গাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • গাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট

গাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট, Nonprofit Organization, Roufabad, Chittagong.

গাউছিয়া কমিটি বাংলাদেশ, বায়েজিদ থানা শাখার অন্তর্গত ৩নং পাঁচলাইশ ওয়ার্ড শাখার আওতাধীন গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট। গাউছিয়া কমিটি বাংলাদেশ একটি ধর্মীয় অরাজনৈতিক সামাজিক সংগঠন, মানবতার সেবাই সর্বদায় নিয়োজিত।

02/10/2026

তরিকতের মূল স্তম্ভ: আদব, জামেয়ার মহব্বত ও পরামর্শের আনুগত্য

​আলহামদুলিল্লাহ, আমরা তরিকতে আলিয়া কাদেরীয়া ও শাহেনশাহে সিরিকোট (রহ.)-এর বরকতময় সিলসিলার এমন এক দ্বীনি ও সামাজিক প্ল্যাটফর্মে খেদমত করার সুযোগ পেয়েছি, যেখানে প্রতিটি পদক্ষেপ নিতে হয় আদব, ভালোবাসা ও গভীর ভাবনার সাথে।
​১. তরিকতের মূল ভিত্তি আদব:
আমাদের মরশেদে বরহক রাহনুমায়ে তরিকত হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ্ (রহ.) সবসময় নসীহত করতেন—
​"তরিকত সম্পূর্ণটাই আদবের নাম।"
​খেদমতের ময়দানে প্রবীণদের সুচিন্তিত দিকনির্দেশনা মেনে চলা এবং নবীনদের ভালোবাসার চাদরে আগলে রাখার মাঝেই সিলসিলার মূল সৌন্দর্য নিহিত।
​২. তিরমিজি শরীফের মোবারক হাদিস:
হাদিস শরীফে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এরশাদ করেছেন:
​"যে ব্যক্তি আমাদের ছোটদের স্নেহ করে না এবং আমাদের বড়দের সম্মান ও মর্যাদা চেনে না, সে আমাদের দলভুক্ত নয়।"
(রেফারেন্স: জামে' আত-তিরমিজি, হাদিস নম্বর: ১৯২৫, অধ্যায়: বির ও সিলাহ (সদকাহ ও আত্মীয়তার সম্পর্ক), অনুচ্ছেদ: ছোটদের স্নেহ ও বড়দের সম্মান করা)
​৩. জামেয়ার সাথে মহব্বত ও আনুগত্য:
ঐতিহাসিক জশনে জুলুস ময়দানে আমাদের প্রাণপ্রিয় মরশেদ রাহনুমায়ে তরিকত হযরত আল্লামা সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) হুজুর কিবলা অত্যন্ত হৃদয়স্পর্শী এক নসীহতে এরশাদ করেছিলেন—
​"মুঝে মহাব্বত করনা হ্যায় তো জামিয়া কো করো।" (অর্থাৎ, আমাকে যদি মহব্বত করতে চাও, তবে আমার জামেয়াকে মহব্বত করো।)
​হুজুর কিবলার এই বাণী আমাদের স্মরণ করিয়ে দেয় যে, তরিকত ও গাউছিয়া কমিটির খেদমত মানেই হলো (জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া)-এর আদর্শের প্রতি পূর্ণ আনুগত্য রাখা। কোনো ব্যক্তিগত মতামত যেন এই আদর্শ ও ঐক্যের চেয়ে বড় না হয়।
​৪. কথা ও আচরণের শালীনতা:
আমরা এমন এক মোবারক দরবারের সাথে যুক্ত, যেখানে প্রতিটি কথা বলার আগে চিন্তা করা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা ঈমানী ও তরিকতী দায়িত্ব। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা এরশাদ করেছেন:
​“তোমরা নিজেদের মধ্যে যেকোনো বিষয়ে পরামর্শ করো।” (সূরা আশ-শূরা: ৩৮)

