10/05/2026
📢 রাবার ও হর্টিকালচার প্লট নবায়ন ফি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
🗓 তারিখ: ০৯ মে ২০২৬
📅 বার: শনিবার
📍 স্থান: চট্টগ্রাম রোটারী সেন্টার, কাজীর দেউরী মিলনায়তন, চট্টগ্রাম
⏰ সময়: বিকাল ৪:০০টা
প্রতিমন্ত্রী জনাব মীর হেলাল উদ্দিন মহোদয়ের নির্দেশে গত ৩০/০৪/২০২৬ তারিখে ভূমি সচিব মহোদয়ের সভাপতিত্বে রাবার প্লট নবায়ন সংক্রান্ত এক জরুরি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধি, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় দীর্ঘ আলোচনা শেষে, এসোসিয়েশনের আপত্তি থাকা সত্ত্বেও ২৫ একর প্লটের নবায়ন ফি ৪০ বছরের জন্য ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা নির্ধারণ করা হয়, যা দুই বছরের মধ্যে পরিশোধ করতে হবে। পূর্বে নির্ধারিত ৭,৫০,০০০ (সাত লক্ষ পঞ্চাশ হাজার) টাকার পরিবর্তে নবায়ন ফি কমিয়ে ৫,০০,০০০ (পাঁচ লক্ষ) টাকা ধার্য করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় সরকারি সিদ্ধান্তের বিষয়ে সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটির সদস্যদের মতামত গ্রহণের লক্ষ্যে আজ রোজ শনিবার এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের সভাপতি জনাব কাউসার জামাল এবং সঞ্চালনা করেন মহাসচিব মইনুল ইসলাম।
সভায় প্লট মালিকদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন—
• উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যাপক জনাব কাজী শাহাদাত হোসেন
• জনাব আ. ত. ম জাফরুল আলম
• বীর মুক্তিযোদ্ধা জনাব ছলিমুল হক চৌধুরী
এছাড়াও উপস্থিত ছিলেন—
🔹 সম্মানিত আজীবন সদস্যবৃন্দ
• জনাব দীল মোহাম্মদ চৌধুরী
🔹 সাবেক সভাপতিবৃন্দ
• সাবেক সভাপতি ও আজীবন সদস্য জনাব মোহাম্মদ কামাল উদ্দিন
• সাবেক সভাপতি জনাব মুহাম্মদ হারুন
🔹 সাবেক সহ-সভাপতি
• জনাব নুরুল আবছার মিয়া
🔹 সহ-সভাপতিবৃন্দ
• সহ-সভাপতি ও আজীবন সদস্য জনাব মো. জহিরুল ইসলাম
• জনাব ফসিউল আলম চৌধুরী
• জনাব সাইফুদ্দিন হাসান
🔹 সাংগঠনিক সম্পাদকবৃন্দ
• আজীবন সদস্য জনাব নাজমুল হক চৌধুরী
• জনাব গোলাম রহমান
🔹 সম্পাদকীয় পর্ষদ
• আইন ও সালিশ সম্পাদক এডভোকেট এস. এম. নুরুল ইসলাম
• উন্নয়ন ও ব্যবস্থাপনা সম্পাদক জনাব তারেক হোসেন
• দপ্তর সম্পাদক ও আজীবন সদস্য জনাব আহম্মদ নূর ফাহাদ
• বিপণন সম্পাদক ও আজীবন সদস্য জনাব শওকত আহমেদ চৌধুরী
এছাড়া অনুষ্ঠানে এসোসিয়েশনের সম্মানিত সাধারণ সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট বিনিয়োগকারীগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা সরকার নির্ধারিত নবায়ন ফি যৌক্তিক পর্যায়ে রাখা এবং প্লট মালিকদের বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন। উপস্থিত সদস্যবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে তাদের মূল্যবান মতামত প্রদান করেন।
📌 সভায় গৃহীত সিদ্ধান্ত:
মতবিনিময় সভায় উপস্থিত সাধারণ সদস্য, আজীবন সদস্য, কার্যকরী কমিটি ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ সর্বসম্মতিক্রমে সরকারি সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নবায়ন কার্যক্রম সম্পন্ন করার বিষয়ে একমত পোষণ করেন।
পরিশেষে এসোসিয়েশনের সার্বিক সাফল্য ও সমৃদ্ধি কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।