01/04/2026
আল-ইসলাহ্ যুব ফাউন্ডেশন-এর ২ বছর পূর্ণ হয়েছে আজ। এই পথ যাত্রায় আমাদের সাথে যারা ছিলেন, যারা আছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ।
মানুষ সামাজিক জীব। এই সমাজকে সুন্দর রাখা এবং এগিয়ে নিয়ে যাওয়া প্রতিটা ব্যক্তির দায়িত্ব। সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের কল্যাণে অব্যবসায়ীক মনমানসিকতা নিয়ে কোনো কাজ করাই হলো সামাজিক কাজ। সমাজে পিছিয়ে পড়া মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দেওয়াও সামাজিক কাজের অন্তর্ভুক্ত। এক সমাজে গরিব-ধনী, অসহায়, এতিম, সহায়–সম্বলহীন নানা রকম মানুষের বসবাস। একা ভালো থাকার নাম ভালো থাকা বলে না। একজন ব্যক্তির সব সার্থকতা অন্যকে ভালো রাখার মাঝেই লুকিয়ে আছে। অন্যকে উপকার করার দ্বারা শুধু অন্যদের সহযোগিতা করা হয় না, বরং একজন ব্যক্তির ব্যক্তিত্ববোধ ফুটে ওঠে। সমাজ নিয়ে তার ইতিবাচক চিন্তা ভাবনা গড়ে ওঠে। সামাজিক কাজের দ্বারা শুধু একজনই উপকৃত হয় না, বরং এর দ্বারা একটা পরিবার উপকৃত হয়, সমাজ উপকৃত হয়, রাষ্ট্রও উপকৃত হয়। সামাজিক কাজ মানুষের দক্ষতা বিকাশ করে। ফলে সামাজিক ও আর্থিক অবস্থা উন্নত করে। মানুষের জীবনযাত্রার মান উন্নত করে। সামাজিক কাজকর্ম একজন ব্যক্তির একাকিত্ব দূর করে। যার ফলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে। সামাজিক কাজ সবাইকে সুখী করে। সবাইকে ভালো অনুভূতি দেয়।
আসুন! দলমতের উর্ধ্বে গিয়ে, হাতে হাত রেখে কাঁদে কাঁদ মিলেয়ে আমাদের সমাজকে আরও সুন্দর, সমৃদ্ধ ও সহানুভূতিশীল করে তুলি।