21/02/2025
আজ ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ভাষা শহীদদের নাম মনে করলেই স্বভাবতই সালাম, বরকত, রফিক, জব্বার- এর নাম আসে সবার আগে, যাদের অপরিহার্য ত্যাগের বিনিময়ে আমরা আজ মায়ের ভাষাই কথা বলতে পারছি। তবে এই সংগ্রামে সমান ভূমিকা পালন করেছিলেন নারীরা- আমাদের মা, বোনেরা।
১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারিতে “রাষ্ট্রভাষা বাংলা চাই” দাবির আন্দোলনে সহযোদ্ধা হয়ে ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন ছাত্রীরা। ছাত্রীরা কয়েকটি দলে বিভক্ত হয়ে এ দায়িত্ব নেয়। প্রথম দলেই তারা ১৪৪ ধারা ভেঙ্গে বেরিয়ে যায়, এ দলে ছিলেন শাফিয়া খাতুন যিনি লাঠির ওপর লাফ দিয়ে চলে যান। পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি করে ব্যারিকেড ভাঙতে সক্ষম হন রওশন আরা বাচ্চু সহ আরো কয়েকজন ছাত্রীরা। আন্দোলনের সময় নাদেরা বেগম আন্ডার গ্রাউন্ডে থেকে সার্বিক সহযোগিতা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে তিনি ছাত্রীদেরকে অনুপ্রেরণা দিতেন। গ্রেপ্তার হওয়ার পর জেল থেকে তার চিঠিতে তিনি লিখেছিলেন যে আন্দোলন যাতে বন্ধ না হয় কোনোভাবেই। আহতদের চিকিৎসায় বিশেষ ভূমিকা রাখেন ঢাকা মেডিকেল কলেজের ছাত্রীরা।
সেদিন পুলিশের লাঠিচার্জে অনেক ছাত্রী আহত হন। এরমধ্যে রওশন আরা বাচ্চু, সারা তৈফুর, সুরাইয়া ডলি ও সুরাইয়া হাকিম সহ আরও অনেকেই ছিলেন। আন্দোলন শেষ হওয়ার পরেও বিভিন্ন লাঞ্চনার শিকার হন এই মহান ভাষা সংগ্রামীরা।
শহীদ নারীদের রক্তেও রঞ্জিত হয়েছিলো ঢাকার রাজপথ সেদিন। বীর ভাইদের মতো তারাও আজীবন অমর হয়ে থাকবেন মনের স্মৃতির পাতায়।
English translation:
February 21st marks International Mother Language Day, a tribute to the brave souls who sacrificed their lives for our right to speak Bangla. When we recall the martyrs of 1952, names like Salam, Barkat, Rafik, and Jabbar come to mind first. Yet, the struggle was not fought by men alone—women stood at the forefront too, defying oppression with unwavering courage.
On that fateful day, female students, along with their male counterparts, defied Section 144, stepping out of their homes and into history. Shafia Khatun leaped over barricades, while Rawshan Ara Bachchu led her classmates in breaking through police lines. Nadera Begum worked in the shadows, rallying students across colleges, and urging the movement to continue even while in jail: her resolve unshaken even in captivity. At Dhaka Medical College, female students treated the injured, while many—including Rawshan Ara Bachchu, Sara Yusuf, Surabaya Dolly, and Suraiya Hakim—fell victim to brutal baton charges
The sacrifices of these women did not end with the movement—they faced harassment and humiliation even after their fight was over. The streets of Dhaka ran red with the blood of both men and women, their sacrifices forever etched in our history. Today, we remember them not just as supporters, but as warriors of the Language Movement—heroes whose names must never be forgotten.