Jamiah Darul ma'arif Ex-students Association -Official

Jamiah Darul ma'arif Ex-students Association -Official Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Jamiah Darul ma'arif Ex-students Association -Official, Community Organization, Jamiah Darul Ma'arif Al-Islamiah, Chittagong.

জামেয়া দারুল মা'আরিফে আরবি ভাষা ও দাওয়াহ কোর্সের সমাপনী অনুষ্ঠিতজামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার ক্যাম্পাসে ১ম রমজান থে...
09/03/2026

জামেয়া দারুল মা'আরিফে আরবি ভাষা ও দাওয়াহ কোর্সের সমাপনী অনুষ্ঠিত
জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়ার ক্যাম্পাসে ১ম রমজান থেকে পক্ষকালব্যাপী আয়োজিত আরবি ভাষা ও দাওয়াহ কোর্সের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জামেয়া দারুল মা'আরিফ প্রাক্তন ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত এ কোর্সে দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
গত শনিবার কোর্সের সমাপনী উপলক্ষে আয়োজিত পুরস্কার বিতরণী ও ইফতার মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম, ইসলামিক স্কলার ও সুধীজন উপস্থিত ছিলেন।
জামেয়া দারুল মা'আরিফের মুহাদ্দিস ও পরিষদের সিনিয়র সহ-সভাপতি মাও. এনামুল হক সিরাজ মাদানী-এর সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মাও. মুহাম্মদ রোকন উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলে স্বাগত বক্তব্য প্রদান করেন পরিষদের সাধারণ সম্পাদক ড. শোয়াইব রশিদ মাক্কী। বক্তব্যে তিনি কোর্স বাস্তবায়নে অসামান্য অবদান রাখায় মুফতি হামেদ বিন ফরিদ, মাও. আব্দুল হালিম ও মাও. সাইফুল ইসলাম-এর প্রতি বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। পরে কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের শরিয়াহ অনুষদের সাবেক ডীন প্রফেসর ড. মুস্তফা কামিল মাদানী।
প্রধান অতিথির বক্তব্যে পরিষদের উপদেষ্টা ও জামেয়া দারুল মা'আরিফের শিক্ষা পরিচালক শায়খ শহিদুল্লাহ কাউসার কোর্সের বিষয়বস্তু নির্ধারণসহ সামগ্রিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামেয়া দারুল মা'আরিফের সিনিয়র মুহাদ্দিস ও পরিষদের উপদেষ্টা মাও. নুরুল আমিন মাদানী, আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কুরআনিক সায়েন্সেস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. নুমান হাসান মাদানী, পরিষদের উপদেষ্টা মাও. কাজী শফিউল্লাহ, জামেয়া দারুল মা'আরিফের সিনিয়র মুহাদ্দিস ও মুফতি মুহাম্মদ মাসুম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. নুরুল আমিন নুরী, একই বিভাগের অধ্যাপক ড. জসিম উদ্দিন ভূঁইয়া, পরিষদের সহ-সভাপতি ও জামেয়া দারুল মা'আরিফের মুহাদ্দিস মাও. আফিফ ফুরকান মাদানী, আন-নাবিল ইনস্টিটিউটের অ্যাকাডেমিক কো-অর্ডিনেটর মাও. শাহাদাত হোসাইন, পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া-এ আয়োজিত “دورة مكثفة لتعليم اللغة العربية والدعوة الإسلامية” শীর্ষক আরবী ভাষা ও দা'ওয়াহ...
24/02/2026

জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া-এ আয়োজিত “دورة مكثفة لتعليم اللغة العربية والدعوة الإسلامية” শীর্ষক আরবী ভাষা ও দা'ওয়াহ কোর্স আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে শুরু হয়ে নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
কোর্সটির উদ্বোধনী পর্বে জামেয়া দারুল মা'আরিফ আল ইসলামিয়ার মুদীরে মুহতারাম সহ দেশ-বিদেশের খ্যাতিমান আরবী ভাষাবিদ ও ইসলামী স্কলারগণ গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে এবং তারা গভীর মনোযোগ ও আন্তরিকতার সাথে পাঠ ও অনুশীলনে অংশগ্রহণ করছে।
এই কোর্সের বিশেষ বৈশিষ্ট্য হলো—দক্ষ ও অভিজ্ঞ প্রশিক্ষকমণ্ডলীর মাধ্যমে মানসম্মত প্রশিক্ষণ, প্রতিটি বিষয়ের ব্যবহারিক অনুশীলনের সুযোগ এবং দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান স্কলারদের বিশেষ দারস প্রদান।
কোর্সটি পরিচালনায় রয়েছে (জামেয়া দারুল মা'আরিফ আল-ইসলামিয়া প্রাক্তন ছাত্র পরিষদ)। তাদের সুপরিকল্পিত ব্যবস্থাপনা ও আন্তরিক প্রচেষ্টায় কোর্সটি সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন যে, এ কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা আরবী ভাষায় দক্ষতা অর্জনের পাশাপাশি দা'ওয়াহ ও ইসলাহী কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে, ইনশাআল্লাহ।

ইনশাআল্লাহ! কাল থেকে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত আরবি ভাষা ও দা'ওয়াহ কোর্স।
18/02/2026

ইনশাআল্লাহ! কাল থেকে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত আরবি ভাষা ও দা'ওয়াহ কোর্স।

দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন।
07/02/2026

দ্রুত আপনার আসনটি নিশ্চিত করুন।

প্রতিবছরের মতো এবারও চট্টগ্রামের জামেয়া দারুল মা’আরিফ আল-ইসলামিয়ায় আরবি ভাষা ও দাওয়াহ কোর্সের আয়োজন করা হয়েছে। ....

02/02/2026
জামেয়া দারুল মা‌‘আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠনবাংলাদেশের ব্যতিক্রমী ধারার সুপরিচিত কওমি দ্বীনি...
20/01/2026

জামেয়া দারুল মা‌‘আরিফ আল ইসলামিয়ার প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটি গঠন

বাংলাদেশের ব্যতিক্রমী ধারার সুপরিচিত কওমি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামেয়া দারুল মা‘আরিফ আল ইসলামিয়া-এর প্রাক্তন ছাত্র পরিষদের ২০২৬-২০২৭ (দুই বছর মেয়াদি) সেশনের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।

গত শনিবার (১৭ জানুয়ারি) পরিষদের প্রধান পৃষ্ঠপোষক ও জামেয়া দারুল মা‘আরিফ আল ইসলামিয়ার পরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলিলের সম্মতিতে এ কমিটি চূড়ান্ত করা হয়। এ সময় আগের কমিটির দায়িত্ব হস্তান্তর ও কৃতজ্ঞতা প্রকাশ অনুষ্ঠানের মাধ্যমে নবগঠিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে।

প্রাক্তন ছাত্র পরিষদের নতুন কমিটির প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ নোমান এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সব কথা জানান।

এর আগে, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর পরিষদের গঠনতন্ত্রের নির্বাচনী ধারা অনুযায়ী প্রধান পৃষ্ঠপোষক কর্তৃক চারটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্বশীল নির্বাচন করার মাধ্যমে আংশিক কমিটি গঠিত হয়। এতে শায়খ সাইফুল্লাহ মাদানীকে সভাপতি, ড. শোয়াইব রশিদ মাক্কীকে সাধারণ সম্পাদক, মাওলানা রোকন উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক এবং মাওলানা হামেদ বিন ফরিদকে অর্থ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়।

নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ রুকন উদ্দিনের সঞ্চালনায় পবিত্র কুরআন তেলাওয়াত ও জামেয়া সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্যে নবনির্বাচিত সাধারণ সম্পাদক ড. শোয়াইব রশীদ মাক্কি বলেন, এই পরিবর্তন ও নতুন কমিটি গঠন একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া, যা সংগঠনের সাংবিধানিক বাধ্যবাধকতার অংশ। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে মুহতারাম বড় হুজুর (রহ.)-এর স্বপ্ন বাস্তবায়নে ও দারুল মা‘আরিফের চিন্তা-চেতনা ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। এছাড়াও তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা ফুরকানুল্লাহ খলিল বলেন, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য ও ঐক্যের ভিত্তিতেই এ সংগঠনের কার্যক্রম পরিচালিত হবে—এটাই পরিষদের মূল শক্তি।

