04/09/2026
যথাযথ ধর্মীয় মর্যাদায় চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের জন্মাষ্টমী পালন
সনাতন ধর্মের অবতার পুরুষ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষ্যে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ- চট্টগ্রাম জেলা শাখা শুক্রবার (০৪ সেপ্টেম্বর ২০২৬) ধর্মীয় ভাবগাম্ভীর্য্যের মধ্যে দিয়ে দিনব্যাপী বিভিন্ন মাঙ্গলিক কর্মসূচি পালন করে। কর্মসূচির মধ্যে ছিল শ্রীকৃষ্ণ পূজা, শ্রীমদ্ভগবদগীতা পাঠ, আলোচনা ও প্রসাদ বিতরণ। সংগঠনের চট্টগ্রাম জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় জন্মাষ্টমীর তাৎপর্য্য তুলে ধরে বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামল কুমার পালিত, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক নারায়ন কান্তি চৌধুরী, বিপুল কান্তি দত্ত, জেলা শাখার যুগ্ম-সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালিত, সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, সহ-সাগঠনিক সম্পাদক অধ্যাপক শিপুল দে, অনুপ রক্ষিত, শিক্ষক রূপক শীল, অনিরুদ্ধ চৌধুরী জয়, নিউটন সরকার, সুভাষ নাথ, ডা. রিটন দাশ, মেম্বার নিখিল দে, বিকাশ দাশ বিষু, মাষ্টার দীপক কান্তি শর্মা, ছোটন সরকার, বিপ্লব দাশ অভি, কাঞ্চন নাথ, টিসু সূত্রধর, সনজিত নাথ, প্রকৌশলী স্বপন নাথ, স্বপন চন্দ্র দে, কাজল মিত্র, রতন শীল, বাবলু শংকর নাথ, প্রবীর চক্রবর্তী, হৃদয় আচার্য্য সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনাকালে শ্যামল কুমার পালিত বলেন, জন্মাষ্টমী হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান উৎসবগুলোর একটি, যা ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি বা আবির্ভাব দিবস হিসেবে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে পালিত হয়। শ্রীকৃষ্ণ মথুরায় কংসের কারাগারে জন্মগ্রহণ করেছিলেন দুষ্টের দমন ও শিষ্টের পালনের মাধ্যমে পৃথিবীতে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য।