03/07/2023
বেতাগী রহমানিয়া মাদ্রাসা প্রাক্তন ছাত্র ছাত্রী পরিষদের লোগো উন্মোচন ও আজীবন সদস্য নিবন্ধন শুরু
চট্টগ্রামের রাঙ্গুনীয়া বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদরাসার প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের ঈদ পুণর্মিলনী, আজীবন সদস্য নিবন্ধন ও লোগো উন্মোচন অনুষ্ঠান ৩০ জুন ২০২৩ শুক্রবার বিকাল ৩টায় মাদরাসা মিলনায়তনে সংগঠনের আহবায়ক মোহাম্মদ ওবায়দুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব মুহাম্মদ আব্দুস শাকুর এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সংগঠনের লোগো উন্মোচন করেন ও নিজ হাতে আজীবন সদস্য ফরম পূরণ এবং ফি ১০০০ টাকা নগদ প্রদানের মাধ্যমে আজীবন সদস্য সংগ্রহ কার্যক্রম এর শুভ উদ্বোধন করেন সংগঠনের প্রধান পৃষ্টপোষক মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি দরবার এ বেতাগী আস্তানা শরীফের সম্মানিত সাজ্জাদানশীন পীরে তরিকত মাওলানা মুহাম্মদ গোলামুর রহমান আশরফ শাহ (মাঃজিঃআলী)। বক্তব্য রাখেন যুগ্ন আহবায়ক মাওলানা মোহাম্মদ আরিফুর রহমান রাশেদ, মাওলানা মুহাম্মদ জামাল হোসাইন, রেজাউল করিম, অধ্যাপক মোহাম্মদ ইশতিয়াক রেজা, সদস্য মাওলানা নুরুল আলম জমির , মুহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ। আজীবন সদস্য সংগ্রহ নিবন্ধন কার্যক্রম আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত চলমান থাকবে । মাদ্রাসার সকল প্রাক্তন ছাত্র ছাত্রীদের এক হাজার টাকা , ২ কপি পাসপোর্ট সাইজের ছবি ও এনআইডি কার্ডের ফটোকপি জমা দিয়ে আজীবন সদস্য ফরম পূরণ করার জন্য বিশেষ অনুরোধ জানানো হয় । মাদরাসার শিক্ষক মাওলানা মোহম্মদ আরিফুর রহমান রাশেদ, বেতাগী বাজারের আজমীর ফ্যাশনের শাহেদুল ইসলাম সেলিম ও মাদরাসার নৈশ প্রহরী মুহাম্মদ আলী জিন্নাহর সাথে যোগাযোগ করে আজীবন সদস্যপদ পূরণ করতে পারবেন। আগামী ২০ শে মোহররম মাদরাসার পৃষ্ঠপোষক গৌছে জামান আল্লামা শাহ মোহাম্মদ জিল্লুর রহমান আলী শাহ (র:) ওরশে মাজারে পুষ্পার্পন ও বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত পরবর্তী সাধারণ সভা অনুষ্ঠিত হবে। পরিশেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় ।