হিলফুলফুজুল-Shomajkolyan

Call Website Contact the organization

হিলফুলফুজুল-Shomajkolyan We trust in a god None Profit Organisation

আলহামদুলিল্লাহ!অত্র সংগঠনের সিনিয়র সদস্য জনাব Ahmad Ullah  আল-আজহার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইসলামিক থিওলজি (উসুলুদ্দ...
08/07/2026

আলহামদুলিল্লাহ!
অত্র সংগঠনের সিনিয়র সদস্য জনাব Ahmad Ullah আল-আজহার ইউনিভার্সিটির ফ্যাকাল্টি অব ইসলামিক থিওলজি (উসুলুদ্দীন)-এর “হাদীস ও উলূমুল হাদীস” (شعبة الحديث وعلومه) বিভাগের ৩য় বর্ষের মেধা তালিকায় ২য় স্থান অর্জন করেছেন।

তার এই অসাধারণ সাফল্যে আমরা আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।
আল্লাহ তা'য়ালা তার জ্ঞান ও সফলতায় আরও বারাকাহ দান করুন এবং তাকে দ্বীনের খেদমতে কবুল করুন। আমীন।

*অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে জানাচ্ছি*  আপনারা সকলেই অবগত আছেন, গত কিছুদিন আগে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে ...
05/06/2026

*অত্যন্ত দুঃখ ও বেদনার সাথে জানাচ্ছি*

আপনারা সকলেই অবগত আছেন, গত কিছুদিন আগে হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংগঠনের পক্ষ থেকে একটি মসজিদের বাউন্ডারি ওয়ালে আল্লাহর বাণী ও জিকির সম্বলিত লিখা আর্ট করে দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল একটাই - আল্লাহর কালাম যেন সবার চোখে পড়ে, মানুষের দিল নরম হয়।

কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্য, আজ 05/06/2026 ভোরে সংগঠনের প্রচার সম্পাদকের তোলা ছবিতে দেখা যাচ্ছে, রাতের আঁধারে দুর্বৃত্তরা সংগঠনের নাম ও লোগো কালি দিয়ে মুছে দিয়েছে। আল্লাহর কালাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ। কিন্তু জনকল্যাণে করা একটি কাজের স্বীকৃতি মুছে দেওয়া হয়েছে।

*আমরা, হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংগঠন, এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।*

মসজিদ আল্লাহর ঘর। সেখানে আল্লাহর বাণী লিখা, জিকির আঁকা - এটা সদকায়ে জারিয়া। যে কাজ মানুষের হেদায়েতের জন্য, সেই কাজে বাধা দেওয়া, নাম মুছে দেওয়া - এটা কোন সভ্য সমাজের কাজ হতে পারে না।

আমরা কারো সাথে শত্রুতা করে কাজ করি না। আমরা শুধু এলাকার মানুষের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে যাই। নাম থাকুক বা না থাকুক, কাজ আমরা করেই যাব ইনশাআল্লাহ।

*যারা এই কাজ করেছেন তাদের প্রতি আহ্বান:*
ভাই, আপনাদের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। যদি আমাদের কাজে কোনো ভুল থাকে, সামনে এসে বলুন। আমরা শুধরে নিব। কিন্তু রাতের আঁধারে মসজিদের দেয়ালে কালি লাগানো - এটা কি মুসলমানের কাজ? আল্লাহর ঘরের সম্মান নষ্ট করবেন না।

*আমাদের বক্তব্য:*
1. আমরা কারো নাম কাটতে আসি নাই, মানুষের উপকার করতে এসেছি।
2. সংগঠনের নাম মুছে দিলেও নিয়ত মুছতে পারবেন না। আল্লাহ সব দেখেন।
3. আমরা হিংসা-বিদ্বেষ ছড়াব না। আল্লাহর কাছে হেদায়েতের দোয়া করব।

আল্লাহ যেন আমাদের সবাইকে হেদায়েত দান করেন। যারা এই কাজ করেছে, আল্লাহ যেন তাদের ক্ষমা করেন এবং সঠিক বুঝ দান করেন। আমিন।

*বিসমিল্লাহির রাহমানির রাহিম*  *আসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ**প্রিয় হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংগঠনের সকল সদস্য ও শুভা...
01/06/2026

*বিসমিল্লাহির রাহমানির রাহিম*
*আসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ*

*প্রিয় হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংগঠনের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষী,*

প্রতি বছরের মতো এবারও কুরবানী ঈদের আনন্দ সবার সাথে ভাগ করে নিতে আমরা একটি আনন্দ ভ্রমণের আয়োজন করেছিলাম। তারিখ, সময়, গন্তব্য সবকিছুই চূড়ান্ত হয়ে গিয়েছিল। আপনাদের সবার আগ্রহ ও ভালোবাসা দেখে আমরা সত্যিই অনুপ্রাণিত।

কিন্তু আল্লাহর ইচ্ছা ও হঠাৎ কিছু অনাকাঙ্ক্ষিত সমস্যার কারণে এবারের ভ্রমণটি সাময়িকভাবে স্থগিত করতে বাধ্য হয়েছি। বিষয়টি আপনাদের জানাতে পেরে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

