Sopnil Bright Foundation

Sopnil Bright Foundation সেবা ও উন্নয়ন সংস্থা

নগর কথা: চট্টগ্রাম প্রেক্ষিত বিষয়েপ্রধান অতিথি  চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন মহোদয় এর  নিকট ...
11/12/2024

নগর কথা: চট্টগ্রাম প্রেক্ষিত বিষয়ে
প্রধান অতিথি চট্টগ্রাম সিটি করপোরেশন এর মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন মহোদয় এর নিকট থেকে সার্টিফিকেট গ্রহন করেন, স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদার।
তারিখ - ১০/১২/২০২৪, মঙ্গলবার

22/05/2024
03/05/2024
বেড়িবাঁধ সুরক্ষায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন উদ্যোগে জিও ব্যাগ বিতরণচট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩৯নং ওয়ার্ড এর আকমল আলী ...
25/03/2024

বেড়িবাঁধ সুরক্ষায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন উদ্যোগে জিও ব্যাগ বিতরণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩৯নং ওয়ার্ড এর আকমল আলী ঘাট বেড়িবাঁধ জেলেপাড়া এলাকায় সমূদ্র তীর ভাঙ্গন প্রতিরোধে স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর উদ্যোগে ৮০০ জিও ব্যাগ বিতরণ অনুষ্ঠান স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদার মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসন, চট্টগ্রাম এর এনজিও সেল এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: জসিম উদ্দিন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব জনি রোজারিও, জনাব উইলিয়াম গোমেজ, জনাব কৃষিবিদ মো: রফিকুল ইসলাম, জনাব মিজানুর রহমান পারুল, জনাব মো: ইউছুপ মিয়া সহ অন্যান্য অতিথিবৃন্দ। প্রধান অতিথি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩৯নং ওয়ার্ডের আকমল আলী ঘাট এলাকা খুবই প্রাকৃতিক দূর্যোগপূর্ণ এলাকা। প্রতি বছর ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও ঢেউয়ের আঘাতে সমূদ্রের পাড় ভেঙ্গে যায়। উক্ত এলাকায় জিও ব্যাগ ব্যবহারের ফলে সমুদ্রের তীর ভাঙ্গন রোধে বিরাট ভূমিকা পালন করবে। এই ধরনের উদ্যোগের জন্য তিনি স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদারকে ধন্যবাদ জানান এবং উক্ত কাজে সহযোগিতা করার জন্য ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতি মহোদয় বলেন, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সবসময় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর পাশে থেকে আন্তরিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন। এই জন্য তিনি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চট্টগ্রাম আঞ্চলিক প্রধান জনাব জনি রোজারিও’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উক্ত সভায় জিও ব্যাগ বিতরণ শেষে স্বপ্নীল মডেল একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগতায় বিজয়ী ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

ইউনিসেফ এর সহযোগিতায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইপিজেড -পতেঙ্গা এলাকায় হাইজিন কিটস  বিতরণ সম্পন্ন। চট্টগ্রাম সি...
26/02/2024

ইউনিসেফ এর সহযোগিতায় স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইপিজেড -পতেঙ্গা এলাকায় হাইজিন কিটস বিতরণ সম্পন্ন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর ৩৮ ও ৩৯ নং ওয়ার্ড এলাকায় ৩০০ জন কিশোরীদের মাঝে হাইজিন কিট বিতরণ কর্মসূচী স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদার মহোদয়ের সভাপতিত্বে আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন কিট বিতরণের উদ্বোধন করেন ইউনিসেফ এর চট্টগ্রাম জেলার ওয়াশ অফিসার জনাব সাফিনা নাজনীন মহোদয়।

প্রধান অতিথি বলেন, হাইজিন হল পরিচ্ছন্নতা, স্যানিটেশন, জীবাণুমুক্তকরণ ও স্বাস্থ্যবিধির প্রতিশব্দ। হাইজিন হল ব্যক্তিগত অভ্যাস যেমন- গোসল করা, হাত ধোয়া, নখ কাটা এবং কাপড় ধোয়া, বাথরুমসহ, বাড়িতে এবং কর্মক্ষেত্রে পরিষ্কার রাখা। স্বাস্থ্য বিধি মেনে চললে আমাদের পক্ষে সংক্রামক রোগের বিস্তার রোধ করা সম্ভব। আমাদের এই উদ্যোগ সবার মধ্যে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

