Dream Development Society-DDS

Dream Development Society-DDS Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dream Development Society-DDS, Community Organization, Saleh Mansion (1st Floor), Commerce College Road, Agrabad, Chittagong.

10/02/2026
যে সকল মিডিয়ার শুভাকাঙ্ক্ষীগণ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তুলে ধরার চেষ্টা করেছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্য...
04/01/2026

যে সকল মিডিয়ার শুভাকাঙ্ক্ষীগণ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাকে তুলে ধরার চেষ্টা করেছেন তাদের সকলকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি ❤️

https://www.facebook.com/share/v/1aMKPVbEDK/

https://www.facebook.com/share/v/1a9mM6FURA/

https://www.facebook.com/share/v/18DZo9vkjL/

প্রেস রিলিজতারিখ : ০৩/০১/২০২৬খ্রি:শিক্ষা ও মানবিক সহায়তায় নতুন বছরের সূচনায় ড্রীম ডেভেলপমেন্ট সোসাইটি - ডিডিএস এর উদ্যোগ...
04/01/2026

প্রেস রিলিজ
তারিখ : ০৩/০১/২০২৬খ্রি:

শিক্ষা ও মানবিক সহায়তায় নতুন বছরের সূচনায় ড্রীম ডেভেলপমেন্ট সোসাইটি - ডিডিএস এর উদ্যোগ
“নতুন ভোরের সূর্যের আলোতে শিক্ষার আলো ফুটে উঠুক সবার জীবনে, প্রতিষ্ঠিত হোক ন্যায় ও ইনসাফের সমাজ”—এই প্রত্যয়কে সামনে রেখে অদ্য ৩রা জানুয়ারি ২০২৬ইং, শনিবার সকাল ১০টায় অসচ্ছল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং অসহায় ও অসাবলম্বী পরিবারের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।

উক্ত প্রোগ্রামে ডিডিএস গ্রুপ এর চেয়ারম্যান মোঃ মনির হোসাইন এর সভাপতিত্বে সঞ্চালনা করেন হাফেজ মাওলানা মোঃ সোহেল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
মোঃ রেজাউল করিম মন্ডল,
এডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট (হাই কোর্ট ডিভিশন) ও জর্জ কোর্ট, চট্টগ্রাম এবং উপদেষ্টা, ডিডিএস।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন -
হাফেজ মাওলানা মোঃ মনিরুজ্জামান,
উদ্যোক্তা ও উপদেষ্টা, ডিডিএস।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন —
মোঃ মাহাবুব দেওয়ান, ব্যবস্থাপনা পরিচালক, দেওয়ান ইন্টারন্যাশনাল;
মাওলানা মোহাম্মদ আব্দুল গফফার, পরিচালক, মারকাজুল উলুম নুরানি একাডেমি;
মোঃ ইসরাফিল মিয়া, সহকারী ব্যবস্থাপনা পরিচালক, ডিডিএস;
হাফেজ মাওলানা মোঃ সালমান, শিক্ষা পরিচালক, তাওহিদুল উম্মাহ মাদ্রাসা, চট্টগ্রাম;
হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, প্রধান নির্বাহী পরিচালক, নাসাব, চট্টগ্রাম ও ফান্ডিং মেম্বার, কওমি উদ্যোক্তা;
এবং মোহাম্মদ জাহেদ, তরুণ উদ্যোক্তা ও ব্যবসায়ী, চট্টগ্রাম।
মোঃ শাকিল হোসেন, পরিচালক (অর্থ বিভাগ), ডিডিএস।

উক্ত প্রোগ্রামের সভাপতিত্বকালে ডিডিএস গ্রুপের চেয়ারম্যান মোঃ মনির হোসাইন
বলেন, শিক্ষা ও মানবিক সহায়তার মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে তারা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রমে ডিডিএস পরিবারের সম্মানিত সুধী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য।
ড্রীম ডেভেলপমেন্ট সোসাইটি বিশ্বাস করে—শিক্ষাই টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি এবং মানবিক সহায়তা সমাজের পিছিয়ে পড়া মানুষকে নতুন আশার আলো দেখায়। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটি আশাবাদ ব্যক্ত করে।

