Hill Cultural Forum

Hill Cultural Forum 'বুনোফুলের গন্ধে ছড়িয়ে পড়ুক সংস্কৃতি

শিল্পী বব মার্লের জন্মদিন‘বাফেলো সোলজার ইন দ্য হার্ট অব আমেরিকা’ গানটি আজও যেমন জনপ্রিয় তেমনই এর স্রষ্টা বব মার্লে সঙ্গী...
07/02/2025

শিল্পী বব মার্লের জন্মদিন

‘বাফেলো সোলজার ইন দ্য হার্ট অব আমেরিকা’ গানটি আজও যেমন জনপ্রিয় তেমনই এর স্রষ্টা বব মার্লে সঙ্গীত ভুবনের এক উজ্জল নক্ষত্র।

বব মার্লে একজন প্রখ্যাত জ্যামাইকান শিল্পী।তিনি একাধারে শিল্পী, গীটার বাদক, সুরকার ও গীতিকার। জীবনঘনিষ্ঠ গান গাইতেন বলে বিশ্বজুড়ে তিনি বিপুল জনপ্রিয় এক গায়ক।

গতকাল ছিল তাঁর শুভ জন্মদিন। ১৯৪৫ সালের ৬ ফেব্রুয়ারি জামাইকান এ রেইজ শিল্পী সেইন্ট এ্যানের নাইন মাইলের একটি বস্তিতে জন্মগ্রহণ করেন।

অবহেলিত মানুষের অধিকার, বর্ণবাদী প্রথার বিরোধিতা, জনগণের নানান ক্ষোভ ও প্রত্যাশা ইত্যাদি স্থান পেত তার গানে।

মার্লে তার জ্যামাইকান নাগারিকদেরর মত কালো ছিলেন না। তার গায়ের বর্ন সাদা-কালোর মিশ্রণে গড়া। কেননা তার বাবা ছিলেন শ্বেতাঙ্গ বৃটিশ কর্মচারী। মা ছিলেন জামাইকান কৃষ্ণাঙ্গ।

তাই স্কুলে তার কৃষ্ণাঙ্গ বন্ধুরা তাকে ‘সাদা বালক’ বলে ডাকত। কিন্তু মার্লে সাদাদের দুনিয়ায় বিশেষ করে পাশ্চাত্যে ‘কালো মানুষ’ নামে খ্যাত হয়ে আছেন। কারন তিনি সর্বদা নির্যাতিত কালোদের অধিকারে গান গেয়েছেন।

মাত্র ১৮ বছর বয়সে কয়েকজন বন্ধুকে নিয়ে ব্যান্ডদল গঠন করেছিলেন মার্লে। এরপর কখনো দলের হয়ে আবার কখনো এককভাবেই গানের অ্যালবাম বের করেছেন।

‘বাফেলো সোলজার’, ‘নো ওম্যান’, ‘নো ক্রাই’, ‘গেট আপ স্ট্যান্ড আপ’, ‘ব্ল্যাক প্রগ্রেস’-এর মতো অনেক ভুবনকাঁপানো গান তার অনবদ্য সৃষ্টি।

মার্লে ও তার ব্যান্ড ‘ওয়েলার্স’ ১৯৭৪ সালে ‘বার্নিন’ নামে যে অ্যালবামটি নিয়ে আসে তাতে ছিল বিখ্যাত গান ‘গেট আপ অ্যান্ড স্ট্যান্ড আপ’। ষাট ও সত্তরের দশকে দেশে দেশে উত্তাল জাতীয়তাবাদী ও সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলনে বিদ্রোহী মানুষের বুকে সাহস জুগিয়েছে এ গান।

মার্লের সময় জ্যামাইকা সাম্প্রদায়িকতা আর অশান্তিতে পূর্ণ।রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক সব ক্ষেত্রেই অস্থিরতা চলছিল দেশটিতে। শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ বিভেদের কারণে সংঘাতও ছিল নিয়মিত ঘটনা। মার্লে নিজেও ছোটবেলা থেকেই সাদা-কালো দ্বন্দ্বে ভুগতেন।

কিন্তু সুবিন্যস্ত জটাধারী চুলের মার্লে সবসময় মানবতার পক্ষে গান গাইতেন। তাই তার অবস্থান ছিল কৃষ্ণাঙ্গদের পক্ষে। নিপীড়িত আর খেটে খাওয়া মানুষের কাছে তিনি ছিলেন ব্যপক জনপ্রিয়।

মার্লে গানের মাধ্যমে রাজনৈতিক আগ্রাসনের প্রতিবাদ করেছেন। অধিকারবঞ্চিত মানুষের পক্ষ নিয়ে তিনি সাম্রাজ্যবাদের বিরোধিতা করেছেন।

নিজ দেশের রাজনৈতিক সংঘাত মেটাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি। শান্তির জন্য তিনি জ্যামাইকায় কয়েকটি কনসার্ট করেছেন। এসব কনসার্টের মাধ্যমে তিনি রাজনৈতিক নেতাদের এক মঞ্চে আনার চেষ্টা করতেন।

বব মার্লে তার পুরো ক্যারিয়ারেই রাসটাফারি আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। ইউরোপ ও আমেরিকার বিভিন্ন দেশে অনেক কনসার্টে গান গেয়েছেন তিনি। ১৯৯৯ সালে তার ‘বব মার্লে এন্ড দ্য ওয়েইলার্স’ অ্যালবামকে বিশ শতকের সেরা অ্যালবাম নির্বাচিত করে টাইম ম্যাগাজিন।

ফুসফুস ও মস্তিষ্কের ক্যান্সারের কারণে ১৯৮১ সালের ১১ মে এ স্বাধীনচেতা শিল্পীর মৃত্যু হয়। মৃত্যুর পরেও বিশেষ করে জ্যামাইকায় বব মার্লের জনপ্রিয়তায় এতটুকুও ভাটা পড়েনি।

Address

University Of Chittagong
Chittagong

Telephone

+8801571246409

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hill Cultural Forum posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Hill Cultural Forum:

Share