সভাপতি মহোদয় বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতার প্রয়োজনীয়তা শিশুদের বিশেষ করে কিশোরী বয়সের সন্তানদের জন্য অপরিহার্য। আমাদের নিজেদের শরীরের যত্ন না নেওয়ার কারণে অসুস্থতার ঝুঁকি বাড়ছে প্রতিনিয়ত। স্বাস্থ্যকর জীবনযাপনের জন্য স্বাস্থ্যবিধি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন স্বাস্থ্য সুরক্ষার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্বাস্থ্যবিধি মেনে চলা। তিনি আরো বলেন ইউনিসেফ কর্তৃক দেওয়া হাইজিন কিট বয়ঃসন্ধি কালীন সময় তথা কিশোরীদের পরিষ্কার-পরিচ্ছন্ন থাকার অভ্যাস তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে। হাইজিন কিট বাক্সে যে উপকরণ দেওয়া হয়েছে প্রতিটি জিনিস স্বাস্থ্য সুরক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি এই ধরনের সহযোগিতার জন্য ইউনিসেফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

সভায় আরো উপস্থিত ছিলেন সমবায় কর্মকর্তা বখতিয়ার আলম, প্রশিকা কর্মকর্তা জনাব অজয় কুমার মিত্র, জনাব মো: ইউছুপ মিয়া, জনাব আব্দুল আজীজ, জনাব হাজী ইদ্রিস, এডভোকেট মো: হেফাজ উদ্দিন সহ অন্যান্য অতিথিবৃন্দ।

আকমল আলী ঘাট বেড়িবাঁধ জেলেপাড়া এলাকায় হাইজিন কিট বিতরণ সম্পন্ন। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৯ নং ওয়ার্ড বেড়িবাঁধ...
14/02/2024

আকমল আলী ঘাট বেড়িবাঁধ জেলেপাড়া এলাকায় হাইজিন কিট বিতরণ সম্পন্ন।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৯ নং ওয়ার্ড বেড়িবাঁধ এলাকায় বসবাসকারী জেলে সম্প্রদায়ের জনসাধারণের স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির লক্ষ্যে হাইজিন কিট বিতরণ কর্মসূচী স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ আলী শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাইজিন কিট বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ের এনজিও সেল এর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ জসিম উদ্দিন মহোদয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সুপারিনটেন্টেন্ড ইঞ্জিনিয়ার জনাব জহির উদ্দিন দেওয়ান, ইউনিসেফ প্রতিনিধি জনাব সাফিনা নাজনীন ও জনাব মো: ফারুক। প্রধান অতিথি বলেন, স্বাস্থ্যই সকল সুখের উৎস। আমাদেরকে সুস্থ থাকতে হলে পরিবারের সকল সদস্যের স্বাস্থ্যবিধি মানার কোন বিকল্প নেই। তাই আমাদেরকে স্বাস্থ্য সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
তিনি সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে হাইজিন কিট বিতরণে সহযোগিতা করার জন্য ইউনিসেফ কে ধন্যবাদ জানান। উক্ত কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করার জন্য এবং লক্ষিত জনগোষ্ঠীর কাছে হাইজিন কিট পৌঁছে দেওয়ার জন্য বাস্তবায়নকারী সংস্থা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন সংস্থাকেও ধন্যবাদ জ্ঞাপন করেন।
সভাপতি মহোদয় বলেন, বেড়িবাঁধ জেলেপাড়া এলাকায় বসবাসকারী মানুষগুলো এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। স্বাস্থ্য সচেতনতার অভাবে তারা সবসময় শারীরিক অসুস্থতায় ভোগে। হাইজিন কিট তাদের স্বাস্থ্য সুরক্ষায় অগ্রনী ভূমিকা পালন করবে বলে তিনি মন্তব্য করেন। সভাপতি মহোদয় এধরণের সহযোগিতার জন্য ইউনিসেফ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং এমন সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ তা- ১৮/১/২৪স্থান - স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর প্রধান কার্যালয় এর সামনে ইপিজেড,  চট...
19/01/2024

প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
তা- ১৮/১/২৪
স্থান - স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর প্রধান কার্যালয় এর সামনে ইপিজেড, চট্টগ্রাম।

স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর পক্ষ থেকে  মহান বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি।
16/12/2023

স্বপ্নীল ব্রাইট ফাউন্ডেশন এর পক্ষ থেকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করছি।

Address

BGMEA Bhaban, Saltgola Crossing, EPZ
Chittagong
4218

Alerts

Be the first to know and let us send you an email when Sopnil Bright Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Sopnil Bright Foundation:

Share