14/02/2026
কারোর সাথে Disagree করার মানেই তাকে অপমান করার লাইসেন্স পেয়ে যাওয়া না। Let's talk about it.
লাস্ট কবে ফেসবুকে কোনো একটা Post বা Comment দেখে দ্বিমত হওয়ার পরেও ভদ্রভাবে সেটা ইগনোর করেছেন? অথবা ভদ্রভাষায় নিজের ভিন্নমতটা জানিয়েছেন?
খুব কম, তাই না?
আমাদের সমস্যাটা হলো, আমরা Respect আর Agreement কে গুলিয়ে ফেলি। আমরা ভাবি, কাউকে রেস্পেক্ট করা মানেই তার সব কথায় জি ভাই, সহমত ভাই বলা। কিন্তু ব্যাপারটা আসলে একদমই উল্টো।
Respect means acknowledging that another human being exists with a different perspective.
এই যে রিকশাওয়ালার সাথে ৫ টাকা নিয়ে তুই তোকারি করা, রেস্টুরেন্টের ওয়েটারকে নিচু চোখে দেখা, কিংবা সোশ্যাল মিডিয়ায় কেউ আপনার পছন্দের পলিটিক্যাল দলের বিরুদ্ধে লিখলেই তাকে যা তা ভাষায় আক্রমণ করা এগুলো কিন্তু আপনার Power বা Logic প্রমাণ করে না। এগুলো প্রমাণ করে আপনার Upbringing এবং Insecurity।
একজন Educated Man হিসেবে আমাদের বোঝা উচিত যে, পৃথিবীর ৮০০ কোটি মানুষের ৮০০ কোটি রকমের Reality আছে।
- কেউ হয়তো আজ সকালে খুব বাজে একটা সংবাদ শুনে কাজে বের হয়েছে।
- কারো হয়তো ফ্যামিলিতে বিশাল ক্রাইসিস চলছে।
- কেউ হয়তো ডিপ্রেশনের সাথে লড়াই করে শুধু বেঁচে থাকার চেষ্টা করছে।
এর মধ্যে আপনি যখন সামান্য কারণে জাজমেন্টাল হয়ে বাজে ব্যবহারটা করেন, তখন আপনি আসলে তার যুদ্ধটাকে অপমান করছেন।
Disagree করাটাও একটা আর্ট। কাউকে ছোট না করে, গালি না দিয়ে, লজিক দিয়ে নিজের পয়েন্টটা তুলে ধরা এটা একটা Skill, যা আমাদের জেনারেশনের শেখা খুব জরুরি।
দিনশেষে আপনার বড় বড় ডিগ্রি, কর্পোরেট টাইটেল বা ব্যাংক ব্যালেন্স কেউ মনে রাখবে না। মানুষ মনে রাখবে, আপনি তাদের সাথে কেমন ব্যবহার করেছিলেন। Basic Decency র কোনো বিকল্প নেই।
আসুন না, একটু সহনশীল হই। মতের অমিল থাকতেই পারে, কিন্তু দিনশেষে আমরা তো মানুষই। একটু এমপ্যাথি, একটু হাসি, আর একটু সম্মান বিনিময়ে দেখবেন নিজের মানসিক শান্তিটাও বেড়ে গেছে বহুগুণ।
Peace begins when expectation ends, and respect begins. ❤️
Nasir Uddin Shamim