Nature Troopers Bangladesh

Nature Troopers Bangladesh পরিবেশ-প্রকৃতির উন্নয়ন, কল্যাণ সাধন ও মানবসেবার উদ্দেশ্যে ‘নেচার ট্রুপার্স বাংলাদেশ’ প্রতিষ্ঠিত ও পরিচালিত।

The Nature Troopers Bangladesh team has documented the first national record of Epophthalmia frontalis from Hathazari Up...
03/06/2026

The Nature Troopers Bangladesh team has documented the first national record of Epophthalmia frontalis from Hathazari Upazila in southeastern Bangladesh. This novel occurrence extends the known geographic distribution of the species and provides a valuable addition to the existing inventory of the country’s odonate fauna, thereby contributing to a more comprehensive understanding of regional biodiversity.

13/05/2026

On Wednesday, 13 May 2026, at approximately 11:00 PM, an adult non-venomous Copper-headed Rat Snake (Coelognathus radiatus) was rescued from a residence in the Fatehabad area of Hathazari Upazila, Chattogram. Upon assessment, the reptile was found to have sustained minor injuries. Immediate primary treatment was administered, and the animal was kept under observation for a brief period. Subsequently, the snake was safely released into a secure natural habitat adjacent to the rescue location.

Nature Troopers Bangladesh extends its sincere gratitude and appreciation to all individuals who directly and indirectly contributed to the successful rescue and release operation, from providing timely information to assisting in ensuring the safe handling and rehabilitation of the animal.

Do not harm wildlife—remain aware, stay safe, and allow wildlife to thrive in its natural environment.

বুধবার, ১৩ মে ২০২৬, রাত আনুমানিক ১১টার দিকে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকার একটি বাড়ি থেকে একটি প্রাপ্তবয়স্ক নির্বিষ দুধরাজ উদ্ধার করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, সরীসৃপটি সামান্য আহত ছিল। তাই তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা প্রদান করে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হয়। পরবর্তীতে উদ্ধারস্থলের পাশের নিরাপদ প্রাকৃতিক পরিবেশে প্রাণটিকে অবমুক্ত করা হয়।

উদ্ধার কার্যক্রমের তথ্য প্রদান থেকে শুরু করে নিরাপদ উদ্ধার ও অবমুক্তকরণ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি নেচার ট্রুপার্স বাংলাদেশ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।

আসুন, সচেতনতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে প্রকৃতির পাশে দাঁড়াই এবং বন্যপ্রাণী সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালন করি। প্রাণী হত্যা নয়—সচেতন হোন, নিরাপদ থাকুন, বন্যপ্রাণীকে বাঁচতে দিন।

12/05/2026

On Tuesday afternoon, 12 May 2026, an adult non-venomous Common Wolf Snake (Lycodon aulicus) was successfully rescued from a residence in the Sandip Para area of Hathazari Upazila, Chattogram. Upon observation and assessment, the snake was found to be healthy and in normal physical condition. Consequently, following the completion of the rescue operation, the reptile was safely released in a suitable location beside the residence with the consent of the homeowners.

Nature Troopers Bangladesh extends its sincere gratitude and appreciation to all individuals who directly and indirectly contributed to the successful rescue operation — from providing the initial information to assisting in ensuring the safe rescue and release of the snake.

আজ মঙ্গলবার বিকেলে, ১২ মে ২০২৬, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্দীপ পাড়া এলাকার একটি বাড়ি থেকে একটি প্রাপ্তবয়স্ক নির্বিষ ঘরগিন্নি উদ্ধার করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, সরীসৃপটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। ফলে উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই বাড়ির লোকজনের সম্মতিতে সাপটিকে বাড়িটির পাশেই নিরাপদভাবে অবমুক্ত করা হয়।

উদ্ধার কার্যক্রমের তথ্য প্রদান থেকে শুরু করে নিরাপদ উদ্ধার ও অবমুক্তকরণ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি নেচার ট্রুপার্স বাংলাদেশ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।

10/05/2026

On the morning of Saturday, 09 May 2025, a juvenile Checkered Keelback (Fowlea piscator) was rescued from the Baluchara area of Chattogram City. Upon preliminary observation, the reptile was found to be healthy and in stable condition. Following the assessment, it was safely released into a suitable natural habitat in close proximity to the rescue site.

