Save The Nature of Bangladesh - Chittagong Division

Call Website Contact the organization

Save The Nature of Bangladesh - Chittagong Division এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈ?

Our Nature Our Right - Save The Nature Join The fight স্লোগানকে ধারন করে এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র্য রক্ষার মহান শপথে যখন দেশে পরিবেশ রক্ষায় সমৃদ্ধ পরিবেশ আইন ও বন্যপ্রাণী সুরক্ষায় বন্যপ্রাণী সংরক্ষন আইন ছিলনা তখনই এদেশের সবুজ সারথী দেশপ্রেমিক সেচ্ছাসেবী তরুণদের নিয়ে ২০০৫ সালের ৫ ই জুন প্রকৃতির বন্ধু আ.ন.ম.মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে Save The Nature Of Bangladesh নামের দেশের সর্ববৃহৎ পরিবেশবাদী সংগঠনের প্রাতিষ্টানিক ভাবে সাংগঠনিক কার্যক্রমের সূচনা হয়। সারাদেশের স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি প্রেমী ছাত্র-ছাত্রীদের সাথে নিয়ে স্রোতের বিপরীতে পরিবেশ প্রকৃতি ও জীববৈচিত্র্য রক্ষায় সারাদেশে শুরু হয় সম্মিলিত প্রতিরোধ, আজ হাজারো দেশপ্রেমিক স্বপ্নবাজ তরুণ্যের একটাই লক্ষ্য We are fighting for the bright tomorrow.....

এদেশের সুজলা সুফলা শস্য-শ্যামলা প্রকৃতির সবুজ ছায়ায় জন্ম নিয়েছে নজরুল, সুকান্ত, পল্লী কবি জসীম উদ্দিন ও বনলতা সেনের মত প্রকৃতি প্রেমী কবিরা । ভাবতেও খারাপ লাগে ভূমিদস্যু হায়েনাদের লুলুপ দৃষ্টি আজ প্রকৃতির অন্যতম প্রধান উপাদান গাছ-পালা, নদী-নালা, পাহাড়-পর্বত সহ সবখানে। তারা তাদের ক্ষুদ্র ব্যাক্তি-স্বার্থকে চরিতার্থ করার কু-মানসে পাহাড় কেটে ডেকে আনছে পরিবেশের বিপর্যয়।

অন্যদিকে দেশের বন ও বন্যপ্রাণী নিধনের মহোৎসব যেন সমগ্র মানচিত্র জুড়ে, যেখানে একটি দেশের মোট আয়তনের ২৫ ভাগ বনভূমি থাকার কথা সেখানে নেমে আসে সেখানে অঞ্চলভেদে ১০-১৫ ভাগে তাও প্রাকৃতিক বনভূমিকে ধ্বংস করে এদেশের প্রকৃতি পরিবেশ বিনাশী যে গাছে ফুল হয়না, ফল হয়না, পাখি বসেনা, প্রকৃতি পরিবেশের কোন উপকারে আসেনা, বনের ইকোসিস্টেম ধ্বংস করে এমন প্রেসক্রিপশন নির্ভর আকাশমনি, ইউক্যালিপটাস বা সেগুনের মত ক্ষতিকর বৃক্ষের মুনাফালোভী সামাজিক বনায়ন প্রকল্প ।
এতে বিপন্ন ও বিলুপ্তির হুমকির মুখে পড়ে দেশের হাজারো বন্যপ্রাণী, যারা এদেশের প্রকৃতি পরিবেশ ও ইকোসিস্টেম সমৃদ্ধ করে। দেশের বর্ধিত জনসংখ্যার চাপে মানুষ বনের জমি দখল করেই ক্ষান্ত হয়নি বরং কেটে সাফ করেছে প্রাকৃতিক পাহাড় ও বনভূমিকে, বনের মাঝেই আজ শত শত ইটভাটা ও করাত কল, প্রতিনিয়ত ইটভাটায় পুড়ছে বনের কাঠ ও কৃষি জমির উর্বর টপ সয়েল, যেন সর্বত্র প্রকৃতি বিনাশী এক যুদ্ধ প্রশাসন ও রাজনৈতিক পৃষ্টপোকতায়। বনের বিপন্ন আশ্রয়হীন অসহায় বন্যপ্রাণী ধরে এনে দেশের বিভিন্ন অঞ্চলে বিনোদনের নামে গড়ে তোলা হয় চিড়িয়াখানা বা মিনি চিড়িয়াখানা। তারই একটি অংশ দেশের বিভিন্ন সিমান্ত অঞ্চল হয়ে নিয়মিত পাচার হয় পৃথিবীর বিভিন্ন দেশে। সেই সাথে দেশীয় ও অতিথি পাখি, বন মোরগ, হরিণ হয়ে উটে পচন্দের মুখরোচক সুস্বাদু খাবারে।

