04/06/2026
আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার তরুণদের জন্য এক বিশাল সুসংবাদ ও বড় অর্জন 🌟
ACOWA NextGen আয়োজিত 'ACOWA FUTSAL FEST 2026' এ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাননীয় মেয়র ডা. শাহাদাত হোসেন আমাদের জন্য এক দারুণ ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শীঘ্রই আগ্রাবাদ জাম্বুরি মাঠটি খেলাধুলার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সাড়ে ৩ কোটি টাকা ব্যয়ে আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই মাঠটি হবে চট্টগ্রামের অন্যতম অত্যাধুনিক খেলার মাঠ। সিডিএ এলাকার এবং পুরো নগরের তরুণদের সুস্থ বিনোদন ও খেলাধুলার প্রসারে মেয়র মহোদয়ের এই উদ্যোগ ও আশ্বাস আমাদের জন্য এক বিশাল প্রাপ্তি।
এভাবেই এগিয়ে যাক আমাদের এলাকা, মুখরিত হোক খেলার মাঠ ⚽🔥