16/03/2026
হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ মহিমান্বিত রজনী পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মাহর প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ।
মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনে ইরশাদ করেন—
“নিশ্চয়ই আমি কুরআন নাযিল করেছি লাইলাতুল কদরের রাতে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কী? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম।”
— (সূরা আল-কদর: ১–৩)
রাসূলুল্লাহ ﷺ বলেছেন—
“যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদতে দাঁড়ায়, তার পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয়।”
— (সহীহ বুখারী: ১৯০১, সহীহ মুসলিম: ৭৬০)
হযরত আয়েশা (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন: আমি রাসূলুল্লাহ ﷺ-কে জিজ্ঞেস করলাম, ‘হে আল্লাহর রাসূল! যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই, তাহলে কী দোয়া করব?’ তিনি বললেন—
“اللَّهُمَّ إِنَّكَ عَفُوٌّ تُحِبُّ العَفْوَ فَاعْفُ عَنِّي”
অর্থ: “হে আল্লাহ! নিশ্চয়ই আপনি অত্যন্ত ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে ভালোবাসেন; তাই আমাকে ক্ষমা করে দিন।”
— (জামে তিরমিজি: ৩৫১৩, সুনানে ইবনে মাজাহ: ৩৮৫০)
আসুন, এই মহিমান্বিত রজনীতে আমরা বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির, তওবা ও দোয়ার মাধ্যমে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি এবং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াই।
মহান আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের রহমত, মাগফিরাত ও বরকত লাভের তাওফিক দান করুন এবং আমাদের প্রিয় মাতৃভূমিকে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ করুন।
আমিন।
— মোঃ সাজ্জাদ হোসাইন
সাবেক সংগঠক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রাম মহানগর
যুগ্ম সমন্বয়কারী, জাতীয় নাগরিক পার্টি, চট্টগ্রাম দক্ষিণ জেলা