Wildlife Rescue Team Bangladesh

Wildlife Rescue Team Bangladesh সাপ এবং বন্য প্রাণী উদ্ধারের জন্য যোগাযোগ করুন
01853-104019

আজ বিশ্ব বন্য প্রাণী দিবস।প্রকৃতি ও বন্যপ্রাণী আমাদের পৃথিবীর অমূল্য সম্পদ। তাদের অস্তিত্ব রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎ...
03/03/2026

আজ বিশ্ব বন্য প্রাণী দিবস।
প্রকৃতি ও বন্যপ্রাণী আমাদের পৃথিবীর অমূল্য সম্পদ। তাদের অস্তিত্ব রক্ষা করা মানে আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত রাখা। 🐘🐅🦜

বন উজাড়, অবৈধ শিকার ও পরিবেশ দূষণের কারণে অসংখ্য প্রজাতি আজ হুমকির মুখে। আসুন আমরা সবাই সচেতন হই, বন্যপ্রাণী রক্ষায় এগিয়ে আসি এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে একসাথে কাজ করি।

🌍 Protect Nature, Protect Wildlife

একটি সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য আমাদের প্রতিজ্ঞা হোক — বন্যপ্রাণীর সুরক্ষা নিশ্চিত করা।

🇧🇩 আজ ১৪ই ফেব্রুয়ারি,সুন্দরবন দিবস 🇧🇩বাঘ, হরিণ, কুমির আর হাজারো প্রাণের নিরাপদ আবাস—সুন্দরবন।বন উজাড় নয়, বন সংরক্ষণই ...
14/02/2026

🇧🇩 আজ ১৪ই ফেব্রুয়ারি,সুন্দরবন দিবস 🇧🇩

বাঘ, হরিণ, কুমির আর হাজারো প্রাণের নিরাপদ আবাস—সুন্দরবন।

বন উজাড় নয়, বন সংরক্ষণই হোক আমাদের অঙ্গীকার।

💚💚💚 প্রকৃতি বাঁচুক, প্রাণ বাঁচুক 💚💚💚

গত ১৫ জানুয়ারি ২০২৬ পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফের মেলায় হরিণের শিং দিয়ে মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের তাবিজ বিক্রি ...
16/01/2026

গত ১৫ জানুয়ারি ২০২৬ পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফের মেলায় হরিণের শিং দিয়ে মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের তাবিজ বিক্রি করেন একজন ব্যবসায়ী।
বিষয়টি আমাদের প্রতিষ্ঠাতা মো. নাঈম উদ্দিন বিজয় এর চোখে পড়ে। তিনি দ্রুত পটিয়া বন বিভাগের রেঞ্জার জনাব এমদাদ হোসেনের সহায়তায় ২ টি হরিণের শিং উদ্ধার করেন এবং প্রথম বারের মতো মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

বন্য প্রাণীর দেহের অংশবিশেষ প্রদশর্ন,ক্রয়-বিক্রয় দন্ডনীয় অপরাধ।
তাই আসুন সকলে সচেতন হই।

বন্য প্রাণী উদ্ধার এবং এর সম্পর্কে জানতে যোগাযোগ করুন Wildlife Rescue Team Bangladesh এর সাথে।

আজ ১ জানুয়ারী ২০২৬।বছরের ১ম দিন থেকে প্রাণী হ* ত্যা শুরু করেছে কিছু মানুষ রুপি জানোয়ার😡😡😡😡বিকাল ৫ টার দিকে আমাদের হটলাইন...
01/01/2026

আজ ১ জানুয়ারী ২০২৬।
বছরের ১ম দিন থেকে প্রাণী হ* ত্যা শুরু করেছে কিছু মানুষ রুপি জানোয়ার😡😡😡😡
বিকাল ৫ টার দিকে আমাদের হটলাইনে পটিয়ার পাচুরিয়া থেকে একজন সচেতন ব্যক্তি কল করে জানান একটি লোক ১ টি ঈগল পাখিকে খাওয়ার উদ্দেশ্যে জ*বাই করে হ* ত্যা করেন।
তাৎক্ষণিক লোকটিকে ধরে রাখতে বলা হয়।
এরপর আমাদের টিম বন বিভাগকে বিষয়টি জানায় এবং দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দেয়।
দুঃখজনক ব্যাপার হলো আমরা যাওয়ার আগেই লোকটি পালায়।
লোকটির তথ্য সংগ্রহ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে বন বিভাগ নিয়মিত মামলা করবেন।

