Active Citizen Club -A C C-

Active Citizen Club  -A C C- আঁধার তাড়াতে,আলো ছড়াতে।
প্রয়োজন একটি যুগোপযোগী সামাজিক সংগঠন
A Befitting Social Organisation -A C C-

21/03/2026

🌙✨ ঈদ মোবারক ✨🌙

ঈদ মানে আনন্দ, ভালোবাসা আর ভাগাভাগির উৎসব।
এই দিনে ভুলে যাই সব অভিমান,
হাত বাড়াই একে অপরের দিকে,
ছড়িয়ে দিই হাসি ও মানবিকতা।

সবার জীবন ভরে উঠুক সুখ, শান্তি ও বরকতে।

🤝 Active Citizen Club -A C C-
A Befitting Social Organisation

প্রেস বিজ্ঞপ্তিActive Citizen Clubতারিখ: ০৩ মার্চ ২০২৬ইরা মনির সাম্প্রতিক ঘটনায় Active Citizen Club  -A C C- গভীর শোক ও...
03/03/2026

প্রেস বিজ্ঞপ্তি
Active Citizen Club
তারিখ: ০৩ মার্চ ২০২৬

ইরা মনির সাম্প্রতিক ঘটনায় Active Citizen Club -A C C- গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করছে। এ ঘটনা শুধু একটি পরিবারের নয় সমগ্র সমাজের নিরাপত্তা ও ন্যায়বিচার ব্যবস্থার ওপর গুরুতর প্রশ্ন উত্থাপন করেছে।

দেশব্যাপী যে প্রতিক্রিয়া ও জনমত তৈরি হয়েছে, তা প্রমাণ করে সাধারণ মানুষ অন্যায় ও অব্যবস্থাপনার বিরুদ্ধে সোচ্চার। আমরা বিশ্বাস করি, একটি সভ্য রাষ্ট্রে আইনের শাসন, স্বচ্ছ তদন্ত এবং দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা অপরিহার্য।

Active Citizen Club স্পষ্টভাবে জানাচ্ছে,
আমরা কোনো ধরনের সহিংসতা বা বিশৃঙ্খলার পক্ষে নই।
আমরা ন্যায়বিচার, জবাবদিহিতা এবং সুষ্ঠু প্রশাসনিক ভূমিকার পক্ষে।

প্রশাসনের প্রতি আমাদের আহ্বান-
ঘটনার নিরপেক্ষ ও দ্রুত তদন্ত নিশ্চিত করা হোক এবং দায়ীদের আইনের আওতায় আনা হোক।

একই সঙ্গে সমাজের সকল স্তরের মানুষের প্রতি আহ্বান-সংযম, সচেতনতা ও ঐক্য বজায় রেখে ন্যায়ের দাবিতে একসাথে থাকি।

আমরা সকল সদস্যসহ ন্যায়ভিত্তিক, নিরাপদ ও মানবিক সমাজ গঠনে অঙ্গীকারবদ্ধ।

বিনীত,
Active Citizen Club এর সকল সদস্যবৃন্দ।

18/02/2026

🌙 রমাদান মোবারক 🌙

পবিত্র রমাদান আমাদের সংযম, আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা দেয়।
আসুন, এই মাসে নিজেকে বদলাই,
অসহায়দের পাশে দাঁড়াই,
ভালো কাজের মাধ্যমে সমাজ আলোকিত করি।

Active Citizen Club -A C C-
A Befitting Social Organisation

Video:- Ramadan Special❤️

28/12/2025

পরিবর্তন চাইলে আগে নিজেকে বদলাতে হয়।দায়িত্ব নিলে সম্মান আসে।
চুপ করে থাকলে কিছুই বদলায় না।
সচেতন হোন, সক্রিয় হোন।
Active Citizen Club -A C C-

27/12/2025

আমরা নীরব দর্শক নই,আমরা দায়িত্বশীল নাগরিক।
কথায় নয়, কাজে বিশ্বাস।

পরিবর্তন শুরু হয় আমাদের থেকেই।

Active Citizen Club -A C C-

সীতাকুণ্ডের বড় কুমিরার সমুদ্র উপকূলে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলাবেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন...
14/12/2025

সীতাকুণ্ডের বড় কুমিরার সমুদ্র উপকূলে অবৈধ বালু উত্তোলনের প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা

বেড়িবাঁধ রক্ষায় এলাকাবাসীর মানববন্ধন

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বড় কুমিরা সমুদ্র উপকূলে দীর্ঘদিন ধরে চলমান অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রতিবাদ জানানো এলাকাবাসীর কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়েরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা।

