Moazzem Hossain Foundation

Call Website Contact the organization

Moazzem Hossain Foundation Our Mission to help the people in need by eradicating poverty and providing basic necessities like Fo

মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাদুরতলায় ঈদ উপহার বিতরণ।পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রামের বাদুরতলা এলাকায় মোয়াজ...
18/03/2026

মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে বাদুরতলায় ঈদ উপহার বিতরণ।

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে চট্টগ্রামের বাদুরতলা এলাকায় মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের উদ্যোগে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে এলাকার সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও প্রয়োজনীয় উপহার বিতরণ করা হয়। এতে করে নিম্নআয়ের মানুষের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ বাদুরতলা-কাপাসগোলা মহল্লা কমিটির সম্মানিত সভাপতি শহিদুল আলম চৌধুরী খসরু, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ জাসেদ, “সূর্য সাথী”-এর প্রধান উপদেষ্টা আজহারুল ইসলাম রুবেল, সভাপতি মোঃ খোরশেদ আলম, সাধারণ সম্পাদক আমির মাহমুদ খসরু রাজু, আমির হোসেন রতন, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ খালেদ মোরশেদ, সাংবাদিক দাউদ আরমান, বিশিষ্ট রাজনীতিবিদ মোবারক হোসেন, জামাল সওদাগর, কামরুল হাসান, নুরুল আলম নুরু, কিবরিয়া সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো একটি মহৎ দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। তারা মোয়াজ্জেম হোসেন ফাউন্ডেশনের এমন মানবিক কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

31/12/2025

Address

Chittagong
Chittagong

Alerts

Be the first to know and let us send you an email when Moazzem Hossain Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Moazzem Hossain Foundation:

Shortcuts

Share