29/08/2026
রাউজান বিসিক শিল্পাঞ্চলে নিম গাছ লাগানোর অনুমতি চেয়ে আমরা চট্টগ্রাম বিসিকের ডিজিএম আলমগীর স্যারের কাছে আবেদন করেছিলাম।
আমাদের উদ্যোগের প্রতি আন্তরিকতা দেখিয়ে তিনি শুধু বিষয়টি বিবেচনাই করেননি, বরং পূর্বে আমাদের লাগানো নিম গাছগুলো সরেজমিনে পরিদর্শন করতে নিজেই সেখানে গিয়েছেন।
শিল্পাঞ্চলের পরিবেশকে আরও সবুজ ও সুন্দর করার এই উদ্যোগকে একজন দায়িত্বশীল কর্মকর্তার এভাবে সরাসরি মাঠে এসে দেখা এবং উৎসাহ দেওয়া আমাদের জন্য সত্যিই অনুপ্রেরণার।
আমরা বিশ্বাস করি, শিল্পের উন্নয়নের পাশাপাশি পরিবেশের সুরক্ষাও আমাদের দায়িত্ব।
Son of Climate