রবিবার ১৪/১২/২০২৫ ইং সকালে বড় কুমিরা সমুদ্র উপকূল সংলগ্ন বেড়িবাঁধ এলাকায় এলাকাবাসীর উদ্যোগে উপজেলা সদরে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশগ্রহণকারীরা অবিলম্বে অবৈধ বালু উত্তোলন বন্ধ, হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং বেড়িবাঁধ রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রভাবশালী একটি চক্র দীর্ঘদিন ধরে সমুদ্র উপকূল ও বেড়িবাঁধের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পরিবেশ ও বেড়িবাঁধের মারাত্মক ক্ষতি করছে। এতে জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের সময় বড় ধরনের ঝুঁকির আশঙ্কা তৈরি হয়েছে। এসব অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করায় উল্টো প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়।

বক্তারা আরও বলেন, অবৈধ বালু উত্তোলন বন্ধ না হলে ভবিষ্যতে বড় কুমিরা ও আশপাশের এলাকার বসতভিটা ও কৃষিজমি হুমকির মুখে পড়বে। তারা সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন, প্রকৃত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং বেড়িবাঁধ রক্ষায় স্থায়ী সমাধানের দাবি জানান।

মানববন্ধন শেষে এলাকাবাসী শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেন এবং দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

#বালু #সীতাকুন্ড #জেলাপরিষদ

06/12/2025

Active Citizen Club -A C C-
is not a political organization. Anyone can join without showing any political identity.

We welcome everyone who wants to work for society.

Orbit Diagnostic Centre এর উদ্যোগে অনুষ্ঠিত সামাজিক ও মানবিক সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থাকতে পেরে Active C...
18/11/2025

Orbit Diagnostic Centre এর উদ্যোগে অনুষ্ঠিত সামাজিক ও মানবিক সংগঠনসমূহের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত থাকতে পেরে Active Citizen Club -A C C- সত্যিই আনন্দিত।
এখানে ২৭টি সামাজিক ও মানবিক সংগঠন একত্রিত হয়ে সেবার মান, স্বাস্থ্য খাতে উন্নতি, মানবিক সেবা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।

আমাদের এক্টিভ সিটিজেন ক্লাবকেও এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, আমাদের ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

এমন একটি সুন্দর আয়োজনের মাধ্যমে সমাজের কল্যাণে একসাথে কাজ করার যে দৃষ্টান্ত অরবিট ডায়াগনস্টিক সেন্টার স্থাপন করেছে—তা সত্যিই প্রশংসনীয়।

🤝 সমাজের মানুষের পাশে থেকে, তাদের উন্নয়ন ও কল্যাণে ইতিবাচক উদ্যোগ নেওয়ার জন্য
অরবিট ডায়াগনিস্টিক সেন্টারকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা।




31/08/2025

📢 সদস্য সংগ্রহ সপ্তাহ ঘোষণা
🗓️ তারিখ: ১ থেকে ৭ সেপ্টেম্বর ২০২৫

প্রিয় বন্ধুরা,
আমাদের প্রাণের সংগঠন এক্টিভ সিটিজেন ক্লাব ঘোষণা করছে—
✨ সদস্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ ✨

এই এক সপ্তাহে আমরা নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে আমাদের কার্যক্রমকে আরও বিস্তৃত ও শক্তিশালী করতে চাই।
কারণ আমরা বিশ্বাস করি—
“একজন সক্রিয় নাগরিকই পারে সমাজকে বদলে দিতে।”

🔹 এক্টিভ সিটিজেন ক্লাব একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন।
🔹 এটি তরুণদের জন্য একটি যুগোপযোগী প্ল্যাটফর্ম, যেখানে সবাই একত্রিত হয়ে সমাজের কল্যাণে কাজ করছে।

আমাদের সম্পন্ন কিছু কার্যকর উদ্যোগ:
✅ সড়ক সংস্কার ও উন্নয়ন
✅ অসহায় মানুষের সহায়তা প্রদান
✅ সামাজিক সচেতনতা বৃদ্ধি কার্যক্রম
✅ বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ

