ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ

ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ আমাদের ভিশন- সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সৎ,দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি।

ষাটের দশকের বরেণ্য কবি আল মুজাহিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশবাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান ও বরেণ্য কবি, গবে...
19/06/2026

ষাটের দশকের বরেণ্য কবি আল মুজাহিদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ

বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান ও বরেণ্য কবি, গবেষক ও সম্পাদক আল মুজাহিদী দীর্ঘদিন হৃদরোগ, স্ট্রোক ও কিডনিজনিত জটিলতায় ভুগে আজ ১৯ জুন (শুক্রবার) ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ শোকবার্তায় ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ বলেন, “কবি আল মুজাহিদীর মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর ক্ষুরধার লেখনী, ইসলামি মূল্যবোধের প্রতি অবিচল আস্থা এবং অসামান্য সাহিত্যকর্ম বাংলা সাহিত্যের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। কবিতার পাশাপাশি উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ ও শিশুসাহিত্যে তাঁর অসামান্য অবদান রয়েছে।”

নেতৃবৃন্দ আরও বলেন, “কবি আল মুজাহিদী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৩ সালে তাঁকে ‘একুশে পদক’-এ ভূষিত করা হয়। তাঁর মৃত্যুতে বাংলা সাহিত্যজগতের যে অপূরণীয় ক্ষতি হলো, তা সহজে পূরণ হওয়ার নয়। দেশ ও জাতির কল্যাণে তাঁর বুদ্ধিবৃত্তিক অবদান চিরকাল শ্রদ্ধাভরে স্মরণ করা হবে।”

নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, গুণগ্রাহী ও ভক্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

মাসব্যাপী 'বৃক্ষরোপণ অভিযান–২০২৬' উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া...
18/06/2026

মাসব্যাপী 'বৃক্ষরোপণ অভিযান–২০২৬' উপলক্ষে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি পালন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ শাখা।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইন সম্পাদক শামীম হোসাইন।

18/06/2026
বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি📅 তারিখ: ১৭ জুন 🕒 সময়: দুপুর ২:৪...
16/06/2026

বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

📅 তারিখ: ১৭ জুন
🕒 সময়: দুপুর ২:৪৫টা
📍 স্থান: কলেজ ক্যাম্পাস

আয়োজনে:
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সাতকানিয়া সরকারি কলেজ শাখা

১০৮তম জন্মবার্ষিকীতে রেনেসাঁর কবি ফররুখ আহমদের রুহের মাগফিরাত কামনা করছি
10/06/2026

১০৮তম জন্মবার্ষিকীতে রেনেসাঁর কবি ফররুখ আহমদের রুহের মাগফিরাত কামনা করছি

“একটি হলেও বৃক্ষরোপণকরবো জনে জনেসবুজ দেশের সুস্থ বাতাসলাগুক সবার প্রাণে”বৃক্ষরোপণ অভিযান ২০২৬(১ জুন থেকে ৩০ জুন)কর্মসূচি...
04/06/2026

“একটি হলেও বৃক্ষরোপণ
করবো জনে জনে
সবুজ দেশের সুস্থ বাতাস
লাগুক সবার প্রাণে”

বৃক্ষরোপণ অভিযান ২০২৬
(১ জুন থেকে ৩০ জুন)

কর্মসূচিসমূহ
✓ প্রত্যেক জনশক্তি ১টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ এবং অন্তত ২টি করে চারা বিতরণ করা।
✓ শাখাভিত্তিক সচেতনতামূলক র‍্যালির আয়োজন করা।
✓ শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক বৃক্ষ বিতরণ কর্মসূচি পালন করা- বিশেষত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের স্কুল এবং মাদরাসার ছাত্রদের মধ্যে গাছের চারা বিতরণ করা।
✓ শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদের আঙিনায় ও বাড়ির ছাদে অনুমতি সাপেক্ষে গাছের চারা রোপণ করা।
✓ সকল ক্যাম্পাসের হলগুলোতে টবসহ গাছ লাগানো।
✓ শহর অঞ্চল বিশেষ করে ঢাকা সিটি কর্পোরেশন এলাকায় বাসার বারান্দা ও ছাদে বাগান তৈরিতে জনশক্তিদের উদ্বুদ্ধ করা।
✓ শহীদের নামে তৈরিকৃত বাগানসমূহ পরিচর্যা ও নতুন গাছ লাগানোর বিশেষ উদ্যোগ গ্রহণ করা।
✓ গাছের চারা রোপণের পর তার সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় তত্ত্বাবধান চালানো এবং বিগত বছরের রোপিত চারা গাছের পরিচর্যা করা।

বিশেষ নির্দেশনা : চাষাবাদযোগ্য জমির আশপাশে বৃক্ষরোপণ না করা এবং অনুমতি ছাড়া কোনো স্থানে বৃক্ষরোপণ থেকে বিরত থাকা প্রয়োজন।


