10/10/2025
আমরা সবসময় স্কুটার কমিউনিটির পাশে আছি — ব্যবসায়ী, সার্ভিস প্রোভাইডার এবং পার্টস সরবরাহকারীরা, সবাই মিলে আমরা এক বড় স্কুটার পরিবার। 🛵❤️
আজ আমরা ধন্যবাদ জানাতে চাই সায়মনকে, যিনি গত ১০ বছর ধরে স্কুটার কমিউনিটির জন্য কাজ করে যাচ্ছেন। নানা উত্থান-পতন, প্রশংসা ও সমালোচনা—সবকিছুর মাঝেও তিনি নিষ্ঠার সঙ্গে রাইডারদের সার্ভিস দিয়ে যাচ্ছেন।
✅চট্টগ্রামের স্কুটার রাইডারদের পাশে ১০ বছরের সঙ্গী শরীফুল ইসলাম সায়মন
২০১৪ সালে শরীফুল ইসলাম সায়মন শুরু করেছিলেন তার স্কুটার সার্ভিসিংয়ের যাত্রা। আজ সেই পথচলার এক দশক পূর্ণ হলো। স্কুটার রাইডারদের বিপদের দিনে তিনি হয়ে উঠেছেন আস্থার নাম।
গত ১০ বছরে তিনি হাজারেরও বেশি স্কুটার রাইডারকে জরুরি সময়ে সার্ভিস দিয়ে সাহায্য করেছেন। তার মূল বিশ্বাস একটাই— “স্কুটারের সমস্যার সমাধান সবসময় সম্ভব।” ভালোবাসা আর নিষ্ঠার সঙ্গে সার্ভিস দেওয়াতেই তিনি আজ চট্টগ্রামের পরিচিত একজন স্কুটার মেকানিক।
করোনাকালে যখন সবকিছু থমকে গিয়েছিল, তখনও সায়মন থেমে থাকেননি। তিনি দরজায় দরজায় স্কুটার সার্ভিসিং পৌঁছে দিয়েছেন রাইডারদের কাছে। বিপদের সময়েও এই সাহসী পদক্ষেপ তাকে আরও বেশি কাছে টেনেছে স্কুটার কমিউনিটির।
ছোটবেলা থেকেই তিনি মোটরবাইক মেরামতে পারদর্শী ছিলেন। সেই শৈশবের নেশাই তাকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। তবে এই দীর্ঘ যাত্রায় সায়মনকে অনেক উত্থান-পতন আর নানা ধরনের প্রচারণা ও বিভ্রান্তির মুখোমুখি হতে হয়েছে। কিন্তু সবকিছুর পরও তিনি স্থির থেকেছেন নিজের কাজ ও দায়িত্বে।
আজ এক দশকের এই পথচলায় সায়মন প্রমাণ করেছেন—দৃঢ়তা, পরিশ্রম আর সততার মাধ্যমে একজন মেকানিক কেবল সার্ভিসই দেন না, মানুষের ভরসার জায়গায়ও পরিণত হন।
চট্টগ্রামের স্কুটার রাইডাররা আজ কৃতজ্ঞতা জানাচ্ছে শরীফুল ইসলাম সায়মনকে—সবসময় পাশে থাকার জন্য, প্রতিটি যন্ত্রাংশ ও সার্ভিসিং সমস্যার সমাধান দেওয়ার জন্য।
ভবিষ্যতের জন্য রইল শুভকামনা। ধন্যবাদ সায়মন, সবসময় আমাদের পাশে থাকার জন্য