বার্তা প্রেরক
মোঃ ইবরাহীম খলিল
জনপ্রশাসন ও দপ্তর বিভাগ পরিচালক
ডিডিএস, আগ্রাবাদ, চট্টগ্রাম।
0 1787-794332

"নতুন ভোরের সূর্যের আলোতে শিক্ষার আলোয় ফুটে উঠুক সবার জীবনে, প্রতিষ্ঠিত হোক ন্যায় ও ইনসাফের সমাজ"ড্রীম ডেভেলপমেন্ট সোসাই...
02/01/2026

"নতুন ভোরের সূর্যের আলোতে শিক্ষার আলোয় ফুটে উঠুক সবার জীবনে, প্রতিষ্ঠিত হোক ন্যায় ও ইনসাফের সমাজ"

ড্রীম ডেভেলপমেন্ট সোসাইটি - পরিবারের উদ্যোগে এবং ডিডিএস পরিবারের সম্মানিত সুধী ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতায় অসচ্ছল ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে
শিক্ষা উপকরণ উপহার - ও অসবলম্বী পরিবারের মাঝে শীত বস্র উপহার ২০২৬ইং

তারিখ - ৩রা জানুয়ারী-২০২৬ইং
বার সময় : শনিবার, সকাল ৯টা।
স্থান : মারকাজুল উলুম নুরানি একাডেমি, সদরঘাট, চট্টগ্রাম।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ৩বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির  চেয়ারপারসন বেগম খালেদা জ...
30/12/2025

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক ৩বারের প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল - বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুরতে আমরা গভীর ভাবে শোকাহত।

ডিডিএস পরিবারের সকল প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা মরহুমার রুহের আত্মার মাগফিরাত কামনা করছি।

শীত আসে সবার জীবনে,কিন্তু শীতের কষ্ট সবচেয়ে বেশি অনুভব করে অসহায় শিশুরা!গায়ে উষ্ণ পোশাক নেই,হাতে নেই প্রয়োজনীয় শিক্ষা উপ...
22/12/2025

শীত আসে সবার জীবনে,
কিন্তু শীতের কষ্ট সবচেয়ে বেশি অনুভব করে অসহায় শিশুরা!

গায়ে উষ্ণ পোশাক নেই,
হাতে নেই প্রয়োজনীয় শিক্ষা উপকরণ—
তবুও তাদের চোখে থাকে স্বপ্ন 💫

এই শীতে ড্রিম ডেভেলপমেন্ট সোসাইটি (DDS) উদ্যোগ নিয়েছে
শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ–২০২৫ কার্যক্রমের।

আপনার সামান্য সহায়তাই পারে
একটি শিশুর শীতের কষ্ট লাঘব করতে,
পড়াশোনার পথে এগিয়ে নিতে।

আসুন, মানবতার পাশে দাঁড়াই।
আসুন, শিশুদের মুখে হাসি ফিরিয়ে দিই।

গতকাল ২০শে ডিসেম্বর-২০২৫ইং শুক্রবার "ড্রীম ডেভেলপমেন্ট সোসাইটি -ডিডিএস" এর ভোলা জেলার বিশেষ প্রতিনিধিদের সাথে সার্বিক  ক...
21/12/2025

গতকাল ২০শে ডিসেম্বর-২০২৫ইং শুক্রবার "ড্রীম ডেভেলপমেন্ট সোসাইটি -ডিডিএস" এর ভোলা জেলার বিশেষ প্রতিনিধিদের সাথে সার্বিক কার্যক্রম নিয়ে একটি বিশেষ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় উপস্থিত ছিলেন - ডিডিএস গ্রুপের চেয়ারম্যান মোঃ মনির হোসাইন, জনপ্রশাসন ও দপ্তর বিভাগের পরিচালক মোঃ ইবরাহীম খলিল, বিশেষ সদস্য মাওলানা মোঃ আব্দুল করিম, মোঃ আজাদ, মোঃ হাবেজ সহ অন্যান্য সদস্য বৃন্দু।