ছাত্রসমাজসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ঈদ মুবারক 🌙বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরসাতকান...
27/05/2026

ছাত্রসমাজসহ দেশে ও প্রবাসে অবস্থানরত সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মুবারক 🌙

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির
সাতকানিয়া সরকারি কলেজ

19/05/2026

একনজরে দুই দিনব্যাপী “সাথী শিক্ষাশিবির-২০২৬” বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম জেলা দক্ষিণ।


19/05/2026
ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার প্রতিবাদঢাকা প্রকৌশল ও...
17/05/2026

ডুয়েটে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার প্রতিবাদ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) উপাচার্য নিয়োগের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ছাত্রদল, যুবদল, বিএনপিপন্থি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বহিরাগত সন্ত্রাসীদের সংঘবদ্ধ বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। আজ ১৭ মে (রবিবার) এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম এবং সেক্রেটারি জেনারেল সিগবাতুল্লাহ এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, “নিজ ক্যাম্পাসে বহিরাগত কোনো শিক্ষককে নয়, বরং ডুয়েটের নিজস্ব শিক্ষকদের মধ্য থেকেই যোগ্য ও দলীয় লেজুড়বৃত্তিমুক্ত উপাচার্য নিয়োগের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা গত তিন দিন ধরে আন্দোলন করে আসছিলেন। এরই ধারাবাহিকতায় আজ ১৭ মে সকালে ডুয়েটের প্রধান ফটকে পূর্বঘোষিত শান্তিপূর্ণ কর্মসূচি চলাকালে ডুয়েট ও মহানগর ছাত্রদল, যুবদল এবং বহিরাগত সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপিপন্থি শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাও এতে অংশ নেন। এতে অন্তত ১৫ জন শিক্ষার্থী আহত হন। পাশাপাশি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান, মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া এবং আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের গুলি ও টিয়ার শেল নিক্ষেপের ঘটনাও ঘটে। আমরা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ আরও বলেন, “ডুয়েটের এই হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; বরং দেশব্যাপী ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড ও নতুন দখলদারিত্বের রাজনীতিরই বহিঃপ্রকাশ। জুলাই অভ্যুত্থানের পর তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মেধাবী ছাত্র সাকিবুল হাসান রানাকে পিটিয়ে হত্যার মাধ্যমে ছাত্রদলই দেশের শিক্ষাঙ্গনে পুনরায় লাশের রাজনীতি শুরু করে। এরপর তারা ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, চট্টগ্রাম সরকারি সিটি কলেজ, রুয়েট এবং ডাকসু নেতৃবৃন্দের ওপর হামলাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এ ছাড়াও শিক্ষার্থীদের নানা ধরনের ট্যাগিং ও ফ্রেমিং করে নির্যাতনের প্রেক্ষাপট তৈরি, ক্যাম্পাসগুলোতে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি এবং পেশিশক্তি প্রদর্শনের মাধ্যমে তারা শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ ধ্বংস করে আবারও ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে।”

বিবৃতিতে নেতৃবৃন্দ শিক্ষাঙ্গনের এই অস্থিতিশীল পরিস্থিতির মূল কারণ তুলে ধরে বলেন, “রাষ্ট্রীয় প্রশাসনিক কাঠামো, আর্থিক প্রতিষ্ঠান ও বিশ্ববিদ্যালয়গুলোতে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠার নীলনকশার অংশ হিসেবে সম্পূর্ণ দলীয় বিবেচনায় জেলা ও সিটি কর্পোরেশনগুলোতে প্রশাসক এবং ১৮টি বিশ্ববিদ্যালয়ে বিতর্কিত ব্যক্তিদের উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে দলীয় নিয়োগের মাধ্যমে শিক্ষার্থীদের আন্দোলনের দিকে ঠেলে দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের অপচেষ্টা চালানো হচ্ছে। আমরা এই হঠকারী সিদ্ধান্ত ও পরিকল্পিত বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদ জানাচ্ছি।”

নেতৃবৃন্দ বলেন, “আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করেছি, বরাবরের ন্যায় এই হামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে ছাত্রশিবিরের ওপর দায় চাপিয়ে বিবৃতি দিয়েছে হামলাকারী সংগঠন ছাত্রদল, যা তাদের রাজনৈতিক দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ। আমরা অনতিবিলম্বে ডুয়েট ক্যাম্পাসে হামলাকারী বহিরাগত ও ছাত্রদলের সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা এবং আহত শিক্ষার্থীদের সুচিকিৎসা নিশ্চিত করতে প্রশাসন ও সরকারের প্রতি জোর দাবি জানাচ্ছি। একই সঙ্গে বিতর্কিত ও দলীয় উপাচার্য নিয়োগের বৈষম্যমূলক নীতি পরিহার করে শিক্ষার্থীবান্ধব পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট থাকার আহ্বান জানাচ্ছি।”

Address

Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when ছাত্রশিবির সাতকানিয়া সরকারি কলেজ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share