*ইনশাআল্লাহ*, আগামিতে আমরা আগের চেয়েও বড় পরিসরে, আরও সুন্দর পরিকল্পনা নিয়ে আপনাদের নিয়ে সেই কাঙ্ক্ষিত ভ্রমণ বাস্তবায়ন করবো।

আপনাদের ধৈর্য, সহযোগিতা ও ভালোবাসা আমাদের পথ চলার শক্তি। হিলফুল ফুযুল সবসময় আপনাদের পাশে আছে, থাকবে।

*"আল্লাহ উত্তম পরিকল্পনাকারী"*
সবাই আমাদের জন্য দোয়া করবেন

*সৌজন্যে:*
হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংগঠন
স্থাপিত: ২০১২ ইসায়ী
সন্দ্বীপ নগর, ভুজপুর, ফটিকছড়ি, চট্টগ্রাম

#হিলফুল_ফুযুল #সমাজকল্যাণ ্রমণ #ইনশাআল্লাহ #ভুজপুর #সন্দ্বীপ_নগর, ইমরুল আদনান

*আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!*হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে মসজিদের বাউন্ডারি ওয়ালে ইসলামিক দেয়ালিকা লিখনের...
01/06/2026

*আলহামদুলিল্লাহ! আলহামদুলিল্লাহ!*

হিলফুল ফুযুল সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে মসজিদের বাউন্ডারি ওয়ালে ইসলামিক দেয়ালিকা লিখনের কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে। 🕌✨

মসজিদের বাহিরের দেয়ালে কুরআন-হাদিসের বাণী ও উপদেশমূলক লেখা স্থাপনের মাধ্যমে মুসল্লি ও পথচারীদের ঈমানি চেতনা জাগ্রত করার ক্ষুদ্র প্রয়াস আমাদের।

দেয়ালিকায় স্থান পেয়েছে:
তাসবিহ, তাওয়াক্কুলের আয়াত, ঈমানি চেতনার বাণী এবং আখিরাতের স্মরণ।

*আপনার সহযোগিতা চাই 🤲*
আমাদের এই দ্বীনি কাজের ধারা অব্যাহত রাখতে এবং সমাজের কল্যাণে আরো পদক্ষেপ নিতে আপনাদের আর্থিক ও মানসিক সহযোগিতা একান্ত কাম্য।

সাদাকায়ে জারিয়ার এই কাজে আপনিও শরিক হোন। একটি হাদিসের বাণীও যদি কারো হৃদয় ছুঁয়ে যায়, তার সওয়াবের অংশীদার হবেন ইনশাআল্লাহ।

"আল্লাহ উত্তম সাহায্যকারী"
আসুন, সবাই মিলে সমাজটাকে আলোকিত করি।

#হিলফুল_ফুযুল #সমাজকল্যাণ #মসজিদ #দেয়ালিকা #সাদাকায়ে_জারিয়া #ফটিকছড়ি #চট্টগ্রাম

21/03/2026

হিলফুল ফুজুল সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে ঈদের শুভেচ্ছা।

ঈদ মোবারক।

ইফতার বিতরণ ২০২৬হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংগঠন উদ্যোগে  হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।
27/02/2026

ইফতার বিতরণ ২০২৬

হিলফুল ফুজুল সমাজকল্যাণ সংগঠন উদ্যোগে হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রি বিতরণ করা হয়।

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।সকলের প্রিয় সংগঠনের সম্মানিত সহ-সভাপতি,মাওলানা ইমরুল হাসান সাহেবের বিদেশ গমন উপলক্ষে তা...
20/02/2026

আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ।

সকলের প্রিয় সংগঠনের সম্মানিত সহ-সভাপতি,
মাওলানা ইমরুল হাসান সাহেবের বিদেশ গমন উপলক্ষে তাঁর জন্য আন্তরিক শুভকামনা ও দোয়া রইল।

আল্লাহ তাআলা তাঁর সফরকে সহজ, নিরাপদ ও বরকতময় করুন। বিদেশের মাটিতেও তিনি যেন দ্বীনের খেদমত এবং কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রাখতে পারেন—এই দোয়া করি।

আমরা তাঁর সার্বিক সফলতা, সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করছি।
আল্লাহ তাআলা তাঁকে হেফাজতে রাখুন এবং আবার সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনুন।

সভাপতি নির্বাচিত হয়েছেন , সংগঠন'র সাবেক তিন বারের সফল সভাপতি মাওলানা কাসেম সাহেব।
29/01/2026

সভাপতি নির্বাচিত হয়েছেন , সংগঠন'র সাবেক তিন বারের সফল সভাপতি মাওলানা কাসেম সাহেব।

অভিনন্দন,মাওলানা এনায়েত উল্লাহ। অত্র সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
29/01/2026

অভিনন্দন,
মাওলানা এনায়েত উল্লাহ।
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

হিলফুল ফুযুল সমাজ কল্যাণ সংগঠন'র সিনিয়র সদস্য মাওলানা মুক্তার হোসেন এর বিয়েতে সংগঠন পরিবার।
22/11/2025

হিলফুল ফুযুল সমাজ কল্যাণ সংগঠন'র সিনিয়র সদস্য মাওলানা মুক্তার হোসেন এর বিয়েতে সংগঠন পরিবার।

Address

Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when হিলফুলফুজুল-Shomajkolyan posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to হিলফুলফুজুল-Shomajkolyan:

Shortcuts

Share