Bangladesh Bouddha Kristi Prachar Sangha-Youth

Call Contact the organization

Bangladesh Bouddha Kristi Prachar Sangha-Youth A Regional Centre of World Fellowship of Buddhist Youth (WFBY) in Bangladesh

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপনঢাকাস্থ ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য ...
03/10/2026

মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন প্রাঙ্গণে মহাত্মা গান্ধীর ১৫৭তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতের মাননীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী মহাত্মা গান্ধীর সত্য, অহিংসা ও নিঃস্বার্থ সেবার চিরন্তন আদর্শের গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রত্যক্ষ করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভ্রাতৃত্ব সংঘের সহ-সভাপতি এবং ধর্মরাজিকা বৌদ্ধ মহাবিহারের মহাঅধ্যক্ষ ড. বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়।

এসময় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সহ-সভাপতি ভদন্ত স্বরূপানন্দ ভিক্ষু, সহ-সভাপতি মি. রঞ্জিত কুমার বড়ুয়া, মহাসচিব অধ্যাপক ড. সুমন কান্তি বড়ুয়া, যুগ্ম মহাসচিব প্রিন্সিপাল অনুপম বড়ুয়া এবং বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (যুব)-এর সম্মানিত সভাপতি মি. ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া রিপন উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে পোস্টার ও কুইজ প্রতিযোগিতা, আন্তঃধর্মীয় প্রার্থনা, পুষ্পস্তবক অর্পণ, সাংস্কৃতিক পরিবেশনা এবং ঐতিহ্যবাহী খাদি প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পাশাপাশি নোয়াখালী ও জামালপুরের গান্ধী আশ্রমের ঐতিহাসিক নিদর্শন প্রদর্শিত হয়।

অনুষ্ঠানে ভারত ও বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ এবং বিপুলসংখ্যক তরুণ ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

তারিখ: শুক্রবার, ২ অক্টোবর ২০২৬। ১৭ই আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও Vitality Wave Private Limited-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরগত ২৩ সেপ্টেম্বর ২০২৬, ধ...
29/09/2026

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ ও Vitality Wave Private Limited-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

গত ২৩ সেপ্টেম্বর ২০২৬, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অতীশ ভবনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ (বিবিকেপিএস) ও ভারতের Vitality Wave Private Limited-এর মধ্যে স্বাস্থ্য ও চিকিৎসাসেবা বিষয়ক একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়।

বিবিকেপিএস-এর পক্ষে মাননীয় সভাপতি ড. বুদ্ধপ্রিয় মহাথের এবং Vitality Wave Private Limited-এর পক্ষে পরিচালক ও কো-ফাউন্ডার ডা. মাসকুর আহমদ ওসমানী চুক্তিতে স্বাক্ষর করেন।

সমঝোতার আওতায় রয়েছে—

* বিবিকেপিএস সদস্য ও তাঁদের পরিবারের জন্য উন্নত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা
* টেলিমেডিসিন ও নিয়মিত স্বাস্থ্য শিবির
* ভারতীয় বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ
* শিশু হৃদরোগ, নিউরো, অর্থোপেডিক, কিডনি ও লিভার প্রতিস্থাপনসহ জটিল রোগের চিকিৎসায় সহযোগিতা
* যোগ্য রোগীদের জন্য বিভিন্ন ক্ষেত্রে আংশিক বা সম্পূর্ণ চিকিৎসা অর্থায়নের উদ্যোগ
* ভারত ও অন্যান্য দেশের স্বীকৃত হাসপাতালে ছাড়কৃত চিকিৎসাসেবা নিশ্চিতের প্রচেষ্টা
* আগামী তিন বছরে প্রতি বছর প্রান্তিক জনগোষ্ঠীর অন্তত ২৫ জন শিশু রোগীকে তহবিলের প্রাপ্যতা অনুযায়ী চিকিৎসা সহায়তার লক্ষ্য।

