প্রকৃত সারস

প্রকৃত সারস মানুষের উদ্ভব ও বিকাশ, ঐশ্বর্য ও দারিদ্র্য, গৌরব ও লজ্জা, শক্তি ও দুর্বলতা, সম্পদ ও সমস্যা

23/08/2023

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে

ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ
পুষে রাখে যেমন ঝিনুক
খোলসের আবরনে মুক্তর সুখ
তেমনি তোমার গভীর ছোঁয়া
ভিতরের নীল বন্দরে

আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে

ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
ঢেকে রাখে যেমন কুসুম
পাপড়ির আবডালে ফসলের ঘুম
তেমনি তোমার নিবিড় চলা
মরমের মূল পথ ধরে

ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
ভাল আছি, ভালো থেকো
আকাশের ঠিকানায় চিঠি লিখো
দিও তোমার মালাখানি
বাউলের এই মনটা রে
ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে
আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে
আছো তুমি হৃদয় জুড়ে

08/08/2023

সমুদ্রচিল
জীবনানন্দ দাশ

সমুদ্রচিলের সাথে আজ এই রৌদ্রের প্রভাতে
কথা ব’লে দেখিয়াছি আমি;
একবার পাহাড়ের কাছে আসে,
চকিতে সিন্ধুর দিকে যেতেছে সে নামি;
হামাগুড়ি দিয়ে ভাসে ফেনার উপরে,
মুছে যায় তরঙ্গের ঝড়ে।
দাঁড়ায়েছি শতাব্দীর ধুলো কাঁচ হাতে।।

তরঙ্গের তারা খেয়ে চ'লে যায় আরো দূর তরঙ্গের পানে-
ফেনার কান্তারে
বৃষ্টির প্রথম রোদ যেইখানে
তাহার সোনালি ডানা ঝাড়ে;
যেখানে আকাশ নীল কোলাহলময়,
সমুদ্রের করিছে দূর সমুদ্র সঞ্চয়,
দিগন্ত হারায়ে যায় দিগন্তের প্রাণে।।

চঞ্চল ধবল বুকে নাচিতেছে ফেনার আঙুল;
ধানের শিষের মত দু'পায়ের শিরা
নাচিছে স্পানিশ টাঙ্গো নীল ঢেউয়ে;
হৃদয় করিছে পাম মালাবার হাওয়ার মদিরা;
ট্রম্‌ ট্রম্‌- ট্রাম্‌ ট্রাম্‌- ড্রামের মতন
শৈলে শৈলে সমুদ্রের রুক্ষ আন্দোলন;
রৌদ্রে রৌদ্রে ঝলসায় ঝিনুকের ফুল।।

বিজ্ঞান কি মস্তিষ্কের বাক্সের মতন একাকী?
তোমার শরীরে জল- দ্রাক্ষার আঘ্রাণ;
তোমার হৃদয়ে পেকে ঝরিতেছে রৌদ্রের ক্ষেত
জাগিতেছে নব নব শস্যের সন্তান;
আমরা বন্দরে ফিরি- জনতায়- ঘূর্ণিস্রোতে কুকুরের মুণ্ডে
লোল আঁখি
পাবে নাকি লেজ তার? হো-হো- পাবে নাকি!
পাবে নাকি লেজ খুঁজে কুকুরের মত লোল আঁখি।।

ছেড়ে দিয়ে উত্তরের বাতাসের প্রাণে
জন্মেছে তোমার্ডানা- জেগেছে হৃদয়;
সহস্র শতাব্দী গিঁট কাটায়েছি পথ আর ঘরের আঘ্রাণে-
আনন্দের পাইনিক' তবু পরিচয়;
জন্মেনি ধবল ডানা বিজ্ঞানের অগ্রসর চিরি
ভেঙ্গে গেছে আকাশের- নক্ষত্রের সিঁড়ি,
উৎসব খুঁজেছি রাতবিরেতের গানে।।

