ASHIKA Development Associates

Call Website Contact the organization

ASHIKA Development Associates ASHIKA is an NGO from CHT, dedicated to the welfare of rural poor, pwd, women, child and adolescent part of communities.

ASHIKA specially focuses on education, livelihood, DRR and right base intervention incorporating environment and gender based issues.

যে জ্ঞান হাজার বছরের, টিকে থাকুক ভাষা'র চর্চায়।পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় সংখ্যালঘু সম্প্রদায়গুলো...
09/08/2026

যে জ্ঞান হাজার বছরের, টিকে থাকুক ভাষা'র চর্চায়।

পার্বত্য চট্টগ্রামের সাংস্কৃতিকভাবে বৈচিত্র্যময় সংখ্যালঘু সম্প্রদায়গুলো শুধু পাহাড়ে বাস করেন না, তাঁরা পাহাড়টাকে চেনেন, বোঝেন, আর প্রকৃতির সাথে ভারসাম্য রেখে বাঁচার একটা পুরনো জ্ঞান বহন করে চলেছেন প্রজন্মের পর প্রজন্ম।

এই অঞ্চলে কথিত হয় ১১টি প্রধান ভাষাসহ অন্যান্য আরও অনেক ছোট ছোট ভাষা, অথচ তার মধ্যে মাত্র ৫টির নিজস্ব লিপি টিকে আছে, বাকিগুলো লেখা হয় রোমান অথবা অন্যান্য হরফে। আগ্রহ আর চর্চার অভাবে যেভাবে দিন যাচ্ছে, এই ৫টি ভাষার লিপিও একদিন হয়তো হারিয়ে যাবে রোমান বা অন্য কোনো লিপির চাপে।

ভাষা হারালে শুধু কথা হারায় না, হারায় সেই জ্ঞানও, যা দিয়ে এই মানুষগুলো প্রকৃতিকে চেনেন, সামলে নেন দুর্যোগ, আর টিকিয়ে রাখেন ভারসাম্য।

ALERT B075-এর আওতায় মহালছড়ি, বাঘাইছড়ি ও বিলাইছড়িতে যে বিতরণ কার্যক্রম হয়েছে, তা আসলে এই মানুষগুলোর পাশে থাকারই একটা প্রচেষ্টা, যাতে সংকটের মুহূর্তেও তাঁরা টিকে থাকতে পারেন, আর তাঁদের এই মূল্যবান জ্ঞান পৌঁছে দিতে পারেন পরের প্রজন্মের কাছে।

আজ বিশ্ব আদিবাসী দিবসে আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের সব দাতা সংস্থাকে, কমিউনিটির প্রতিটি মানুষকে, আমাদের স্বেচ্ছাসেবকদের, আর যাঁরা যেভাবেই এই কাজে পাশে থেকেছেন, তাঁদের সবাইকে।

Alert B075 কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে Start Fund Bangladesh-এর কারিগরি সহায়তায়, এবং সম্ভব হয়েছে , Sida - Styrelsen för Internationellt Utvecklingssamarbete, , এবং Conrad N. Hilton Foundation-এর সহযোগিতায়।

নিজের ভাষা, নিজের সুরক্ষাআজ বিশ্ব আদিবাসী দিবস। আজকের দিনে মনে করি পার্বত্য চট্টগ্রামের সেই মানুষদের কথা, যাঁরা প্রতি বর...
09/08/2026

নিজের ভাষা, নিজের সুরক্ষা

আজ বিশ্ব আদিবাসী দিবস। আজকের দিনে মনে করি পার্বত্য চট্টগ্রামের সেই মানুষদের কথা, যাঁরা প্রতি বর্ষায় প্রকৃতির সাথে লড়াই করেন।

The Business Standard-এর এই প্রতিবেদনে উঠে এসেছে SURAKKHA প্রকল্পের একটা উদ্যোগের গল্প, কীভাবে সতর্কবার্তা এখন পৌঁছাচ্ছে মারমা, চাকমা, চাক, ত্রিপুরা ও ম্রো ভাষায়, শুধু বাংলা বা ইংরেজিতে নয়। দুর্গম এলাকায় যেখানে নেটওয়ার্ক পৌঁছায় না, সেখানে কমিউনিটি ভলান্টিয়ারদের নিজের ভাষায় বলা কথাই হয়ে ওঠে সবচেয়ে নির্ভরযোগ্য মাধ্যম।

ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটা বিশ্বাসেরও ভাষা।

পুরো প্রতিবেদনটি পড়ুন এখানে
https://www.tbsnews.net/features/tales-from-the-edge/how-local-language-warnings-are-transforming-disaster-preparedness-cht

