07/05/2025
চট্টগ্রাম মেডিকেল ব্লাড ব্যাংক কতটা আপডেট হয়েছে আর কতটা পরিষ্কারপরিচ্ছন্ন না দেখলে বুঝতে পারবেন না।
তবে এই পার্থক্যটা বুঝতে পারবে ১০-১৫ বছর আগে যারা ব্লাড ব্যাংকে গিয়েছে।
আমি প্রথম যেবার মেডিকেলে ব্লাড দিয়েছিলাম তখন কাঠের টেবিলের উপর অপরিষ্কার বালিশ ছিলো।
আগে ৪-৫ জন একসাথে ব্লাড দিতে পারলেও এখন একসাথে ১০ জন ব্লাড দিতে পারবে।
আগের মত ঘন্টার পর ঘন্টা বসে থাকার অবসান হতে যাচ্ছে।
আগে অনেকেই বলত ভাই মেডিকেলে ব্লাড দিবো না,স্লো প্রসেস, সিট কম, টেস্ট ছাড়া ব্লাড নিয়ে ফেলে।
এখন আর আশাকরি এমনটা হবেনা।
ব্লাড দিতে গেলে এখন আপনাকে প্রাথমিকভাবে তিনটি ধাপ পাশ করতে হবে প্রথমত বয়স, দ্বিতীয়ত ওজন,তৃতীয়ত হিমোগ্লোবিন যদিও আগে শুধু বয়স আর ওজন দেখে ব্লাড নেওয়া না নেওয়ার বিষয় আসতো। এখন প্রাথমিক চেকিং এর কোন একটিতে ফেল করলে ব্লাড দেওয়ার সুযোগ নাই। যেমন টা আমার সাথে হয়েছিলো অসুস্থ থাকায় অনেকদিন হিমোগ্লোবিন কমে গিয়েছিলো,যদিও পরেরবার ফিট হয়ে গিয়ে দিয়ে আসছিলাম। প্রাইভেট ব্লাড ব্যাংকগুলোতে এখন হিমোগ্লোবিন টেস্ট করে কিনা জানা নেই সম্প্রতি কোন প্রাইভেট ব্লাড ব্যাংকে দি নাই, আগে যখন দিয়েছিলাম কখনো হিমোগ্লোবিন টেস্ট করেছে কিনা জানা নেই, নাম বলছিনা না বুঝে একবার হিমোগ্লোবিন ১২ এর নিচেও ব্লাড দিয়ে আসছিলাম চেক করলে হয়তো ধরা পড়তো।
পূর্বে রক্তদাতাদের একটা অভিযোগ ছিলো ছবি তুলতে দেই না, মোবাইল কেড়ে নিয়ে নিতো। আর ঝামেলা হলেই Susanto Das দাদা কল দিয়ে বলতো চিনি কিনা বা কেন তর্ক করছে এসব। যদিও পরে Mohammed Mokhlesur Rahman ভাইয়ের সাথে কথা হতো।
সম্প্রতি রক্তদানের ছবি তোলতে নিষেধ করেছে এমন টা দেখিনি,আমি নিজেও তুলেছি কেউ না করেনি।
কিন্তু তোলার সময় শর্ত ছিলো আপনি নিজের ছবি তুলেন কিন্তু অন্যদের বা ব্লাড ব্যাংকের প্রাইভেসি নষ্ট হয় এমন ছবি তুলবেন না।
যাইহোক এখন সবাই যাবেন আশাকরি ভালো সেবা পাবেন। সাথে জুস/পানি+ কেক তো থাকছেই।