পৃথিবীর দিকে দিকে ছড়ায়েছি মনোবীজ, আহা,
আকাঙ্ক্ষার নিঃসঙ্গ সন্তান;
আথবা ঘাসের দেহে শুয়ে শুয়ে কুয়াশায়
শুনেছি ঝরিতে আছে ধান;
অথবা সন্ধ্যার নীল জনালায়
অদৃশ্য কোকিল এসে গায়
এইসব বেদনার কর্কশ-রেডিয়ামে সারেনাক' তাহা।।

মাঝে মাঝে একবার ধরা দেই নক্ষত্রের হাতে
চ'লে আসি সমুদ্রের পাশে;
যে ক্ষেত ফুরাতে আছে- ফুরাইয়ে গেছে
তার তৃষ্ণা মিটিছে আকাশে;
চেয়ে দেখি সেই নীল আকাশের ছবি;
সমুদ্রের অজান্তব জানালার গল্পের সুরভি;
রৌদ্রের ডানার ভেসে সেইখানে পৃথিবী হারাতে
চাই আমি; সমুদ্রচিলের খেলা তুলে নিয়ে হাতে।।

।।২।।
রঙিন বিস্তৃত রৌদ্রে প্রাণ তার করিছে বিলাস;
কোনদিন ধানক্ষেতে পৃথিবীর কৃষকের প্রাণ
এই রৌদ্র পায় নাই,- জলপাই পল্লবের ফল,
জ্যৈষ্ঠের দুপুরে মাছি যে উল্লাসে গেয়ে গেছে গান,
কুমারী কোমল ঘাড় নুয়ে চুপে যেই পক্ক রৌদ্রে বেণী করিছে বিন্যাস,
নীল হয়ে বিছায়েছে পৃথিবীর মধুকূপী ঘাস,
তরমুজ ক্ষেতে শুয়ে স্বপন দেখেছে চৈত্রমাস,
তার চেয়ে আরো দামী গাঢ় মদে প্রাণ তার করিছে বিলাস।।

পৃথিবীতে যেই রূপ কোনদিন দেখে নাই কেউঃ
সিংহলের হীরা রত্ন নারী লুটে নাবিকের দল
ভারত সমুদ্রে নেমে নক্ষত্রের রজনীতে
তারপর ভোরবেলা দেখেছিল স্ফটিকের মত যেই জল;
তরঙ্গের পর ঘন তরঙ্গের মধু আর দুধ,
মেঘের গোলাপী মুখ- রৌদ্রের বুদ্বুদ;
তবু তারা দেখে নাই পুরুভুজ-বিছানায় নূপুর বাজায়ে নীচে ঢেউ
বারুণির জানালায়ঃ সিন্ধুচিল- মক্ষিকারা ছাড়া তাহা কেউ জানে নাক কেউ।।

ধ্বনিত ঢেউয়ের অগ্নি বয়ঃসন্ধি-দিবসের স্তন হয়ে রক্তে নেমে আসে!
তরঙ্গের উষ্ণ নীল তরমুজ ক্ষেতে
আমারে খুঁজিয়া পায় মৃত্যু যেনঃ
বিস্তৃতির পথে যেতে-যেতে
সমস্ত পৃথিবী যেন মিশে যায় রৌদ্রের সাগরে;
সিন্ধুচিল আর তার বনিতা যেখানে খেলা করেঃ
মরণ আমারে যেন পায় সেই দারুচিনি হাওয়ার আশ্বাসে।।