Save the Children in Bangladesh EU Civil Protection & Humanitarian Aid Regional Integrated Multi-Hazard Early Warning System বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর

Many ethnic minority communities in the CHT face barriers beyond technology. Poor mobile connectivity, limited access to official information channels and difficulties understanding formal messages prevent these timely actions

কমিউনিটি'র প্রথম অনুরোধ ছিল জরুরি চিকিৎসা সেবা।কনসালটেশন মিটিংয়ে Alert B075-এর আওতায় মেডিকেল ক্যাম্পের কথা জানতে পেরে ...
06/08/2026

কমিউনিটি'র প্রথম অনুরোধ ছিল জরুরি চিকিৎসা সেবা।

কনসালটেশন মিটিংয়ে Alert B075-এর আওতায় মেডিকেল ক্যাম্পের কথা জানতে পেরে কমিউনিটি থেকে সবার আগে উঠে আসে একটাই অনুরোধ, জরুরি চিকিৎসা সহায়তা, যত দ্রুত সম্ভব। কারণটা সহজ। ফারুয়ার মতো দুর্গম জায়গায় চিকিৎসা পাওয়া এমনিতেই কঠিন, আর আকস্মিক বন্যার ঠিক পরপর সেই প্রয়োজন হয়ে ওঠে আরও তীব্র। যেখানে মোবাইল নেটওয়ার্কই পৌঁছায় না, সেখানে মুখে মুখে খবর ছড়িয়ে পড়ে, আর চিকিৎসাপ্রার্থীরা দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। যেখানে চিকিৎসা সেবা হাতের নাগালের বাইরে, সেখানে মেডিকেল ক্যাম্পগুলো যেন এক ধরনের স্বস্তি হয়ে দেখা দেয় পানিবাহিত, ছোঁয়াচে এবং অন্যান্য রোগে আক্রান্ত মানুষের জন্য।

চাহিদা ছিল সরবরাহের চেয়ে অনেক বেশি, তবু সব মিলিয়ে ২০০ এর বেশি রোগী পান চিকিৎসা সেবা। সবার প্রয়োজন মেটাতে না পারলেও, এই শুরুটা ছিল অত্যন্ত জরুরি।

Alert B075 কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে Start Fund Bangladesh-এর কারিগরি সহায়তায়, এবং সম্ভব হয়েছে , Sida - Styrelsen för Internationellt Utvecklingssamarbete, , এবং Conrad N. Hilton Foundation-এর সহযোগিতায়।

প্রস্তুতির প্রথম শর্ত, সেফগার্ডিং।ALERT B075 এর জরিপ যখন এগোচ্ছিল বাড়ি বাড়ি, ঠিক তখনই কমিউনিটির সাথে চলেছে আরও কিছু কা...
05/08/2026

প্রস্তুতির প্রথম শর্ত, সেফগার্ডিং।

ALERT B075 এর জরিপ যখন এগোচ্ছিল বাড়ি বাড়ি, ঠিক তখনই কমিউনিটির সাথে চলেছে আরও কিছু কাজ।

কমিউনিটি অ্যাওয়ারনেস সেশনে জানানো হয় সেফগার্ডিং সম্পর্কে, যাতে প্রতিটি প্রকল্প অংশগ্রহণকারী নিজেদের এবং অপরের সুরক্ষা সম্পর্কীয় অধিকার ও তথ্য জানতে পারেন। আরও জানতে পারেন অভিযোগ জানানোর প্রক্রিয়া (Complaint Feedback and Response Mechanism) সম্পর্কে, এবং নিজেদের মতামত ও অভিযোগ কিভাবে সঠিকভাবে কর্তৃপক্ষের কাছে নির্ভয়ে, নির্দ্বিধায় পৌঁছাতে হয়।
একই সময়ে কমিউনিটি কনসালটেশন মিটিংয়ে মানুষ নিজেদের মুখে বলেন তাঁদের ঝুঁকি আর প্রয়োজনের কথা, এবং কোন ধরনের সহায়তা সেই ঝুঁকি কমাতে পারে। কমিউনিটি থেকেই গঠিত হয় প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন কমিটি।

তাঁদের কথা এবং পরামর্শ হয়ে উঠে আমাদের পরিকল্পনার ভিত্তি।

Alert B075 কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে Start Fund Bangladesh - এর কারিগরি সহায়তায়, এবং সম্ভব হয়েছে , Sida - Styrelsen för Internationellt Utvecklingssamarbete, , এবং Conrad N. Hilton Foundation - এর সহযোগিতায়।

পথ তিনটি, কিন্তু লক্ষ্য একটি...প্রতি বর্ষায় পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনে ফিরে আসে একই আতঙ্ক, হঠাৎ আকস্মিক বন্যার ...
02/08/2026

পথ তিনটি, কিন্তু লক্ষ্য একটি...