Vitality Wave বিবিকেপিএস-এ স্বাস্থ্য শিবির ও টেলিমেডিসিন সেবা চালু, চিকিৎসা সহায়তার জন্য তহবিল সংগ্রহ এবং হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয়ে সহযোগিতা করবে। অন্যদিকে, বিবিকেপিএস প্রয়োজনীয় অবকাঠামো, রোগী শনাক্তকরণ, স্বাস্থ্যসেবা কার্যক্রম এবং সংশ্লিষ্ট প্রশাসনিক সহযোগিতা প্রদান করবে।

অনুষ্ঠানে বিবিকেপিএস-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং Vitality Wave Private Limited-এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই সমঝোতার মাধ্যমে বাংলাদেশে বৌদ্ধ সম্প্রদায়ের সদস্য ও তাঁদের পরিবারের জন্য স্বাস্থ্যসেবা ও বিশেষায়িত চিকিৎসার সুযোগ আরও সহজলভ্য করার একটি নতুন সহযোগিতার দ্বার উন্মোচিত হলো।

অনিত্য সংবাদঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহসভাপতি, হাজারীরচর গ্রামের জন্ম জাত সন্তান, বাথুয়া হিত সাধন...
02/09/2026

অনিত্য সংবাদ

ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সিনিয়র সহসভাপতি, হাজারীরচর গ্রামের জন্ম জাত সন্তান, বাথুয়া হিত সাধনী বিহারের অধ্যক্ষ, সদ্যপ্রয়াত শীলভদ্র মহাথের মহোদয় এর প্রয়াণে গভীর শ্রদ্ধাব্জলি নিবেদন করছি।

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব
Bangladesh Bouddha Kristi Prachar Sangha-Youth

শোকবার্তাবাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর সেবা ও সমাজকল্যাণ সম্পাদক লায়ন সুমন বড়ুয়া'র শ্রদ্ধেয় শ্বশুর বাবু বাবুল ...
28/08/2026

শোকবার্তা

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর সেবা ও সমাজকল্যাণ সম্পাদক লায়ন সুমন বড়ুয়া'র শ্রদ্ধেয় শ্বশুর বাবু বাবুল বড়ুয়া'র পরলোকগমনে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

সংগঠনের পক্ষ থেকে প্রয়াতের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী এবং প্রচার সম্পাদক মি. মার্তন্ড প্রতাপ বড়ুয়া।

নেতৃবৃন্দ প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

https://chattolarkantho.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a7%8c%...
09/08/2026

https://chattolarkantho.net/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%82%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%ac%e0%a7%8c%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%95%e0%a7%83%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a6%bf-%e0%a6%aa%e0%a7%8d/

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে যথাযোগ্য মর্যা....

প্রেস বিজ্ঞপ্তিবাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিতচট্টগ্রাম, ৬ আগস্ট ২০২৬:বাংলাদেশ ...
07/08/2026

প্রেস বিজ্ঞপ্তি

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে হিরোশিমা দিবস-২০২৬ পালিত

চট্টগ্রাম, ৬ আগস্ট ২০২৬:

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে গতকাল (৬ আগস্ট) বৃহস্পতিবার সন্ধ্যা ৬:৩০ মিনিটে চট্টগ্রামের কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে "হিরোশিমা দিবস-২০২৬" পালিত হয়েছে।

সংগঠনের সিনিয়র সহ-সভাপতি মি. শুভাশিষ বড়ুয়া (সিন্টু)-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রোটারিয়ান অমরেশ বড়ুয়া চৌধুরী-এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কর্মসূচিতে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমা হামলায় নিহত ও আহতদের স্মরণে সংক্ষিপ্ত স্মৃতিচারণ, প্রদীপ প্রজ্জ্বলন, বিশ্বশান্তি বিষয়ক সংক্ষিপ্ত ভাবনা এবং সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