Nature Troopers Bangladesh extends its sincere appreciation to all individuals who contributed to the successful rescue and release operation.

০৯ মে ২০২৫, শনিবার সকালে চট্টগ্রাম নগরীর বালুচড়া এলাকা থেকে একটি অপ্রাপ্তবয়স্ক জলঢোঁড়া উদ্ধার করা হয়। প্রাথমিক পর্যবেক্ষণে সরীসৃপটিকে সুস্থ ও স্বাভাবিক অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে অল্প সময়ের মধ্যেই সেটিকে উদ্ধারস্থলের নিকটবর্তী নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়।

উদ্ধার ও অবমুক্তকরণ কার্যক্রমে সহায়তা প্রদানকারী সকলের প্রতি নেচার ট্রুপার্স বাংলাদেশ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।

07/05/2026

Today, Thursday, 7 May 2026, an adult Heller's Red-necked Keelback (Rhabdophis helleri) was rescued from a residence in the Sandip Para area of Hathazari Upazila, Chattogram. Upon observation, the reptile was found to be completely healthy and in normal condition. Therefore, shortly after the rescue operation was completed, it was safely released into a nearby natural habitat so that it could return to its natural environment.

Nature Troopers Bangladesh sincerely expresses gratitude and appreciation to everyone who directly and indirectly assisted throughout the rescue process — from providing information to ensuring the safe rescue and release of the animal.

Let us stand beside nature with awareness, compassion, and responsibility, and play a more active role in wildlife conservation. Do not kill wildlife — stay aware, stay safe, and let animals live peacefully in their natural habitats.

আজ বৃহস্পতিবার, ৭ মে ২০২৬, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার সন্দীপ পাড়া এলাকার একটি বাড়ি থেকে একটি প্রাপ্তবয়স্ক লাল-গলা ঢোঁড়া সাপ উদ্ধার করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, সরীসৃপটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। তাই উদ্ধার কার্যক্রম সম্পন্ন হওয়ার কিছুক্ষণের মধ্যেই সেটিকে বাড়িটির পাশের নিরাপদ প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হয়, যাতে এটি পুনরায় তার স্বাভাবিক আবাসস্থলে ফিরে যেতে পারে।

উদ্ধার কার্যক্রমের তথ্য প্রদান থেকে শুরু করে নিরাপদ উদ্ধার ও অবমুক্তকরণ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা প্রদানকারী সকলের প্রতি নেচার ট্রুপার্স বাংলাদেশ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।

আসুন, সচেতনতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে প্রকৃতির পাশে দাঁড়াই এবং বন্যপ্রাণী সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা পালন করি। প্রাণী হত্যা নয়—সচেতন হোন, নিরাপদ থাকুন, বন্যপ্রাণীকে বাঁচতে দিন।

23/04/2026

Hello, fellow h**petology enthusiasts!

During our recent h**p walk in Hathazari Upazila, southeastern Bangladesh, we encountered a Bungarus fasciatus (Banded Krait). Observations like this add valuable insight into the ecology and natural history of this remarkable species.

More updates to come—stay tuned with us.

In Bangladesh, discussions about wildlife often focus on a few well-known animals such as tigers, elephants, and deer. H...
21/04/2026

In Bangladesh, discussions about wildlife often focus on a few well-known animals such as tigers, elephants, and deer. However, beyond these familiar species, there exists a wide variety of wildlife that quietly maintains ecological balance—upon which human life also depends.