✊বিজয় দিবস✊বাঙালির গৌরবের এক অনন্য ইতিহাস 📖যাদের আত্মত্যাগে আমাদের এই বিজয় আমরা তাদের কখনও ভুলবো না😔
16/12/2025

✊বিজয় দিবস✊
বাঙালির গৌরবের এক অনন্য ইতিহাস 📖
যাদের আত্মত্যাগে আমাদের এই বিজয় আমরা তাদের কখনও ভুলবো না😔

ডিডিএস গ্রুপের পরিচালনা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত! গতকাল ১২ই ডিসেম্বর'২০২৫ইং শুক্রবার বিকাল ৪টায় ডিডিএস এর প্রধান কার্য...
13/12/2025

ডিডিএস গ্রুপের পরিচালনা পরিষদের বিশেষ সভা অনুষ্ঠিত!

গতকাল ১২ই ডিসেম্বর'২০২৫ইং শুক্রবার বিকাল ৪টায় ডিডিএস এর প্রধান কার্যালয়ে ডিডিএস গ্রুপ এর চেয়ারম্যান মোঃ মনির হোসাইন এর উপস্থিতিতে এবং জনপ্রশাসন ও দপ্তর বিভাগের পরিচালক মোঃ ইবরাহীম খলিল এর সঞ্চালনায় উক্ত সভা অনুষ্ঠিত হয়।

উদ্যোক্তা প্রতিষ্ঠান ডিডিএস এর নিয়মিত কার্যক্রম এবং বাৎষরিক উন্নয়ন সভার প্রস্তুতি সহ গুরুত্বপূর্ণ কয়েকজন কয়েকটি বিষয়ে সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিনিয়োগ প্রকল্প বিভাগের পরিচালক মোঃ ইসরাফিল মিয়া, অর্থ বিভাগের পরিচালক মোঃ শাকিল হোসেন, কল্যাণ তহবিল বিভাগের পরিচালক মোঃ সোহেল সহ অন্যান্য পরিচালক বৃন্দ।

সভা শেষে সৌজন্য সাক্ষাৎ করেন তাকদীর এসোসিয়েশন লিমিটেড এর চেয়ারম্যান জনাব মাওলানা মোঃ আজম নুর, ব্যবস্থাপনা পরিচালক মাওলানা নুর হোসাইন , বিনিয়োগ বিভাগ পরিচালক জামাল উদ্দিন।
উক্ত সাক্ষাৎকারে বেকারক্ত নিরসনে কর্ম সংস্থান তৈরির লক্ষ্যে উভয় প্রতিষ্ঠানের সিনিয়র নেতৃ বৃন্দ যৌথ ব্যবসা পরিচালনা করতে আগ্রহ প্রকাশ করেন।

মোঃ ইবরাহীম খলিল
পরিচালক
জনপ্রশাসন ও দপ্তর বিভাগ
ডিডিএস, আগ্রাবাদ চট্টগ্রাম।

গত ১২ই নভেম্বর'২৫ বুধবার রাত ৮টায় ডিডিএস পরিবারের ইপিজেড জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  তরুণ মেধাবী ও সৃজনশীল উদ্যোক্ত...
14/11/2025

গত ১২ই নভেম্বর'২৫ বুধবার রাত ৮টায় ডিডিএস পরিবারের ইপিজেড জোনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
তরুণ মেধাবী ও সৃজনশীল উদ্যোক্তাদের নিয়ে চলা প্রতিষ্ঠান ডিডিএস তরুণ উদ্যোক্তাদের আস্থা, বিশ্বাস এবং ভালোবাসার প্রতিষ্ঠান হিসাবে অবস্থান তৈরী করেছে।