আসুন প্রাণী হ*ত্যা বন্ধ করি,
সুন্দর এক পৃথিবী গড়ি💚💚

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশবন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে যারা মাঠে কাজ করি, তাদের জন্য  নি:সন্দেহে একটা বড় স্বস্...
06/12/2025

বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ

বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে যারা মাঠে কাজ করি, তাদের জন্য নি:সন্দেহে একটা বড় স্বস্তি। দীর্ঘ অপেক্ষা, নানা বাধা আর অসংখ্য আলোচনার পর অবশেষে বন্যপ্রাণী আইনের যে সংস্কারটা হয়েছে, সেটা শুধু কাগজে-কলমে পরিবর্তন নয় এটাই ভবিষ্যতের সুরক্ষার ভিত্তি।

এতদিন পাচারকারীরা প্রায় নিশ্চিন্ত ছিল। পরোয়ানা ছাড়া গ্রেফতারের সুযোগ না থাকায়, আর অনেক ক্ষেত্রে অপরাধ কগনিজেবল না হওয়ায়, তারা মনে করত ধরা হলেও কিছুই হবে না। ঠিক এই জায়গাটাই বদলে গেছে। এখন ২৫০ প্রজাতির বন্যপ্রাণী হত্যা বা পাচার অজামিনযোগ্য অপরাধ। বন বিভাগের হাতে আছে পরোয়ানা ছাড়া গ্রেফতারের ক্ষমতা। অর্থাৎ পালানোর যে দরজা এতদিন খোলা ছিল, সেটা অবশেষে বন্ধ হলো।

সংস্কারের ফলে কঠিন শাস্তির পাশাপাশি নতুন শ্রেণিবিন্যাস, সুরক্ষা তালিকা, সিডিউল পরিবর্তন সব মিলিয়ে দেশের বন্যপ্রাণী সুরক্ষায় একটা কার্যকর কাঠামো তৈরি হয়েছে। এই পরিবর্তনটা যতটা আইনি, তার চেয়েও বেশি বাস্তব। এখন পাচারকারীরা আগের মতো ‘ঝুঁকি নেই’ ভেবে কাজ করতে পারবে না, আর মাঠ পর্যায়ে কাজ করা কর্মকর্তাদের হাতেও পাওয়া গেছে শক্ত ভিত্তি।

আমরা যারা প্রতিদিন উদ্ধার নিয়ে দৌড়াই—তাদের জন্য এটা শুধু আইন নয়, একটা বাস্তব হাতিয়ার। বন্যপ্রাণী হত্যার জায়গা থেকে আইনের শিথিলতাকে কাজে লাগিয়ে যে নৈরাজ্য চলছিল, সেটাকে থামানোর পথ এখন পরিষ্কার।

সংরক্ষণ শুধু সচেতনতায় হয় না, কঠোর ও আধুনিক আইনও সমান গুরুত্বপূর্ণ। আজকের এই পরিবর্তন ঠিক সেই জায়গায় এসে দাঁড়িয়েছে।

17/11/2025

গত ২০ অক্টোবর ২০২৫ পটিয়ার কেলিশহর দারোগাহাট থেকে সাপ উদ্ধারের জন্য আমাদের হটলাইনে কল আসে। আমাদের প্রতিষ্ঠাতা মো. নাঈম উদ্দিন বিজয় দ্রুত ঘটনাস্থলে গিয়ে ১ টি বার্মিস পাইথন সাপ উদ্ধার করেন। তিনি গিয়ে দেখেন যে সাপটি একটি কুকুর ছানা খেয়ে ফেলেছে। উদ্ধারের সময় সাপটি সেটিকে উগলে দেয়।

এলাকার সচেতন ব্যক্তি Raihan RH সাপটিকে মারতে দেন নাই। তিনি সাথে সাথে আমাদের কল দেন।তার সচেতনতার কারণে একটি প্রাণ রক্ষা পায়।

জীববৈচিত্র্য আমাদের প্রাকৃতিক সম্পদ। এইসব রক্ষা করা আমাদেরই দায়িত্ব।

সাপ এবং বন্য প্রাণী উদ্ধারের জন্য যোগাযোগ করুন Wildlife Rescue Team Bangladesh অথবা 01853-104019 এর সাথে।

বন্যপ্রাণী অপরাধ দমনে সহায়তা করুন।যেকোনো তথ্য জানাতে যোগাযোগ করুন বন্য প্রাণী অপরাধ ইউনিট অথবা Wildlife Rescue Team Bang...
07/11/2025