যুব শাখার সমাজকল্যাণ সম্পাদক মি. সুমন বড়ুয়া-এর সঞ্চালনায় অনুষ্ঠানের আশীর্বাদক ছিলেন নব পণ্ডিত বিহারের অধ্যক্ষ প্রফেসর ড. উপানন্দ মহাথেরএবং আবাসিক প্রধান ভদন্ত রতনানন্দ থেরো।

এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ কেন্দ্রীয় কমিটির- সহ-সভাপতি মি. কমলেন্দু বিকাশ বড়ুয়া ও মি. বিনয় ভূষণ বড়ুয়া, চট্টগ্রাম অঞ্চল শাখার- সভাপতি প্রকৌশলী পরিতোষ কুমার বড়ুয়া, সিনিয়র সহ-সভাপতি মি. অঞ্চল কুমার তালুকদার, শিক্ষা ও সাহিত্য সম্পাদক অধ্যাপক বিপ্লব বড়ুয়া, সমাজকল্যাণ সম্পাদক মি. অসীম বড়ুয়া (মুকুল), যুব কেন্দ্রীয় কমিটির- যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ছোটন বড়ুয়া, অর্থ সম্পাদক মি. সুমন বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক মি. সিজার বড়ুয়া, প্রচার সম্পাদক মি. মার্তন্ড প্রতাপ বড়ুয়া, দপ্তর সম্পাদক মি. কুণাল চৌধুরী, কার্যকরী সদস্য মি. তন্ময় বড়ুয়া এবং মহিলা কেন্দ্রীয় কমিটির সভাপতি লায়ন কেমি বড়ুয়া (মুক্তা) সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, ১৯৪৫ সালের ৬ ও ৯ আগস্ট হিরোশিমা ও নাগাসাকিতে সংঘটিত পারমাণবিক বোমা হামলা মানব ইতিহাসের এক কলঙ্কজনক ও মর্মান্তিক অধ্যায়। যুদ্ধ, সহিংসতা এবং পারমাণবিক অস্ত্রের বিস্তার মানবসভ্যতার অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি। তাই বিশ্বে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, পারমাণবিক নিরস্ত্রীকরণ, মানবিক মূল্যবোধের বিকাশ এবং অহিংসার আদর্শ প্রতিষ্ঠায় আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ও সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং নব পণ্ডিত বিহারের বিপুলসংখ্যক ধর্মপ্রাণ উপাসক-উপাসিকা উপস্থিত ছিলেন।

বার্তা প্রেরক:
মার্তন্ড প্রতাপ বড়ুয়া
প্রচার সম্পাদক
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে অদ্য ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) বিকাল ৫:৩০ মিনিটে কাতালগঞ্জ...
06/08/2026

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব-এর উদ্যোগে অদ্য ০৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ (বৃহস্পতিবার) বিকাল ৫:৩০ মিনিটে কাতালগঞ্জস্থ নব পণ্ডিত বিহারে যথাযোগ্য মর্যাদায় "হিরোশিমা দিবস–২০২৬" পালন করা হবে।

উক্ত অনুষ্ঠানে জাপানের হিরোশিমা ও নাগাসাকি শহরে সংঘটিত পারমাণবিক বোমা হামলায় নিহত ও আহতদের স্মরণে সংক্ষিপ্ত আলোচনা, প্রদীপ প্রজ্জ্বলন, খণ্ডকালীন ভাবনা এবং বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান শেষে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-এর মান্যবর সভাপতি ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথেরো মহোদয়ের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হবে।

এছাড়াও সংগঠনের সদস্যদের অর্থায়নে নব পণ্ডিত বিহারের জন্য একটি স্টেইনলেস স্টিলের বক্তব্য প্রদানের স্ট্যান্ড (পোডিয়াম) এবং মৃতদেহ বহনের জন্য একটি খাটিয়া আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।

সকল কর্মকর্তা, সদস্য ও শুভানুধ্যায়ীদের যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।

আয়োজনে:
বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ যুব.............................................................................................................................

