04/02/2026
Chittagong University Music Society - C**S আয়োজিত "Winter Waves" কনসার্টে উপস্থিত হয়ে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলার জন্য সকল শিল্পী, দর্শক, স্বেচ্ছাসেবক ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ।
Big shoutout to our amazing audience for the incredible energy and love!
আপনাদের ভালোবাসা ও উৎসাহ আমাদের জন্য অনেক বড় প্রেরণা।
আপনাদের সহযোগিতা ব্যতীত এতো বড় একটি আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হতো না। সকলের সম্মিলিত সহযোগিতা ছিলো বলেই, এতো বড় একটি কনসার্ট নির্বিঘ্নে; কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ করা সম্ভব হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আমরা আয়োজক টিম আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি, প্রোগ্রামের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য। পুরো প্রোগ্রাম জুড়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ভেন্যুতে উপস্থিত ছিলেন। এছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) সহ সকল রাজনৈতিক দলকে বিশেষভাবে ধন্যবাদ জানাই।
আপনারা সবাই জানেন, বহু বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এমন বড় কোনো কনসার্ট হয়েছে। আমরা অর্গানাইজিং টিম আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি প্রোগ্রামটি সুন্দরভাবে এবং ধারাবাহিকভাবে সম্পন্ন করার জন্য। নারী দর্শকদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে সম্পূর্ণ আলাদা একটি স্পেস ব্যবস্থা করা হয়েছিল, যাতে তারা শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানটি উপভোগ করতে পারেন। অনেকেই ছোটো বাচ্চাদের সঙ্গে এনেছিলেন, যা আমাদের আরও বেশি আনন্দিত করেছে।
শত প্রচেষ্টার পরও বড় প্রোগ্রামগুলোতে কিছু ছোটখাটো ত্রুটি ঘটে যেতে পারে এবং আমাদের আয়োজিত কনসার্টও তার ব্যতিক্রম ছিলোনা। কনসার্টের ভেন্যু শহীদ মিনার হওয়াতে ছাত্রী হলগুলোতে থাকা শিক্ষার্থীদের সাময়িক অসুবিধা হয়েছে। এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।
ওপেন কনসার্ট হওয়ায় অনেক বহিরাগত উপস্থিত ছিলেন, তবুও আমরা সর্বদা চেষ্টা করেছি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ভাই-বোনদেরকে প্রাধান্য দিতে। ভেন্যু সীমাবদ্ধতার কারণে সকলকে পুরোপুরি আরামদায়ক পরিবেশ দেওয়া সম্ভব হয়নি, এজন্য আমরা আন্তরিকভাবে ক্ষমা চাই। আমাদের ভলেন্টিয়ার টিম সার্বক্ষণিক নজর রেখেছিল ভেন্যুর ভিতর, যাতে শিক্ষার্থী ও বহিরাগত সকলের নিরাপত্তা নিশ্চিত হয়।
সর্বোপরি, আমরা C**S টিম এবারের অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখেছি এবং আগামী আয়োজনগুলোকে আরও সুন্দর, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় করার জন্য আমাদের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রাখব। পরবর্তী ইভেন্টগুলোতেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আনন্দময় মুহূর্তের সাক্ষী হবেন—এটাই আমাদের প্রত্যাশা।