​আসুন, আমরা সবাই নিজেদের মন-মানসিকতাকে সিলসিলার ঐতিহ্য, প্রবীণদের পরামর্শ এবং জামেয়ার আদর্শের সাথে মিলিয়ে একতাবদ্ধ হয়ে দ্বীন ও মানবতার খেদমতে আত্মনিয়োগ করি।
​আল্লাহ তাআলা আমাদের সকলকে সুন্নিয়ত ও তরিকতের এই মহান খেদমত আদবের সাথে আঞ্জাম দেওয়ার তাওফিক দান করুন। আমিন।

​প্রচারে:
গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট
(পশ্চিম শহীদ নগর, বায়েজিদ, চট্টগ্রাম)

🌟 শুভ অন্তর্ভুক্তি ও বরণ বার্তা ✨ #আলহামদুলিল্লাহ! দ্বীন ও মানবতার সেবায় আমাদের পথচলাকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশাল...
02/10/2026

🌟 শুভ অন্তর্ভুক্তি ও বরণ বার্তা ✨

#আলহামদুলিল্লাহ! দ্বীন ও মানবতার সেবায় আমাদের পথচলাকে আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে গাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট (২০২৬-২০২৮) এর বিদ্যমান উপদেষ্টা পরিষদে নতুন দুই বিশিষ্ট ব্যক্তিত্বকে উপদেষ্টা হিসেবে বরণ এবং সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

🤝 নব-অন্তর্ভুক্ত সম্মানিত উপদেষ্টাবৃন্দ:
১| হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রায়হানুল ইসলাম আল কাদেরী (সম্মানিত খতিব, ফকিরটিলা হযরত হোসেন শাহ্ (রহ.) গাউছিয়া জামে মসজিদ)
২| মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব (সম্মানিত উপদেষ্টা)

আমাদের এই সামাজিক ও দ্বীনি কার্যক্রমে তাঁদের জ্ঞান, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও সুচিন্তিত দিকনির্দেশনা যুক্ত হওয়ায় ফকিরটিলা ইউনিটের খেদমতি কাজ ইনশাআল্লাহ আরও বহুদূর এগিয়ে যাবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস।

আল্লাহ রব্বুল আলামিন আমাদের নতুন সম্মানিত উপদেষ্টাবৃন্দসহ ইউনিটের সকলকে দ্বীন এবং মানবতার খেদমতে কবুল ও মঞ্জুর করুন। আমিন। 🤲

প্রচারে:
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক
গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট
(পশ্চিম শহীদ নগর, বায়েজিদ, চট্টগ্রাম)

🍁 অভিনন্দন ও মোবারকবাদ 🥀মুহাম্মদ শুভ আহমেদ জীবননবনির্বাচিত নির্বাহী সদস্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০২৬-...
29/09/2026

🍁 অভিনন্দন ও মোবারকবাদ 🥀

মুহাম্মদ শুভ আহমেদ জীবন
নবনির্বাচিত নির্বাহী সদস্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০২৬-২০২৮ কার্যকরী পরিষদ।

25/09/2026

যারা বলে হুজুর কেবলাগণ টাকা নিতে পাকিস্তান থেকে আসেন তাদের উদ্দেশ্যে…

ভিডিও: সংগৃহীত

 #শোক সংবাদগাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট এর সম্মানিত উপদেষ্টা জনাব মো. মুজিবুর রহমানের বড় ভাই এবং অত্র ইউনিটের...
24/09/2026

#শোক সংবাদ

গাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট এর সম্মানিত উপদেষ্টা জনাব মো. মুজিবুর রহমানের বড় ভাই এবং অত্র ইউনিটের মহিলা বিষয়ক সম্পাদক মো. মারুফ ও সহ-প্রচার সম্পাদক মো. নাহিদের শ্রদ্ধেয় বড় চাচা
❝ মোহাম্মদ আবুল খায়ের ❞ গত **২২শে সেপ্টেম্বর ২০২৬ ইং, রোজ মঙ্গলবার, রাত ৯ ঘটিকায়** ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

মরহুমের নামাজে জানাজা গতকাল **২৩শে সেপ্টেম্বর ২০২৬ ইং, সকাল ১০:৩০ মিনিটে গাউছিয়া তৈয়্যবিয়া জামে মসজিদে** অনুষ্ঠিত হয়।

আমরা মরহুমের রূহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মহান আল্লাহ তায়ালা মরহুমকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন - আমিন।