প্রতি বর্ষায় পার্বত্য চট্টগ্রামের মানুষের জীবনে ফিরে আসে একই আতঙ্ক, হঠাৎ আকস্মিক বন্যার ঢল, ঘর হারানোর ভয়, আর আবার নতুন করে শুরু করার লড়াই।

আমরা তাঁদের কথা শুনেছি। আর সেই কথাগুলোর জবাবে প্রকল্প স্টাফ এবং স্বেচ্ছাসেবীদের নিয়ে গঠিত আশিকার তিনটি দল ছুটে যায় বাঘাইছড়ি, বিলাইছড়ির ফারুয়া, আর মহালছড়ির পথে। প্রতিটি জায়গায় প্রথমে বসে উপজেলাভিত্তিক Inception Meeting, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও কমিউনিটিকে নিয়ে, যেখানে সবাই মিলে জানেন ALERT_B075 প্রকল্পের লক্ষ্য, ভাগ করে নেন নিজেদের অভিজ্ঞতা এবং মতামত।

এরপর শুরু হয় বাড়ি বাড়ি জরিপ, সবচেয়ে ঝুঁকিতে থাকা পরিবারগুলোকে খুঁজে বের করতে, দুর্গম পথ আর ছড়িয়ে-ছিটিয়ে থাকা জনবসতি পেরিয়ে।

এভাবেই চলেছে আশিকার তিনটি দলের কার্যক্রম। কম্যুনিটির পাশে, একই সাথে, একই লক্ষ্যে।

Sida - Styrelsen för Internationellt Utvecklingssamarbete Conrad N. Hilton Foundation Start Fund Bangladesh

"...সারাটা দিন আর রাত লেগে গিয়েছিল..."আশিকার এক স্বেচ্ছাসেবক, যিনি রাঙ্গামাটি থেকে বোট-এ করে বিলাইছড়িতে বিস্কুট পৌঁছে ...
24/07/2026

"...সারাটা দিন আর রাত লেগে গিয়েছিল..."

আশিকার এক স্বেচ্ছাসেবক, যিনি রাঙ্গামাটি থেকে বোট-এ করে বিলাইছড়িতে বিস্কুট পৌঁছে দিয়েছিলেন, বলছিলেন সেই রাতের কথা:

"...সারাটা দিন আর রাত লেগে গিয়েছিল পৌঁছতে। আমাদের সব খাবার আর পানি শেষ হয়ে গিয়েছিল। রেইংখং নদীতে এত স্রোত ছিল যে আমাদের বারবার থামতে হয়েছিল। রাতের বেলা স্রোত এবং ভারী বৃষ্টির কারণে আমাদের মাঝি কয়েকবার দিক হারিয়ে ফেলেছিলেন, আর বজ্রপাত প্রায় দুইবার আমাদের বোটে আঘাত করতে যাচ্ছিল। আমরা বিস্কুট নিয়ে সেখানে পৌঁছাতে পেরেছিলাম, এটা একরকম অলৌকিক ব্যাপারই ছিল।"

এই একটি ঘটনাই বলে দেয়, দুর্যোগের সময় মানুষের কাছে পৌঁছানো কতটা কঠিন হতে পারে, আর আমাদের মাঠকর্মী ও স্বেচ্ছাসেবকরা প্রতিবার সেই ঝুঁকি নিয়েই এগিয়ে যান।

গত ১৪ থেকে ১৭ জুলাই, WFP-এর সহযোগিতায় আশিকা ডেভেলাপমেন্ট এসোসিয়েটস রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর ও বিলাইছড়ি উপজেলায় জরুরি বন্যা সাড়াদান কার্যক্রম পরিচালনা করেছে। বাঘাইছড়ি ও রাঙ্গামাটি সদরে সড়কপথে পৌঁছানো গেলেও, বিলাইছড়ির দুর্গম এলাকায় পৌঁছাতে আমাদের দলকে বোট-এর উপর নির্ভর করতে হয়েছে, খরস্রোতা নদী আর বৈরী আবহাওয়া উপেক্ষা করে।