08/08/2023

মনে মনে বহুদূর চলে গেছি
শক্তি চট্টোপাধ্যায়

মনে মনে বহুদূর চলে গেছি – যেখান থেকে ফিরতে হলে আরো একবার জন্মাতে হয়
জন্মেই হাঁটতে হয়
হাঁটতে-হাঁটতে হাঁটতে-হাঁটতে
একসময় যেখান থেকে শুরু করেছিলাম সেখানে পৌঁছুতে পারি
পথ তো একটা নয় –
তবু, সবগুলোই ঘুরে ফিরে ঘুরে ফিরে শুরু আর শেষের কাছে বাঁধা
নদীর দু – প্রান্তের মূল
একপ্রান্তে জনপদ অন্যপ্রান্ত জনশূণ্য
দুদিকেই কূল, দুদিকেই এপার-ওপার, আসা-যাওয়া, টানাপোরেন –
দুটো জন্মই লাগে
মনে মনে দুটো জন্মই লাগে

08/08/2023

বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে — শঙ্খ ঘোষ

বুক পেতে শুয়ে আছি ঘাসের উপরে চক্রবালে
তোমার ধানের মুখে ধরে আছি আর্ত দুই ঠোঁট
তুমি চোখ বন্ধ করো, আমিও দুচোখ ঢেকে শুনি
যেন কোন্ তল থেকে উঠে আসে পাতালের শ্বাস
সমস্ত দিনের মূর্ছা সেচন পেয়েছে এইখানে
মুহূর্ত এখানে এসে হঠাত্ পেয়েছে তার মানে
নিজের পায়ের চিহ্ন নিজে আর মনেও রাখেনি
আমিও রাখিনি কিছু, তবু হাত রাখে পিছুটান
মাটিতে বসানো জালা, ঠান্ডা বুক ভরে আছে জলে
এখনও বুঝিনি ভালো কাকে ঠিক ভালোবাসা বলে ।

Share this:

31/07/2023

Song : Kotha Koiyo Na
Singer : Arfan Mredha Shiblu & Aleya Begum
Dekha Na Dile Written by : Hashim Mahmod
Baro Mashe Baro Ful Re Collected by Mymensingh Geetika

বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।

ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে,
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।

হাউশের পিরিতি করিলাম আমি
প্রেমই জীবন প্রেমই মরণ,
এই তো জানি।
পাখি উড়ে গেলে তার
ডানাতে কি ভয়,
উড়ে উড়ে যাচ্ছে সবাই
বেদনারই ক্ষয়।
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

ফুল ফুটেছে গন্ধে সারা মন
ফুল ফুটেছে গন্ধে সারা মন,
তুমি আমার কত যে আপন
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না,
দেখা না দিলে বন্ধু
কথা কইয়ো না।

বারো মাসে বারো ফুল রে
ফুইট্টা থাকে ডালে রে,
এই পন্থে আইসে নাগর
পড়তি সন্ধ্যা কালে রে,
কোন বা দেশে থাকে ভোমরা
কোন বাগানে বসে,
কোন বা ফুলের মধু খাইতে
উইড়া উইড়া আসে,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান,
দেখিতে সোনার নাগর গো
চান্দেরও সমান।

27/07/2023

দেওরা লিরিক্স - কোক স্টুডিও

এতো সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে
যত বারেই ফিরি ঘরে তবু
ভরে না মন তাতে তাতে
হাতে লাগে রে হাতে

আরে হাতে লাগে ব্যথা রে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে
আরে হাতে লাগে ব্যথা রে

হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে
হায়রে আমরার বাড়ি আইসো দেওরা
বসতে দেবো পিড়া

হায় হায় বসতে দেবো পিড়া
আরে জলপান করিতে দেবো
শালিক ধানের চিড়া রে

হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে
আরে হাতে লাগে ব্যথা রে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে

ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
ভাবি আমার পরিয়াছে লাল রঙের শাড়ি
দুই হাতেতে পরিয়াছে রেশমি কাচের চুড়ি
খোঁপাতে বাবলা গাছের ফুল
কানে ঝুলিতেছে ঝুমকা নামের দুল

আরে আইজকা মোরা
বাইচাল বাইছি মনেরই মতন
হায় হায় মনেরই মতন

দেখো বাইচ খেলিয়া এবার
কিন্তু জীবন করবো সার্থক রে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে

হায়রে, আগা লায়ে বৈঠার
সাথে মারবে তোমরা টান
আর, ঝড়-তুফান আসিলে
কিন্তু নৌকা যাবে চলি রে
হাত ছাইড়া দাও সোনার দেওরা রে

আরে হাতে লাগে ব্যথা রে
হাতে লাগে ব্যথা রে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে

এতো সুরে রঙিন সোনার তরী
কোথায় গেলে পাবে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে

যত বারেই ফিরি ঘরে তবু
ভরে না মন তাতে
হাত ছাঁইড়া দাও সোনার দেওরা রে

27/07/2023

Song: Dewana
Singer: Murshidabadi, Tashfee and Shuchona
Lyrics & Tune: Gani Pagol
Music Label: Coke Studio Bangla

আশেকজন দিওয়ানা, মরনের ভয় রাখে না,
মরনের আগে মরে, ও রসিকতা জানে না। (২)

সৃষ্টি হতে আদম ছবি, ভবের এ যত নবী
সৃষ্টি হতে আদম ছবি, ভবের এ যত নবী
তারাই ছিল আসল পাগল,
তারাই ছিল প্রেমের পাগল,
আশেক দিওানা।

আশেকজন দিওয়ানা, মরনের ভয় রাখে না,
মরনের আগে মরে, ও রসিকতা জানে না। (২)

music…

আল্লাহ নবী প্রেম করিয়া, ভবে আছে লুকাইয়া।
আল্লাহ নবী প্রেম করিয়া, ভবে আছে লুকাইয়া।
তারাই ছিল আসল পাগল,
তারাই ছিল প্রেমের পাগল,
আশেক দিওানা রে

আশেকজন দিওয়ানা, মরনের ভয় রাখে না,
মরনের আগে মরে, ও রসিকতা জানে না। (২)

কোথা সে আশিক বন্ধু, কোথা সে সখা?
না পাইলাম ঠিকানা তার, না পাইলাম দেখা।
কোন সে আশিক দেওয়ানা
দুনিয়া আজব কারখানা
এ মনের মহর গুইনা গুইনা,
পইড়া থাকি একা।
কে জানে কোথাকার, রাস্তা রাস্তা জানি না
তবু তার তালাশে, হাফতা হাফতা যায়।
খুজে কি নেবে সে
ঝিলমিল চোখের আঙ্গিনায়?
ভরসায় দুটি চোখ আসমানী সাজায়।

পাবে কি পাবে কি জিয়া সে আশিকি?
পাবে কি তাতে ভালোবাসা?
যাবে কি যাবে কি নাও এ তাল বা ঢেঁকি?
ভেবে রুপসিনি ধর ভাসায়।

কে জানে কোথাকার, রাস্তা রাস্তা জানি না
তবু তার তালাশে, হাফতা হাফতা যায়।
খুজে ঠিক নেবে সে
ঝিলমিল চোখের আঙ্গিনায়,
ভরসায় দুটি চোখ আসমানী সাজায়।

মওলা রে, মওলা, মওলা রে।
মওলা,

গা গা রে গা রে সা
নি নি সা নি ধা মা(৩)

সা নি সা নি ধা নি ধা পা ধা পা মা পা
মা গা মা গা রে গা মা পা

নি নি সা নি সা (৩)

চাঁদ বদন কয় আশেক হইয়া রে,
চাঁদ বদন কয় আশেক হইয়া,
দিল রওশন লউ খুজাইয়া।
চাঁদ বদন কয় আশেক হইয়া,
দিল রওশনে লউ খুজাইয়া।
গনী কয় এসে ভবে,
গনী কয় এসে ভবে,
মানুষ মুর্শিদ বুঝলাম না।

আশেকজন দিওয়ানা, মরনের ভয় রাখে না,
মরনের আগে মরে, ও রসিকতা জানে না। (৪)