নদী- নালা, খাল-বিল, বনভূমি ধ্বংস করে ভূমিদস্যুরা স্বপ্ন দেখে বরং এখানে কুড়ে ঘর নয়, হবে প্রাসাদোপম অট্টালিকা। উপকূলীয় অঞ্চলের সবুজ বেষ্টনী ম্যানগ্রোভ ফরেষ্ট ও প্যারাবন নিধন করে গড়ে উটে লক্ষ লক্ষ একর চিংড়ি ঘের ও লবন মাঠ । ফলে ইকোসিস্টেম নষ্ট হবার ফলে পর্যটন নগরী ককসবাজার , কুতুবদিয়া উপজেলা বা সাতক্ষীরা সহ দেশের উপকূলীয় এলাকার অধিকাংশ নলকূপ দিয়ে বিশুদ্ধ খাবার পানির বদলে আসছে লবনাক্ত পানি ।
ভারী শিল্প প্রতিষ্ঠানের নিঃসৃত বর্জ্য সরাসরি গিয়ে পড়ছে নদী ও সাগরে ফলে , ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য , ধ্বংস হচ্ছে দেশীয় মাছের প্রজনন ক্ষেত্র সমূহ ।
অন্যদিকে আধুনিক প্রযুক্তি ও উৎকর্ষতা বৃদ্ধি পেলেও দেশের অধিকাংশ ইট পোড়ান হয় বনভূমি উজাড় করে । চলমান পাহাড় কাটার ফলে দেশের অধিকাংশ নদী নাব্যতা হারিয়েছে ।
সরকারের পরিবেশ অধিদপ্তর নামক একটি প্রতিষ্টান থাকলেও জনবল সংকট ও আইনী জটিলতার কারনে তারা পরিবেশ রক্ষায় ফলপ্রসু কোন ভূমিকা রাখতে পারছেনা । পরিবেশ আদালতে মামলা হয় ঠিকই কিন্তু রাজনৈতিক আশ্রয় ও প্রভাবের কারনে ভূমিদস্যুরা উপযুক্ত সাক্ষি প্রমানের অভাবে বেখসুর খালাস পেয়ে দ্বীগুন উৎসাহে পরিবেশ নষ্ট করছে , যার অহ রহ প্রমান রয়েছে ।
অন্যদিকে অব্যাহত পাহাড় কাটা ও বন ভূমি উজাড় করার ফলে বায়ুমন্ডলে র্কাবনডাইঅক্সাইডের পরিমান বৃদ্ধি পাওয়ায় বিশ্বের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে আর এতে মরূ অঞ্চলের বরফ গলতে শরু করেছে ফলে সাগরে পানির উচ্ছতা বৃদ্ধি পাচ্ছে আর এতে করে সাগর উপকূলের দ্বীপ ও দেশ সমূহের ভূভাগ আস্তে আস্তে পানির নীছে তলিয়ে যাচ্ছে এবং বায়ুমন্ডলের উজন স্তর ভেধ করে র্সূযের অতি বেগুনী রশ্ণী সরাসরি পৃথিবীতে এসে পড়ছে ফলে পৃথিবীতে নতুন নতুন রোগ ব্যাধি সৃষ্টি হচ্ছে ।
তাই দেশ বাচাঁতে , প্রকৃতি বাচাঁতে ও পরিবেশ বাঁচাতে এবং জীববৈচিত্র্য রক্ষা করতে Save The Nature Of Bangladesh হয়ে উটে এদেশের মানুষের বিশ্বাস ও আস্তার ঠিকানা তাই আজ এদেশের জনসাধারনের পরিবেশ আইন সর্ম্পকে সচেতনতা বৃদ্ধি ও পরিবেশ রক্ষার র্স্বাথে সচেতন দেশবাসীকে ঐক্যবদ্ধ আন্দোলনের আহবান জানাচ্ছি ।