One such important yet often misunderstood creature is the snake. Although snakes are commonly associated with fear, they actually play a highly beneficial role in the environment. By feeding on pests such as rats, they help protect crops and reduce the spread of diseases, making them valuable to both agriculture and public health. Therefore, it is important to recognize that snakes, like tigers, elephants, and deer, are an essential part of our natural ecosystem. Instead of relying on fear and misconceptions, we should seek accurate knowledge about them and understand their ecological importance.

By choosing awareness over fear, and by protecting these misunderstood creatures, we can contribute to maintaining the natural balance of our environment.

বাংলাদেশে বন্যপ্রাণী বলতে আমরা প্রায়ই কেবল বাঘ, হাতি বা হরিণের মতো পরিচিত কয়েকটি প্রাণীকেই বুঝি। কিন্তু এদের বাইরেও অসংখ্য বৈচিত্র্যময় প্রাণী রয়েছে, যারা নীরবে পরিবেশের ভারসাম্য রক্ষা করে—আর সেই ভারসাম্যের ওপরই নির্ভর করে আমাদের অস্তিত্ব।

এই গুরুত্বপূর্ণ প্রাণীগুলোর মধ্যে সাপ একটি। যদিও অনেকের কাছে সাপ ভয়ের প্রতীক, বাস্তবে এটি পরিবেশের জন্য অত্যন্ত উপকারী। সাপ ইঁদুরের মতো ক্ষতিকর প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে, যা কৃষি ও মানুষের স্বাস্থ্যের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আমাদের বুঝতে হবে, বাঘ, হাতি বা হরিণ যেমন বন্যপ্রাণী, তেমনি সাপও প্রকৃতির অপরিহার্য অংশ। দীর্ঘদিনের ভয় ও ভুল ধারণা থেকে বেরিয়ে এসে আমাদের সাপ সম্পর্কে সঠিক জ্ঞান অর্জন করতে হবে।

আসুন, অযথা ভয় নয়—জ্ঞান ও সচেতনতার মাধ্যমে এই উপকারী প্রাণীটিকে রক্ষা করি এবং প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে সক্রিয় ভূমিকা পালন করি।

Birds are an essential part of our environment. They not only enhance the beauty of nature but also play a vital role in...
20/04/2026

Birds are an essential part of our environment. They not only enhance the beauty of nature but also play a vital role in maintaining ecological balance. Through pollination, seed dispersal, and the control of harmful insects, birds significantly contribute to agriculture and biodiversity.

However, due to deforestation, climate change, food shortages, and the destruction of natural habitats, the number of birds is gradually decreasing. Many species are on the verge of extinction, which poses a serious threat to environmental balance.

Therefore, it is very important for all of us to become aware of bird conservation. We can protect birds by planting more trees, preserving forests, reducing the use of pesticides, and creating safe habitats for them. If birds survive, nature survives; and if nature survives, the Earth will remain beautiful and livable.

পাখি আমাদের পরিবেশের অপরিহার্য অংশ। তারা শুধু প্রকৃতির সৌন্দর্যই বাড়ায় না, বরং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফুলের পরাগায়ন, বীজের বিস্তার এবং ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণের মাধ্যমে তারা কৃষিতেও সহায়তা করে।

কিন্তু বন উজাড়, জলবায়ু পরিবর্তন, খাদ্যসংকট ও আবাসস্থল ধ্বংসের কারণে পাখির সংখ্যা দিন দিন কমছে। অনেক প্রজাতি বিলুপ্তির মুখে, যা পরিবেশের স্বাভাবিক ভারসাম্যকে হুমকির মুখে ফেলছে।

তাই পাখি সংরক্ষণে আমাদের সবাইকে সচেতন হতে হবে। বেশি গাছ লাগানো, বন রক্ষা, কীটনাশকের ব্যবহার কমানো এবং নিরাপদ আবাসস্থল তৈরি করে আমরা পাখিদের রক্ষা করতে পারি। পাখি বাঁচলে প্রকৃতি বাঁচবে, আর প্রকৃতি বাঁচলে পৃথিবী হবে সুন্দর ও বাসযোগ্য।