27/07/2023

সাদা সাদা কালা কালা
হাসিম মাহমুদ

তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।

সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রং জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি।।

পিরিত ভালা গলার মালা
বল্লে কি আর হয়,
যারে ভালো লাগে আমার
দেখলে তারে চোখে নেশা হয় রে বন্ধু
চোখে নেশা হয়।

সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
সাদা সাদা কালা কালা
রঙ জমেছে সাদা কালা,
হইছি আমি মন পাগলা
বসন্ত কালে ..
তুমি বন্ধু কালা পাখি
আমি যেন কি ?
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি,
বসন্ত কালে তোমায়
বলতে পারিনি ..

27/07/2023

খুব কাছে এসো না – রুদ্র মুহম্মদ শহীদুল্লাহ

খুব কাছে এসো না কোন দিন
যতটা কাছে এলে কাছে আসা বলে লোকে
এ চোখ থেকে ঐ চোখের কাছে থাকা
এক পা বাড়ানো থেকে অন্য পায়ের সাথে চলা
কিংবা ধরো রেল লাইনের পাশাপাশি শুয়ে
অবিরাম বয়ে চলা ।
যে কাছাকাছির মাঝে বিন্দু খানেক দূরত্বও আছে
মেঘের মেয়ে অতো কাছে এসোনা কোন দিন
দিব্যি দিলাম মেঘের বাড়ীর, আকাশ কিংবা আলোর সারির।

তার চেয়ে বরং দূরেই থেকো
যেমন দূরে থাকে ছোঁয়া, থেকে স্পর্শ
রোদ্দুরের বু্‌ক, থেকে উত্তাপ
শীতলতা, থেকে উষ্ণতা
প্রেমে্‌র, খুব গভীর ম্যাপে যেমন লুকিয়ে থাকে ভালোবাসা
তেমন দূরেত্বেই থেকে যেও-
এক ইঞ্চিতেও কভু বলতে পারবে না কেউ
কতটা কাছা কাছি এসেছিলে বলে দূরত্বের পরিমাপ দিতে পারেনি পৃথিবী।

27/07/2023

বেলা দ্বি প্রহর, ধু ধু বালূচর
ধূপেতে কলিজা ফাটে পিয়াসে কাতর….
আল্লাহ মেঘ দে পানি দে
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে,
আসমান হইল টুটা টুটা জমিন হইল ফাটা
মেঘ রাজা ঘুমাইয়া রইছে মেঘ দিব তোর কেডা
আল্লাহ মেঘ দে আল্লাহ মেঘ দে
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।
ফাইটা ফাইটা রইছৈ যত খালা বিলা নদী
পানির লাইগা কাইন্দা ফিরে পঙ্খী জলদি
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।
কপোত কপোতি কাদে কূপেতে বসিয়া
শুকনা ফুরের কলি পড়ে ঝড়িয়া ঝড়িয়া
আল্লাহ মেঘ দে পানি দে পানি
ছায়া দেরে তুই আল্লাহ মেঘ দে।।

27/07/2023

অবনী বাড়ি আছো
- শক্তি চট্টোপাধ্যায়

অবনী বাড়ি আছো
অবনী বাড়ি আছো
দুয়ার এঁটে ঘুমিয়ে আছে পাড়া
কেবল শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছো?’

বৃষ্টি পড়ে এখানে বারোমাস
এখানে মেঘ গাভীর মতো চরে
পরাঙ্মুখ সবুজ নালিঘাস
দুয়ার চেপে ধরে–
‘অবনী বাড়ি আছো?’

আধেকলীন হৃদয়ে দূরগামী
ব্যথার মাঝে ঘুমিয় পড়ি আমি
সহসা শুনি রাতের কড়ানাড়া
‘অবনী বাড়ি আছ?’

Address

Patiya
Chittagong
4371

Alerts

Be the first to know and let us send you an email when প্রকৃত সারস posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to প্রকৃত সারস:

Share