হারে বিদেশি গাছ লাগানোর ফলে একদিকে দেশি পাখি এবং অন্যান্য প্রাণীর খাদ্যসংস্থান কমে যাচ্ছে, অন্যদিকে মানব স্বাস্থ্যের জন্য সেগুলো ক্ষতিকর বিষাক্ত পদার্থ ছড়াচ্ছে। তাছাড়া এসব বিদেশি গাছ প্রচুর ভূগর্ভস্থ পানি শোষণ করে পানির স্তর আরও নিচে নামিয়ে দিচ্ছে।
আসুন নিজেকে সাজানোর সাথে সাথে পরিবেশেকেও
সাজিয়ে তুলি স্বদেশী গাছ দিয়ে!!!


গাছ লাগান পরিবেশ বাচান

27/09/2024

আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে গ্রুপের সকল মেম্বারের অক্লান্ত পরিশ্রমে আমাদের সংগঠনের আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প সম্পূর্ণ হয়েছে।
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি one earth aid Foundation এর সকল মেম্বার এর প্রতি,,,
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সম্মানিত সদস্য ও মেডিকেল টিমের (মা ও শিশু এবং মেডিসিন) ডাক্তার ইশরাত ফাতেমা আপুর প্রতি এবং দীপ্ত শিখা মেডিকেল টিমের প্রতি
আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল রহমান স্কুল এন্ড কলেজের সম্মানিত প্রতিষ্ঠাতা অধ্যক্ষ প্রফেসর এম রহমান স্যারের প্রতি

যাদের অক্লান্ত পরিশ্রমের বিনিময়ে আমাদের এই ক্যাম্পেন সফলভাবে সম্পূর্ণ হয়েছে।

ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে আমরা আমাদের এই সামাজিক সেবা ধারাবাহিকভাবে চালিয়ে যাব
সকলের কাছে দোয়া কামনা করছি।।

26/09/2024

(ফ্রি মেডিকেল ক্যাম্পেইন)

প্রিয় এলাকাবাসি আসসালামু আলাইকুম।
সর্বস্তরের মানুষের জন্য আগামী ২৭ সেপ্টেম্বর রোজ শুক্রবার আল রহমান স্কুল এন্ড কলেজের প্রাঙ্গণে one earth aid Foundation এর পক্ষ হইতে ফ্রী মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হচ্ছে।
আল রহমান স্কুলের প্রাঙ্গনে সকাল ১০ঘটিকা হইতে দুপুর ১২:৩০ মিনিট এবং দুপুর ২ টা হইতে বিকেল ৫ঘটিকা পর্যন্ত আমাদের সেবা চলমান থাকিবে
আপনারা মেডিকেল ক্যাম্পে আসুন এবং ফ্রি প্রাথমিক চিকিৎসা সেবা গ্রহণ করুন।

ফ্রি জরুরী চিকিৎসায় যে সমস্ত সেবা পাবেন:
১. ফ্রী বিশেষজ্ঞ কনসালটেশন সেবা
২. ফ্রি ডায়াবেটিস চেক
৩. ফ্রি প্রেসার চেক
৪. ফ্রি ব্লাড গ্রুপ চেক
জরুরী চিকিৎসা সেবায় যে সমস্ত বিষয়ের বিশেষজ্ঞ
চিকিৎসক থাকবেন-

১. মেডিসিন বিশেষজ্ঞ
২. গাইনী বিশেষজ্ঞ

Address

শান্তিবাগ
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when ONE Earth AID Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share