বন্যপ্রাণী অপরাধ দমনে সহায়তা করুন।

যেকোনো তথ্য জানাতে যোগাযোগ করুন বন্য প্রাণী অপরাধ ইউনিট অথবা Wildlife Rescue Team Bangladesh কে

আসুন সকলে সচেতন হই, জীববৈচিত্র্য রক্ষার্থে একসাথে কাজ করি।

22/10/2025

গতবছর ঠিক এই সময়ে রাতের ২ টায় আমাদের হটলাইনে কল আসে পটিয়ার মৌলভীবাজার থেকে।
ভুক্তভোগী জানান, তার বাসায় একটি সাপ দেখা গেছে। তার বাচ্চা খাটের উপর ঘুমিয়ে ছিলো। অল্পের জন্যে কামড়ের হাত থেকে বেঁচে যায়। আমাদের প্রতিষ্ঠাতা বিজয় দ্রুত ঘটনাস্থলে যান।
দীর্ঘ ২ ঘন্টা চেষ্টার পর সাপটি উদ্ধার করেন।
এবং তাদের সচেতন করেন।

সাপ এবং বন্য প্রাণী উদ্ধার সম্পর্কে সহযোগিতার জন্য যোগাযোগ করুন Wildlife Rescue Team Bangladesh এর সাথে।

নিয়মিত সাপ সম্পর্কে জানতে আমাদের গ্রুপে যুক্ত হোন।

আমাদের মনে রাখতে হবে সাপে কামড়ালে ওঝা নয়, হাসপাতালে যেতে হয়।

চট্টগ্রামের পটিয়ায় পটিয়া সরকারি কলেজের একটি পুরাতন গাছে বেশকিছু দিন ধরে একটি অজগর সাপ নিয়ে বেশ হট্টগোল ছিলো।আবহাওয়া খারা...
06/10/2025

চট্টগ্রামের পটিয়ায় পটিয়া সরকারি কলেজের একটি পুরাতন গাছে বেশকিছু দিন ধরে একটি অজগর সাপ নিয়ে বেশ হট্টগোল ছিলো।
আবহাওয়া খারাপ হওয়াতে সাপটি উদ্ধার করা সম্ভব হয় নাই।
পটিয়ার বেশ কিছু রেসকিউ টিম কাজ করেছে।
সাপটি পুকুরে পড়ে যাওয়াতে আর উদ্ধার করা হয় নাই।
আজ ৬ অক্টোবর সাপটিকে উৎসুক জনতা আবার গাছের উপর দেখতে পায়। এর সুযোগ নিয়ে একদল সাপুড়ে সাপটিকে নামিয়ে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যায়।
তাৎক্ষণিক আমাদের টিম বিষয়টি জানতে পারে এবং দ্রুত বন বিভাগকে সাথে নিয়ে পাচারের হাত থেকে সাপটিকে উদ্ধার করেন। এবং প্রাথমিকভাবে সাপুড়ে দের সতর্ক করে আসে।

পরবর্তীতে সাপটিকে তার নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়।

সাপ এবং বন্য প্রাণী উদ্ধারের জন্য যোগাযোগ করুন Wildlife Rescue Team Bangladesh এর সাথে।

04/10/2025

গত ২১ সেপ্টেম্বর পটিয়ার পূর্ব হাইদগাও মাহাদাবাদ থেকে রাত সাড়ে ১২ টার দিকে একটি সাপ উদ্ধারের জন্য কল আসে।
তাদের বাড়ি থেকে এর আগের বারও শঙ্খিনী সাপ উদ্ধার করি। গতবার তাদের সচেতন করার পর এইবার তারা সচেতন হয়েছেন। তারা সাপটিকে না মেরে উদ্ধারের জন্য আমাকে কল দেয়🖤🖤🖤

আমি দ্রুত গিয়ে সাপটি উদ্ধার করি।
শঙ্খিনী সাপ তীব্র বিষধর হওয়া সত্ত্বেও এই সাপ মানুষের ক্ষতি করে না। বরং এই সাপ বাড়ির আশেপাশে থাকলে অন্যান্য বিষধর এবং নির্বিষ সাপ নিয়ন্ত্রণে থাকে। কারণ শঙ্খিনী সাপের প্রধান খাবার অন্যান্য সাপ। এটি লাজুক প্রকৃতির সাপ। এটি সহজে কাউকে কামড় দেয় না।

আসুন সকলে সচেতন হই, প্রকৃতি রক্ষায় কাজ করি।

সাপ এবং বন্য প্রাণী উদ্ধারের জন্য যোগাযোগ করুন
☎️ - 01853-104019

Address

Chittagong

Telephone

+8801853104019

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wildlife Rescue Team Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share