Human Aid Patenga

Human Aid Patenga We can what I can not.
মানবতার সেবায় ক্ষুদ্র প্রচেষ্টা।

দেশে ও প্রবাসে সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা।উৎসর্গের উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সকল বিপদ থেকে মহান আল্...
27/05/2026

দেশে ও প্রবাসে সবাইকে ঈদ উল আযহার শুভেচ্ছা।

উৎসর্গের উৎসব সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ ও শান্তি। সকল বিপদ থেকে মহান আল্লাহ আমাদের রক্ষা করুন।

ত্যাগের এ শিক্ষার বিনিময়ে যেনো একটি সুন্দর সমাজ ব্যবস্থা কায়েম হয়।

ক্যান্সারে শরীরে পোকা ধরা রোগীর অবস্থা আগের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ।আমাদের ভিডিও দেখে সমাজের বিভিন্ন মানুষ সহযোগিত...
26/05/2026

ক্যান্সারে শরীরে পোকা ধরা রোগীর অবস্থা আগের চেয়ে অনেক ভালো আলহামদুলিল্লাহ।

আমাদের ভিডিও দেখে সমাজের বিভিন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।১ম বার সংগঠন এর পক্ষ থেকে ১৬,৪০০ টাকা চিকিৎসা সহায়তা করা হয়েছিল।

আমাদের সম্মানিত শোভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় ২য় বার ১৫,০০০ টাকা প্রদান করা হয়েছে।

মহান সৃষ্টিকর্তা সবার অংশগ্রহণ কবুল করুন।

মানুষের জন্য মানুষ। একজন মুমূর্ষু রোগীর জরুরি রক্তের প্রয়োজনে,Human Aid Blood Bank এর পক্ষ থেকে (A+) রক্তদান করেন Shahri...
23/05/2026

মানুষের জন্য মানুষ। একজন মুমূর্ষু রোগীর জরুরি রক্তের প্রয়োজনে,
Human Aid Blood Bank এর পক্ষ থেকে (A+) রক্তদান করেন Shahriyar NI SH At

রক্ত দিন, জীবন বাঁচান।
মানবতার ডাকে, এগিয়ে আসুন রক্তদানে।

লিভার টিউমারের মতো কঠিন রোগে আক্রান্ত দিনমজুর নাসির। গত ৯ মে, শনিবার প্রথম ধাপে চিকিৎসার জন্য ৬,০০০/- টাকা অনুদান দেওয়ার...
20/05/2026

লিভার টিউমারের মতো কঠিন রোগে আক্রান্ত দিনমজুর নাসির।

গত ৯ মে, শনিবার প্রথম ধাপে চিকিৎসার জন্য ৬,০০০/- টাকা অনুদান দেওয়ার পর (https://www.facebook.com/share/p/1EeYczGdcD/)
মানবিক দিক বিবেচনায় আজ দ্বিতীয় ধাপে আরও ৫,০০০/- টাকা Human Aid Patenga এর পক্ষ হতে অনুদান প্রদান করা হয়েছে।

মানুষের কঠিন সময়ে মানুষের পাশে মানুষেরই থাকতে হয়। আপনার-আমার সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে আশার আলো হয়ে দাঁড়াতে পারে।

তারিখ: ২০ মে, ২০২৬

পতেঙ্গা মাইজপাড়া এলাকা ঈদগা ময়দান সংলগ্ন “মিঠুন লন্ড্রি” পরিবারের মেয়ের জামাই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকি...
19/05/2026

পতেঙ্গা মাইজপাড়া এলাকা ঈদগা ময়দান সংলগ্ন “মিঠুন লন্ড্রি” পরিবারের মেয়ের জামাই দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তিই অসুস্থ, কর্মক্ষেত্রে যেতে না পারায় চিকিৎসা ব্যয় বহন করতে পারছে না।

Human Aid Patenga এর একজন প্রবাসী শুভাকাঙ্ক্ষীর সহযোগিতায় উনার চিকিৎসার জন্য ১০,০০০/- টাকা অনুদান প্রদান করা হয়েছে।

18/05/2026

ক্যান্সারে শরীরে পোকা ধরে গেছে,অসহ্য যন্ত্রণায় খেতে পারছেন না কোন খাবার।টাকার অভাবে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়েছে রোগীকে।

পতেঙ্গা মাইজ পাড়ায় এমন হৃদয়বিদারক ঘটনার স্বাক্ষী হয়েছে টিম Human Aid Patenga

সংগঠন এর পক্ষ থেকে প্রাথমিকভাবে ১৬,৪০০ টাকা চিকিৎসা অনুদান দেওয়া হয়েছে।

ভিডিওতে রোগীর অবস্থার বিস্তারিত দেওয়া আছে।
আমরা সবাই মিলে সহযোগিতা করলে এই কঠিন অবস্থা থেকে উনি মুক্তি পাবেন ইনশাআল্লাহ।

রোগ কখনো মানুষের অবস্থা দেখে আসে না…পতেঙ্গা মাইজ পাড়ার নাসির ছিলেন একজন পরিশ্রমী মানুষ।দিনমজুরির কাজ করে কোনোভাবে সংসার ...
11/05/2026