উক্ত মতবিনিময় সভায় ডিডিএস এর চেয়ারম্যান মোঃ মনির হোসাইন বলেন..
তরুণ উদ্যোক্তাদেরকে আত্ম উন্নয়নের জন্য দক্ষতা অর্জনে আরো মনোযোগী হতে হবে এবং কর্মক্ষেত্রে তা কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখতে হবে।

এসময় তিনি, উদ্যোক্তা উন্নয়নে সমস্যা, উত্তোরনের পথ এবং ডিডিএস এর সার্বিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন কর্মকর্তাদের সাথে।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ডিডিএস এর অর্থ বিভাগের পরিচালক মোঃ শাকিল হোসেন, জনপ্রশাসন ও দপ্তর বিভাগের পরিচালক মোঃ ইবরাহীম খলিল, কল্যাণ তহবিল বিভাগ পরিচালক সদস্য মোঃ সাইমুন চৌধুরী, মোঃ আব্দুর শুক্কুর সহ ইপিজেড জোনের অন্যান্য পরিচালক বৃন্দু।

আজ ২৪শে অক্টোবর'২৫ শুক্রবার সন্ধ্যায় ডিডিএস এর আগ্রাবাদ অফিসে সৌজন্য সাক্ষাতে আসেন  তরুণ উদ্যোক্তা ও সংগঠক   মোঃ আব্দুর ...
24/10/2025

আজ ২৪শে অক্টোবর'২৫ শুক্রবার সন্ধ্যায় ডিডিএস এর আগ্রাবাদ অফিসে সৌজন্য সাক্ষাতে আসেন তরুণ উদ্যোক্তা ও সংগঠক মোঃ আব্দুর শুক্কুর ভাই।

এই সময় তিনি ডিডিএস এর চেয়ারম্যান মোঃ মনির হোসাইন এর সাথে দীর্ঘ সময় ব্যবসায়িক এবং ডিডিএস এর সামাজিক কার্যক্রম নিয়ে আলোচনা করেন। এবং ডিডিএস এর সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামীদিনের কার্যক্রমে সংশ্লিষ্টতা এবং সহযোগিতার আশা ব্যক্ত করেন।

এসময় ডিডিএস এর অর্থ বিভাগের পরিচালক মোঃ শাকিল হোসেন এবং জনপ্রশাসন ও দপ্তর বিভাগের পরিচালক মোঃ ইবরাহীম খলিল উপস্থিত ছিলেন।

আজ ২০শে অক্টোবর'২৫ সোমবার সন্ধ্যায় ডিডিএস এর আগ্রাবাদ অফিসে সৌজন্য সাক্ষাতে আসেন  তরুণ উদ্যোক্তা ও সংগঠক হাফেজ মাওলানা ম...
20/10/2025

আজ ২০শে অক্টোবর'২৫ সোমবার সন্ধ্যায় ডিডিএস এর আগ্রাবাদ অফিসে সৌজন্য সাক্ষাতে আসেন তরুণ উদ্যোক্তা ও সংগঠক হাফেজ মাওলানা মোঃ আলাউদ্দিন রাফি ভাই।

এই সময় তিনি ডিডিএস এর চেয়ারম্যান মোঃ মনির হোসাইন এর সাথে দীর্ঘ সময় ব্যবসায়িক এবং ডিডিএস এর সামাজিক কার্যক্রম নিয়ে আন্তরিক পরামর্শ দেন। এবং ডিডিএস এর সার্বিক কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন এবং আগামীদিনের কার্যক্রমে সংশ্লিষ্টতা এবং সহযোগিতার আশা ব্যক্ত করেন।

Address

Saleh Mansion (1st Floor), Commerce College Road, Agrabad
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Dream Development Society-DDS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Dream Development Society-DDS:

Share