এই প্রচেষ্টায় আমাদের মাঠকর্মীরা পৌঁছে গেছে ৫,০৫২টি ক্ষতিগ্রস্ত পরিবারের (২৪,৪৪৬ জন মানুষ) কাছে, বিতরণ করা হয়েছে মোট ২৫.২৬ মেট্রিক টন ফোর্টিফাইড হাই এনার্জি বিস্কুট (HEB)।

এই কার্যক্রম বাস্তবায়িত হয়েছে World Food Programme-এর Country Strategic Plan BD02.01.011, URT Activity 1-এর আওতায় (FLA Number: 2025_35_ACT1_Anticipated FLA_Ashika)।

আন্তরিক ধন্যবাদ জানাই স্থানীয় প্রশাসন, বিশেষ করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (UNO), Bangladesh Red Crescent Society(BDRCS), ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, এবং ঐতিহ্যবাহী(হেডম্যান, কার্বারী) নেতাদের, যাদের সার্বিক সহযোগিতা ছাড়া এই কাজ সম্ভব হতো না।

আশিকা পরিবার সবসময় মানুষের পাশে, বিপদের দিনে এবং তার পরেও, পথ যত দুর্গমই হোক না কেন।

অশেষ ধন্যবাদ WFP, স্থানীয় প্রশাসন, কম্যুনিটি ও আমাদের সকল সাহসী স্বেচ্ছাসেবককে।

15/07/2026
The rain hasn't stopped, and neither has the need.Following the Anticipatory Cash Transfer distribution in Naikhongchari...
12/07/2026

The rain hasn't stopped, and neither has the need.

Following the Anticipatory Cash Transfer distribution in Naikhongchari Sadar and Sonaichari, Bandarban, ASHIKA has extended the same support to the vulnerable families of Sapchari, Rangamati, through the EU Civil Protection & Humanitarian Aid ECHO-funded Scaling up Multi Hazard Anticipatory Action in Hilly Regions of Bangladesh (SURAKKHA) project, supported by Save the Children in Bangladesh and Regional Integrated Multi-Hazard Early Warning System.

The distribution was attended by Dipen Dewan - the Honourable Member of Parliament (MP), Biplop Chakma - the Executive Director of ASHIKA, Local Government Representatives, and Disaster Management Authorities.

Preparedness alone is not enough. Standing beside project participants, including culturally diverse minority communities, our ASHIKA field team has been on the ground since the beginning of this month, working with local disaster management committees to make sure support reaches affected people in time.

Here's how you can help right now:
- Reach out, if your organisation can support response efforts on the ground.
- Share, so more people know what's happening across the hills.

Let's continue supporting timely and locally led action, so no vulnerable family has to face a disaster alone.

Rain's not waiting, and neither are we.Chittagong Hill Tracts is soaked after days of heavy monsoon rain, and landslide ...
08/07/2026

Rain's not waiting, and neither are we.

Chittagong Hill Tracts is soaked after days of heavy monsoon rain, and landslide risk is high right now. Rather than waiting to respond once something goes wrong, ASHIKA has already started Anticipatory Action and Anticipatory Cash Transfers to families in these areas.

The logic is simple, and it follows what we call the "No Regret" approach: help people prepare before disaster strikes, so that even if the worst doesn't happen, nothing goes to waste. Families can still use the support for dry food, medicine, or torchlights they'd have needed regardless.

This is happening under the EU Civil Protection & Humanitarian Aid ECHO-funded Scaling up Multi Hazard Anticipatory Action in Hilly Regions of Bangladesh (SURAKKHA) project, with support from Save the Children in Bangladesh and Regional Integrated Multi-Hazard Early Warning System (RIMES). Our field staff are working closely with local disaster management committees and project participants, including culturally diverse minority communities across the hills, to make sure support reaches people in time.

Small window, big difference. That's anticipatory action, and no regret thinking, in practice.
📍 Naikhongchari Sadar and Sonaichari
🌧️ 250mm+ rainfall expected through 10 July

"বিনামূল্যে বাঁশ ও বেত হস্তশিল্প প্রশিক্ষণের সুযোগ" - (IWED)----------------------------------https://ashikacht.org/?p=7...
26/03/2026

"বিনামূল্যে বাঁশ ও বেত হস্তশিল্প প্রশিক্ষণের সুযোগ" - (IWED)
----------------------------------
https://ashikacht.org/?p=7782

Address

Rangamati
Chittagong

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+88035163570

Alerts

Be the first to know and let us send you an email when ASHIKA Development Associates posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to ASHIKA Development Associates:

Shortcuts

Share