শুভেচ্ছান্তে
আ.ন.ম.মোয়াজ্জেম হোসেন
চেয়ারম্যান
Save The Nature Of Bangladesh

21/06/2026

হাতির এই মাহুত এক সময় টাকার বিনিময়ে পার্কে হরিণ শিকার করার সুযোগ করে দিত। স্থানীয় মানুষ অবৈধ অস্ত্র সহ এই ভাইগ্যধন কে গ্রেফতার করেছিল একটু অনুসন্ধান করলেই বেরিয়ে আসবে।

21/06/2026
16/06/2026

চট্টগ্রাম নগরে বন বিভাগের একটি পূর্ণাঙ্গ শহর রেঞ্জ রয়েছে। কিন্তু যে প্রতিষ্ঠানের মূল দায়িত্ব বন সংরক্ষণ, জীববৈচ....

যে যখন যেভাবে পেরেছে খেয়ে দিসে কেবল , গেজেট ভুক্ত বনের জমি বাপের জমির মত বেচে দিসে টাকার বিনিময়ে !
16/06/2026

যে যখন যেভাবে পেরেছে খেয়ে দিসে কেবল , গেজেট ভুক্ত বনের জমি বাপের জমির মত বেচে দিসে টাকার বিনিময়ে !

11/06/2026






Nature Convention 2026 এ বক্তব্য রাখছেন চট্টগ্রাম হালদা রিসার্চ ইনস্টিটিউটের পরিচালক ও চট্টগ্রাম বিজিসি ট্রাষ্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চান্সেলর ড. মঞ্জরুল কিবরিয়া।

সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি জসিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই কনভেনশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-০৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম এ গফুর।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক মোস্ততাকিম মাহমুদ।

কনভেনশনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচি, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চট্টগ্রাম ব্যুরো চিফ মোহাম্মদ শাহনওয়াজ, বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ও হালদা নদী গবেষক ড. মঞ্জুরুল কিবরিয়া, কর্ণফুলী নদী গবেষক ও অধ্যাপক ড. ইদ্রিস আলী, চট্টগ্রাম বন একাডেমির পরিচালক আমিনুল ইসলাম এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন চৌধুরী। বক্তব্য রাখেন সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের চেয়ারম্যান আ.ন.ম. মোয়াজ্জেম হোসেন, পরিবেশ সংগঠক ও চ্যানেল আই চট্টগ্রাম ব্যুরো প্রধান চৌধুরী মোহাম্মদ ফরিদ, চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুন জামান ও ইয়াসিন চৌধুরী লিটন, সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম, কৃষক দল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের জোনাল ম্যানেজার প্রকৌশলী মোহাম্মদ জাহাঙ্গীর বাবুল, পরিবেশ সংগঠক সেলিম খান, চট্টগ্রাম মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন, আহসান খালেদ ও ইয়াকুব হোসেন শাকিলসহ স্থানীয় পরিবেশবাদী নেতৃবৃন্দ।