শোকার্তে: গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট।

#শোক_সংবাদ #গাউছিয়া_কমিটি_বাংলাদেশ #ফকিরটিলা_ইউনিট

অভিনন্দন ও মোবারকবাদমুহাম্মদ রোকনুজ্জামান ইমতিনবনির্বাচিত সহ–শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ...
20/09/2026

অভিনন্দন ও মোবারকবাদ

মুহাম্মদ রোকনুজ্জামান ইমতি
নবনির্বাচিত সহ–শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০২৬-২০২৮ কার্যকরী পরিষদ।

জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 🎂আজ আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একমাত্র অঙ্গ সংগঠন গাউছিয়া কমি...
19/09/2026

জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ 🎂

আজ আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের একমাত্র অঙ্গ সংগঠন গাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট এর সম্মানিত তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আমাদের অত্যন্ত স্নেহভাজন শেখ মোহাম্মদ শাহেদুল্লাহ চৌধুরী (Sheikh Shahedullah Chowdhury)'র শুভ জন্মদিনে আন্তরিক অভিনন্দন। 🌹

সংগঠনের দ্বীনি ও সামাজিক খেদমতে তাঁর নিরলস শ্রম, আন্তরিকতা এবং সক্রিয় অংশগ্রহণ সত্যিই প্রশংসনীয়। গাউছিয়তের মহান পতাকাতলে তাঁর অগ্রযাত্রা ভবিষ্যতে আরও সুদৃঢ় ও গতিশীল হবে, এটাই আমাদের দৃঢ় বিশ্বাস ও প্রত্যাশা। 🌟

এই বিশেষ দিনে গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিটের সকল দায়িত্বশীল ও সদস্যদের পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। 🎈

আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে দোয়া করি, প্রিয় নবীজি (ﷺ) ও আউলিয়ায়ে কেরামের সাদ্কায় এবং হুজুর কেবলা (মু.জি.আ.) এর নেক নজর ও দোয়ার উসিলায় আল্লাহ পাক আপনাকে দীর্ঘায়ু, সুস্বাস্থ্য এবং জীবনের সর্বক্ষেত্রে সফলতা দান করেন। আমিন। 🤲

শুভেচ্ছান্তে:
এম এ রাকিব
দপ্তর সম্পাদক
গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট

#শুভ_জন্মদিন #গাউছিয়া_কমিটি_বাংলাদেশ #ফকিরটিলা_ইউনিট

অভিনন্দন ও মোবারকবাদমুহাম্মদ তৌসিফ রেজা ইমতিয়াজ নবনির্বাচিত নির্বাহী সদস্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০২...
14/09/2026

অভিনন্দন ও মোবারকবাদ

মুহাম্মদ তৌসিফ রেজা ইমতিয়াজ
নবনির্বাচিত নির্বাহী সদস্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০২৬-২০২৮ কার্যকরী পরিষদ।

🍁 অভিনন্দন ও মোবারকবাদ 🥀মুহাম্মদ রবিউল আউয়াল রাফিনবনির্বাচিত নির্বাহী সদস্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০...
13/09/2026

🍁 অভিনন্দন ও মোবারকবাদ 🥀

মুহাম্মদ রবিউল আউয়াল রাফি
নবনির্বাচিত নির্বাহী সদস্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০২৬-২০২৮ কার্যকরী পরিষদ।

🍁 অভিনন্দন ও মোবারকবাদ 🥀মুহাম্মদ রবিউল হোসেননবনির্বাচিত নির্বাহী সদস্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০২৬-২০২...
13/09/2026

🍁 অভিনন্দন ও মোবারকবাদ 🥀

মুহাম্মদ রবিউল হোসেন
নবনির্বাচিত নির্বাহী সদস্য, গাউছিয়া কমিটি বাংলাদেশ, ফকিরটিলা ইউনিট ২০২৬-২০২৮ কার্যকরী পরিষদ।

Address

Roufabad
Chittagong
4211

Website

Alerts

Be the first to know and let us send you an email when গাউছিয়া কমিটি বাংলাদেশ,ফকিরটিলা ইউনিট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share