Butterflies are widely recognized as one of the most aesthetically striking and ecologically significant groups of insec...
19/04/2026

Butterflies are widely recognized as one of the most aesthetically striking and ecologically significant groups of insects. Their vividly colored wings and characteristic flight patterns contribute to their prominence within natural ecosystems. Beyond their visual appeal, butterflies perform essential ecological functions, particularly as pollinators, facilitating plant reproduction through the transfer of pollen among flowering species. In addition, they occupy a critical position within trophic networks, serving as prey for a diverse range of organisms. Notably, both the presence and diversity of butterfly populations are frequently regarded as reliable indicators of ecosystem health and stability. Therefore, enhancing public awareness and implementing effective conservation strategies are imperative to ensure their persistence and to maintain ecological integrity.

প্রকৃতির অসংখ্য সৃষ্টির মধ্যে প্রজাপতি অন্যতম সুন্দর ও চিত্তাকর্ষক পতঙ্গ। তাদের রঙিন ডানা মেলে ওড়াউড়ি মুহূর্তেই আমাদের মনকে মোহিত করে। তবে প্রজাপতি শুধু সৌন্দর্যের জন্যই গুরুত্বপূর্ণ নয়, পরিবেশের জন্যও এদের ভূমিকা অপরিসীম। তারা ফুলে ফুলে ঘুরে পরাগায়নের মাধ্যমে উদ্ভিদের বংশবিস্তারে সহায়তা করে এবং খাদ্যচক্রে বিভিন্ন প্রাণীর খাদ্য হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রকৃতপক্ষে, কোনো বাস্তুতন্ত্র কতটা সুস্থ ও ভারসাম্যপূর্ণ, তার একটি গুরুত্বপূর্ণ নির্দেশক হলো প্রজাপতির উপস্থিতি। তাই এদের সংরক্ষণে আমাদের সকলের সচেতন ও যত্নবান হওয়া অত্যন্ত জরুরি।

05/04/2026

On Sunday, 5 April 2026, a juvenile non-venomous Checkered Keelback (Fowlea piscator) was rescued from the Fatehabad area of Hathazari Upazila, Chattogram. Upon examination, the snake was found to be in good health and normal condition. Following the rescue, it was safely returned to a nearby suitable natural habitat, ensuring its seamless reintegration into the wild.

Nature Troopers Bangladesh extends heartfelt gratitude to all individuals who contributed, directly or indirectly, to the successful rescue and release of this snake.

We urge everyone to support nature with awareness, care, and responsibility, and to actively engage in wildlife conservation efforts to protect our local biodiversity.

রবিবার, ৫ এপ্রিল ২০২৬, চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ফতেয়াবাদ এলাকায় একটি অপ্রাপ্তবয়স্ক নির্বিষ জলঢোঁড়া উদ্ধার করা হয়। পর্যবেক্ষণে দেখা যায়, সাপটি সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক অবস্থায় রয়েছে। তাই উদ্ধার করার কিছুক্ষণের মধ্যেই সেটিকে নিকটবর্তী উপযুক্ত প্রাকৃতিক পরিবেশে নিরাপদে অবমুক্ত করা হয়, যাতে এটি তার স্বাভাবিক আবাসে ফিরে যেতে পারে।

উদ্ধার কার্যক্রমের তথ্য প্রদান থেকে শুরু করে নিরাপদ অবমুক্তকরণ পর্যন্ত প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহায়তা প্রদানকারী সকলের প্রতি নেচার ট্রুপার্স বাংলাদেশ আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছে।

আসুন, সচেতনতা, ভালোবাসা ও দায়িত্ববোধ নিয়ে প্রকৃতির পাশে দাঁড়াই এবং বন্যপ্রাণী সংরক্ষণে আরও সক্রিয় ভূমিকা রাখি।

Address

Chittagong
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Nature Troopers Bangladesh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share