11/06/2026

লোহাগড়ায় উদ্ধার হওয়া ১ মাস বয়সী হাতি শাবকটির মায়ের বুকে নয় ঠিকানা হল ডুলাহাজারা সাফারি পার্কে
#মায়ের_বুক_থেকে_হাতি_শাবক_চুরি_রুখো
২৭ মে ২০২৬ দুপুরে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়ন এর জয়নগর বাগানপাড়া এলাকা থেকে উদ্ধার করা আহত হাতি শাবকটি বর্তমানে মায়ের বুকে ফিরিয়ে না দিয়ে পূর্বের প্রতিটি ঘটনার ন্যায় ডুলাহাজারা সাফারি পার্কে ঠিকানা হল বন্য প্রাণী হাসপাতালে চিকিৎসার নামে। যেখান থেকে আজ অবধি কোন কোন বাচ্চা মায়ের বুকে ফিরিয়ে দিতে পারেনি বরং বিনোদনের নামে তাদের শিকলবন্দী করা হয়েছে। গত একযুগে এরকম কয়েক ডজন হাতির বাচ্চা চুরির ঘটনার সাক্ষী আমরা, যাদের মায়ের কাছে ফেরত না দিয়ে জোরপূর্বক চকরিয়া সাফারি পার্কে পাচার করা হয়েছে।

চট্টগ্রাম বিভাগে একের পর এক মায়ের কাছ থেকে বন্য হাতির বাচ্চা চুরির ঘটনার সঠিক ব্যাখ্যা চেয়েছিলাম গত বছরের ৬ ই জানুয়ারী চট্টগ্রামের বন সংরক্ষক CF #দুর্নীতির_বরপুত্র খ্যাত মোল্লা রেজাউল করিমের কাছে হাতির বাচ্চা চুরির ঘটনার ব্যাখ্যা চেয়েছিলাম বলে উল্টো আমাদের আওয়ামীদোসর বা ছাত্রলীগের দোষর প্রমান করার চেষ্টা করেছিল লক্কড় ঝক্কড় সাংবাদ পত্র দিয়ে টাকার বিনিময়ে সংবাদ প্রচার করে !
অথচ যে সুন্দরবন থেকে বাঘের বাচ্চা চুরির ঘটনা সহ অসংখ্য হাতির বাচ্চা চুরি এবং পাচারের জন্য দ্বায়ী হিসেবে অভিযুক্ত সাবেক শীর্ষ বন কর্মকর্তা তপন বাবুর শিষ্য হিসেবে বেশি সমাদৃত। যে চট্টগ্রাম বিভাগে দায়িত্ব নেওয়ার পর থেকে দক্ষিণ চট্টগ্রামে ১৮ টির অধিক হাতি হত্যা করা হয়েছে নির্মম ভাবে, আনোয়ারা কুরিয়ান ইপিজেড থেকে হাতিদের বাসস্থান থেকে বাস্তুচ্যুত করে প্রায় আড়াই হাজার একর প্রটেক্টেড ফরেষ্ট বিনামূল্যে বন্ধোবস্তী দিতে প্রত্যক্ষ সহযোগিতা করেছে বা যে ২০২১ সালে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শীর্ষ কর্মকর্তা থাকাকালীন দৈনিক হাতি হত্যার ঘটনার পুনরাবৃত্তি ঘটেছিল। অথচ এই দুর্নীতিবাজ নিজের গুরুকে বাঁচাতে
#হাতির_বানিজ্যিক_ব্যবহার_বন্ধ_করুন
#বনের_পশু_থাকুক_বনে_মানবিকতা_জাগুক_মনে
#বাঁচাও_বন_ও_বন্যপ্রাণী ্যপ্রাণী_বাঁচাও

#বন্যপ্রাণী_সংরক্ষণের_সকল_প্রকল্পে_হিসাব_চাই

11/06/2026

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সেভ দ্যা নেচার অব বাংলাদেশ- চট্টগ্রাম মহানগর শাখা আয়োজিত “ন্যাচার কনভেনশন- ২০২৬” অনুষ্...

11/06/2026

Address

সেন্ট্রাল প্লাজা, ৫ম তলা, জি, ই, সি মোড়, চট্টগ্রাম।
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Save The Nature of Bangladesh - Chittagong Division posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Save The Nature of Bangladesh - Chittagong Division:

Shortcuts

Share