---

🌍 আমাদের সামাজিক অঙ্গীকার ও সচেতনতার বার্তা 🌍
🔹 শিক্ষা সচেতনতা – শিক্ষা হোক সবার অধিকার, আলোকিত হোক সমাজের প্রতিটি দ্বার 📚
🔹 পরিবেশ রক্ষা – সবুজ পৃথিবী, আমাদের সবার দায়িত্ব 🌱
🔹 রক্তদান – “এক ফোঁটা রক্ত, একটি প্রাণের মুক্ত” 🩸
🔹 সামাজিক ঐক্য – ঐক্যবদ্ধ সমাজ, এগিয়ে যাক দেশ✊
🔹 নারী ও শিশু অধিকার – সুরক্ষিত নারী, নিরাপদ আগামী 👩‍👧
🔹 স্বাস্থ্য সচেতনতা – সুস্থ দেহে গড়ে উঠুক সুস্থ সমাজ🏥
🔹 দারিদ্র্য বিমোচন – হাত বাড়াই, অভাব ঘুচাই 🤝
🔹 মাদক বিরোধী সচেতনতা – মাদক নয়, জীবনের জয়🚭
🔹 সড়ক নিরাপত্তা – নিয়ম মেনে চলি, দুর্ঘটনা ঠেকাই 🚦
🔹 মানবিক সহায়তা – মানবতার সেবা, সবার আগে 🕊️
🔹 বৃক্ষরোপণ – একটি গাছ লাগান, ভবিষ্যৎ বাঁচান 🌳
🔹 সাইবার সচেতনতা – সচেতন ব্যবহার, নিরাপদ ইন্টারনেট 💻🔒
🔹 খেলাধুলা ও সংস্কৃতি – খেলাধুলায় শক্তি, সংস্কৃতিতে সমৃদ্ধি ⚽🎭
🔹 দুর্নীতিমুক্ত সমাজ, স্বপ্নের বাংলাদেশ ✋

✊ আসুন, সকলে মিলে হাতে হাত রেখে গড়ি একটি সুন্দর সমাজ।
👉 যোগ দিন আমাদের সাথে, হোন একজন Active Citizen।

📩 সদস্য হতে বা বিস্তারিত জানতে ইনবক্স করুন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে।

🌿 এক্টিভ সিটিজেন ক্লাব Active Citizen Club -A C C-
"সমাজের জন্য, সবার জন্য"

আজ রহমতপুর নবজোয়ান তরুন সংঘ -এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের প্রিয় সংগঠন  Active Citizen Club  -A C C- কে সম্মাননা ...
22/08/2025

আজ রহমতপুর নবজোয়ান তরুন সংঘ -এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আমাদের প্রিয় সংগঠন Active Citizen Club -A C C- কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি রহমতপুর নবজোয়ান তরুণ সংঘ-এর প্রতি এবং তাদের সার্বিক সফলতা কামনা করছি।

🌿 “সম্মান হৃদয়ে গেঁথে থাকে, আর দায়িত্ব আমাদেরকে এগিয়ে নিয়ে যায় সমাজ পরিবর্তনের পথে।” 🌿

🔥 নবীনরা যদি উদ্যমী হয়, তবে কোনো স্বপ্নই দূরে নয়।

📌 এক্টিভ সিটিজেন ক্লাব
একটি যুগোপযোগী সামাজিক সংগঠন

22/08/2025

🌟𝐀𝐜𝐭𝐢𝐯𝐞 𝐂𝐢𝐭𝐢𝐳𝐞𝐧 𝐂𝐥𝐮𝐛 - 𝐀 𝐂 𝐂-
(A Befitting Social Organisation) 🌟

We are not just a club,
We are a movement of awareness, responsibility, and action.

💡 Our Belief:
🔹 True change begins with active citizens.
🔹 Responsibility is not a burden—it is pride.
🔹 Together, we can build a conscious, united society.

📌 Our Activities:
✔ Social awareness campaigns
✔ Standing beside the underprivileged
✔ Education & health support
✔ Youth leadership & skill development
✔ Environmental & community initiatives

🤝 Be part of the journey—
Join us, support us, and let’s take responsibility together.

Because Active Citizens create Active Nations. 🌍

আজ আমাদের Active Citizen Club  -A C C- এর সাধারণ সম্পাদক প্রিয় Sajjad Hossain ভাই এর শুভ আকদ সম্পন্ন হয়েছে।আমরা এক্টিভ স...
11/08/2025

আজ আমাদের Active Citizen Club -A C C- এর সাধারণ সম্পাদক প্রিয় Sajjad Hossain ভাই এর শুভ আকদ সম্পন্ন হয়েছে।
আমরা এক্টিভ সিটিজেন ক্লাবের পক্ষ থেকে তাঁর নতুন জীবনের জন্য জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।

আল্লাহ তাআলা তাঁদের দাম্পত্য জীবনকে ভালোবাসা, মায়া-মমতা ও সুখ-শান্তিতে পরিপূর্ণ করুন।

بَارَكَ اللهُ لَكَ وَ بَارَكَ عَلَيْكَ وَ جَمَعَ بَيْنَكُمَا فِيْ خَيْرٍ

সাজ্জাদ ভাই এখন থেকে Single থেকে Officially Married Zone এ প্রবেশ করলেন। 😄
💐 অভিনন্দন সাজ্জাদ ভাই, নতুন পথচলা হোক বরকতময়! 💐

— এক্টিভ সিটিজেন ক্লাব















Address

Kumira, Sitakund
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Active Citizen Club -A C C- posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share