রোগ কখনো মানুষের অবস্থা দেখে আসে না…

পতেঙ্গা মাইজ পাড়ার নাসির ছিলেন একজন পরিশ্রমী মানুষ।দিনমজুরির কাজ করে কোনোভাবে সংসার চালিয়ে নিচ্ছিলেন।
কিন্তু কয়েক মাস আগে হঠাৎ ধরা পড়ে জটিল লিভার টিউমার। এরপর থেকেই থেমে গেছে স্বাভাবিক জীবন।

চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে আজ পরিবারটি দিশেহারা।

এই কঠিন সময়ে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে টিম হিউম্যান এইড পতেঙ্গা।সংগঠনের পক্ষ থেকে উনার চিকিৎসার জন্য ৬,০০০ টাকা অনুদান প্রদান করা হয়েছে।

আপনার-আমার সামান্য সহযোগিতাও একজন অসহায় মানুষের জীবনে আশার আলো হয়ে দাঁড়াতে পারে।

গত ১২ই এপ্রিল কাটগড় মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত নাজির পাড়ার কাইয়ুম এর পাশে টিম হিউম্যান এইড পতেঙ্গা।আজ আমাদের ...
06/05/2026

গত ১২ই এপ্রিল কাটগড় মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত নাজির পাড়ার কাইয়ুম এর পাশে টিম হিউম্যান এইড পতেঙ্গা।

আজ আমাদের সম্মানিত শুভাকাঙ্ক্ষীদের সার্বিক সহযোগিতায় কাইয়ুম এর চিকিৎসার জন্য
২০,০০০/- ( বিশ হাজার) টাকা প্রদান করা হয়।

ব্যয়বহুল এই চিকিৎসায় সবাই মিলে একটু সহায়তা করলে তার অসহায় পরিবার চিকিৎসা চালিয়ে নিতে সক্ষম হবে।

কাইয়ুম আবার সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসুক এই প্রার্থনা করি।

“একের রক্ত অন্যের জীবন,রক্তই হোক আত্নার বাঁধন”হিউম্যান এইড ব্লাড ব্যাংক এর নিয়মিত ব্লাড ডোনেশন কার্যক্রম এর কিছু স্থিরচি...
26/04/2026

“একের রক্ত অন্যের জীবন,
রক্তই হোক আত্নার বাঁধন”

হিউম্যান এইড ব্লাড ব্যাংক এর নিয়মিত ব্লাড ডোনেশন কার্যক্রম এর কিছু স্থিরচিত্র।আলহামদুলিল্লাহ।

আপনার ব্লাড গ্রুপ ও মোবাইল নাম্বার কমেন্ট করুন।

জরুরী রক্তের প্রয়োজনে যোগাযোগঃ

আসিফঃ 01812497262
জালালঃ 01725473385
ইশতিয়াকঃ 01631347588
দুর্জয়ঃ 01812467168

|| চিকিৎসা সহায়তা ||পতেঙ্গা, আলীর দোকান এলাকার আবিদ নামের এক ক্যান্সার আক্রান্ত রোগীকে আমাদের পক্ষ থেকে চিকিৎসার জন্য ৭,...
24/04/2026

|| চিকিৎসা সহায়তা ||

পতেঙ্গা, আলীর দোকান এলাকার আবিদ নামের এক ক্যান্সার আক্রান্ত রোগীকে আমাদের পক্ষ থেকে চিকিৎসার জন্য ৭,৫০০/- (সাত হাজার পাঁচশত) টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা যেন তাঁর সুস্থতায় সহায়ক হয়। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করছি।

আর্থিক সংকটে পড়াশোনা স্থগিত হয়ে যাওয়ার উপক্রম হলে গত সপ্তাহে তিনজন শিক্ষার্থীর ভর্তির পর গতকাল মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধ...
11/02/2026

আর্থিক সংকটে পড়াশোনা স্থগিত হয়ে যাওয়ার উপক্রম হলে গত সপ্তাহে তিনজন শিক্ষার্থীর ভর্তির পর গতকাল মাইজপাড়া মাহমুদুন্নবী চৌধুরী উচ্চ বিদ্যালয়ের আরও একজন শিক্ষার্থীর ভর্তি কার্যক্রম সম্পন্ন করেছে
Human Aid Patenga

আমাদের শুভাকাঙ্ক্ষী কানিজ ফাতেমা নিকার অনুরোধে গত দুই বছর ধরে ‘জেরিন আক্তার’ (ছদ্মনাম)-এর পড়াশোনার সম্পূর্ণ খরচ বহন করে আসছে Human Aid Patenga। ধারাবাহিক সহযোগিতা ও তার নিজের আন্তরিক প্রচেষ্টায় এ বছর সে নবম শ্রেণিতে উত্তীর্ণ হয়েছে।

শিক্ষার প্রতি গুরুত্ব দিয়ে আমরা বিশ্বাস করি, একজন শিক্ষার্থীর পাশে দাঁড়ানো মানে একটি পরিবারের স্বপ্নকে টিকিয়ে রাখা, একটি প্রজন্মকে এগিয়ে নেওয়া।

মানবিক সহায়তার এই যাত্রায় পাশে থাকার জন্য সকল শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা 🤍


Address

Chittagong
4222

Alerts

Be the first to know and let us send you an email when Human Aid Patenga posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Human Aid Patenga:

Share