নবনির্বাচিত সভাপতি সাইফুল্লাহ মাদানী বলেন, জামেয়া দারুল মা‘আরিফ আল ইসলামিয়ার নীতি ও আদর্শকে সামনে রেখে কল্যাণমূলক ও শিক্ষামূলক কর্মকাণ্ডের পরিসর আরো সম্প্রসারণ করাই নবগঠিত কমিটির প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে জামেয়ার গ্র্যাজুয়েট মাওলানা আফফান বিন উসমানকে পরিষদের শিক্ষাকার্যক্রমে অবদান এবং আল্লামা সুলতান যওক নদভী মেধা পুরস্কার কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য সম্মাননা দেওয়া হয়।

প্রাক্তন ছাত্র পরিষদের নবগঠিত পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটিতে অন্যান্যদের মধ্যে রয়েছেন— সিনিয়র সহ-সভাপতি শায়খ এনামুল হক সিরাজ মাদানী; সহ-সভাপতি শায়খ সালামতুল্লাহ মাদানী, শায়খ আবু মুহাম্মদ আমিনুল্লাহ, ড. নুরুল আমীন নুরী, ড. সাদিক হোসাইন, শায়খ আফীফ ফুরকান মাদানী; সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ফুরকান হোছাইন ও মাওলানা আখতার মাহমুদ; সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা কাউসার মাহমুদ ও মাওলানা আব্দুল্লাহ আল-মামুন; সহ-অর্থ সম্পাদক মাওলানা নোমান শামস; আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক শায়খ সুহাইলুল্লাহ; প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আল নোমান; উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মুহাম্মদ হেদায়াতুল্লাহ; সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মাওলানা আরিফুল্লাহ; শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল হালিম; তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা রবিউল আহসান; সমাজ কল্যাণ সম্পাদক মাওলানা আলাউদ্দিন চৌধুরি; আইন সম্পাদক মাওলানা তানজিলুল করিম; অফিস সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম; ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা বেলাল মাদানী; সহ-ব্যবস্থাপনা সম্পাদক মাওলানা শাহেদ বিন হোসাইন; নির্বাহী সদস্য মাওলানা ইয়াকুব মাদানী, মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুল হক, মাওলানা মিজানুর রহমান শওক ও মাওলানা শফিকুল ইসলাম।

27/12/2025

অনুষ্ঠান চলছে৷ আলহামদুলিল্লাহ।

27/12/2025

২য় অধিবেশন শুরু হয়েছে....

27/12/2025

আলহমদু লিলাহ!

দ্বি-বার্ষিক সাধারণ সভা ও কৃতি শিক্ষার্থী অনুষ্ঠান ২০২৫ শুরু হয়েছে।

আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ পরিষদের প্রধান উপদেষ্টা  মনোনীতপরিষদের আজীবন প্রধান উপদেষ্টা, আল্লামা ম...
26/12/2025

আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ পরিষদের প্রধান উপদেষ্টা মনোনীত

পরিষদের আজীবন প্রধান উপদেষ্টা, আল্লামা মুহাম্মদ সুলতান যওক নদভি (রহ.)-এর ইন্তেকালের ফলে প্রধান উপদেষ্টার পদ শূন্য হলে, গঠনতন্ত্রের বিধান অনুযায়ী জামেয়ার বর্তমান মুদীর আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহকে পরিষদের প্রধান উপদেষ্টা হিসেবে অনুমোদন প্রদান করা হয়।
এরই ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর ২০২৫ তারিখে পরিষদের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল নবনিযুক্ত প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর নিকট আনুষ্ঠানিক অনুমোদনপত্র হস্তান্তর করেন। আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলীল হাফিজাহুল্লাহ চিঠিতে সম্মতিসূচক বক্তব্য লিখে তা আন্তরিকতার সঙ্গে গ্রহণ করেন।

24/12/2025

জামেয়ার বার্ষিক মাহফিল ও প্রাক্তন ছাত্র পুনর্মিলনী সফল করতে পরিষদের সাধারণ সম্পাদক শাইখ আফীফ ফুরকান মাদানীর আহবান....

Address

Jamiah Darul Ma'arif Al-Islamiah
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Jamiah Darul ma'arif Ex-students Association -Official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share