Bangladesh Bouddha Kristi Prachar Sangha Youth cordially invites all to Hiroshima Day 2026 on Thursday, 6 August 2026, at 5:30 PM at Nava Pandit Vihara, Katalganj.

The programme includes a brief reflection, candle-lighting, meditation and prayers for world peace in memory of the victims of the Hiroshima and Nagasaki atomic bombings.

It will be followed by the birthday celebration of Most Venerable Buddhapriya Mahathero, President of the Bangladesh Bouddha Kristi Prachar Sangha and the formal presentation of a stainless-steel podium and a funeral bier to Nava Pandit Vihara.

Bangladesh Bouddha Kristi Prachar Sangha-Youth
The World Fellowship of Buddhist Youth (WFBY), Bangladesh Regional Centre

©Publicity Cell, BBKPSY

🌸 শুভ জন্মদিনের পুষ্পাঞ্জলি 🌸আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি, ব...
04/08/2026

🌸 শুভ জন্মদিনের পুষ্পাঞ্জলি 🌸

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বৌদ্ধ মনীষা, বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি, বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার সহ-সভাপতি, বিশ্ব বৌদ্ধ সৌভাতৃত্ব সংঘের সহ-সভাপতি, ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহার-এর মহাধ্যক্ষ, বাংলাদেশ বৌদ্ধ মহাবিহার বুদ্ধগয়া'র-এর মহাধ্যক্ষ, অতীশ দীপঙ্কর মেমোরিয়াল বিহার কমপ্লেক্স, বজ্রযোগিনীর মহাধ্যক্ষ এবং নব পণ্ডিত বিহার, চট্টগ্রামের মহাধ্যক্ষ—

পরম পূজনীয় ভদন্ত বুদ্ধপ্রিয় মহাথের মহোদয়ের শুভ জন্মদিনে জানাই পুষ্পিত বন্দনা, বিনম্র শ্রদ্ধা ও শুভেচ্ছা।

আপনার প্রজ্ঞা, শীল, করুণা ও অক্লান্ত ধর্মসেবায় অসংখ্য মানুষ বুদ্ধের কল্যাণময় বাণীতে অনুপ্রাণিত হয়েছে। বুদ্ধশাসনের সংরক্ষণ, প্রসার এবং মানবকল্যাণে আপনার অনন্য অবদান যুগ যুগ ধরে স্মরণীয় হয়ে থাকবে।

ত্রিরত্নের অশেষ আশীর্বাদে আপনি সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ, শান্তি ও নিরাময় লাভ করুন। আপনার পবিত্র জীবন আরও দীর্ঘদিন সকল প্রাণীর হিত-সুখ, বৌদ্ধধর্মের বিকাশ এবং বিশ্বশান্তির জন্য নিবেদিত থাকুক—এই আন্তরিক প্রার্থনা জানাই।

"সব্বে সত্তা সুখিতা হোন্ত, সব্বে সত্তা ভবন্তু সুখিতত্তা।"

বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ-যুব

On the auspicious birthday of the Most Venerable Buddhapriya Mahathera—internationally renowned Buddhist scholar; Honorable President of Bangladesh Bouddha Kristi Prachar Sangha; Vice President of the Bangladesh Bouddha Bhikkhu Mahasabha and the World Fellowship of Buddhists (WFB) —we offer our deepest respect, heartfelt greetings, and sincere best wishes.

May the blessings of the Triple Gem grant you good health, long life, peace, happiness, and continued strength to serve the Buddha Sasana and humanity.

"May all beings be happy. May all beings be blessed with happiness and inner peace."
Sabbe Sattā Bhavantu Sukhitattā.

©Publicity Cell
Bangladesh Bouddha Kristi Prachar Sangha-Youth

31/07/2026

....

Address

Naba Pandit Vihar, 15 Katalganj
Chittagong
4203

Telephone

+8801711749525

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bangladesh Bouddha Kristi Prachar Sangha-Youth posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Bangladesh Bouddha Kristi Prachar Sangha-Youth:

Shortcuts

Share