Reza-E-Sirajum Munir

Reza-E-Sirajum  Munir Spiritual • Educational • Charitable | Serving society, supporting those in need, and building a better future - trusting Allah with every outcome.

Reza-E-Sirajum Munir is a spiritual, educational, and charitable organization dedicated to serving society and the country by standing beside every person in need. Our mission is to help people with whatever ability and effort Allah grants us, believing that success and failure are not in our hands - everything rests with Allah. We strive to spread authentic Islamic knowledge, love of the Prophet

ﷺ, and spiritual purification, while working towards establishing schools, madrasas, mosques, and welfare projects for the Ummah.

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْতাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুমরেযা'য়ে সিরাজুম মুনির এর পক্ষ থেকে সবাইকে জানাই 🌙 ঈ...
27/05/2026

تَقَبَّلَ اللهُ مِنَّا وَ مِنْكُمْ
তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম

রেযা'য়ে সিরাজুম মুনির এর পক্ষ থেকে সবাইকে জানাই 🌙 ঈদ মোবারক

পবিত্র কোরবানির ঈদ আমাদের শেখায় ত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা।
আসুন, ঈদের আনন্দ শুধু নিজের মাঝে সীমাবদ্ধ না রেখে গরীব, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখেও হাসি ফোটাই।
ভালোবাসা, ভাগাভাগি ও মানবিকতার মধ্য দিয়েই হোক এবারের ঈদ উদযাপন।

🕋 তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম🌙 ঈদ মোবারক
20/03/2026

🕋 তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম
🌙 ঈদ মোবারক

আলহামদুলিল্লাহ।আমাদের এক পরিচিত ভাই বেশ কিছুদিন যাবত পারিবারিক ও আর্থিক অসচ্ছলতার মধ্যে কঠিন সময় পার করছেন। এই পবিত্র রম...
15/03/2026

আলহামদুলিল্লাহ।
আমাদের এক পরিচিত ভাই বেশ কিছুদিন যাবত পারিবারিক ও আর্থিক অসচ্ছলতার মধ্যে কঠিন সময় পার করছেন। এই পবিত্র রমাদান মাসে তার এই অবস্থার কথা বিবেচনা করে "Reza-E-Sirajum Munir - রেযা’য়ে সিরাজুম মুনির" এর পক্ষ থেকে কয়েকজন সদস্য সম্মিলিতভাবে একটি ক্ষুদ্র সহযোগিতার উদ্যোগ গ্রহণ করেছেন।

আমরা বিশ্বাস করি, আমাদের এই সামান্য অনুদানটুকু তার এই দুঃসময়ে কিছুটা হলেও উপকারে আসবে, ইনশাআল্লাহ।

আমাদের এই ধরনের উদ্যোগ সোশ্যাল মিডিয়ায় প্রচার করাই মূল উদ্দেশ্য নয়। বরং আমরা চাই, এই বার্তাটি দেখে আপনাদের প্রত্যেকেই নিজের আশপাশে একটু খোঁজ নিন। দেখবেন অনেক প্রতিবেশী, পরিচিত বা অপরিচিত মানুষ নীরবে বিভিন্ন সমস্যার মধ্যে জীবনযাপন করছেন। অনেক সময় চক্ষুলজ্জা বা সংকোচের কারণে তারা তাদের কষ্টের কথা প্রকাশ করতে পারেন না।

এমন পরিস্থিতিতে আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য হলো তাদের পাশে দাঁড়ানো, সহমর্মিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সামর্থ্য অনুযায়ী সহযোগিতা করা।

আল্লাহ তায়ালা আমাদের সবাইকে মানবতার এই পথে চলার তৌফিক দান করুন। আমিন।

সম্প্রতি একটি দুর্ঘটনার ফলে একজন অসহায় ভাইয়ের একমাত্র আয়ের উৎস মোটর রিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে তিনি চর...
25/01/2026

সম্প্রতি একটি দুর্ঘটনার ফলে একজন অসহায় ভাইয়ের একমাত্র আয়ের উৎস মোটর রিকশাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এতে করে তিনি চরম আর্থিক সংকটে পড়েন এবং রিকশাটি মেরামত করার মতো পর্যাপ্ত সামর্থ্য তার এই মুহূর্তে নেই।

শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণের পর এটি আমাদের দ্বিতীয় মানবিক উদ্যোগ।
আলহামদুলিল্লাহ, এই কঠিন সময়ে তার পাশে দাঁড়ানোর জন্য "Reza-E-Sirajum Munir - রেযা'য়ে সিরাজুম মুনির"- এর পক্ষ থেকে কয়েকজন সদস্য সম্মিলিতভাবে একটি ক্ষুদ্র সহযোগিতার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের এই সামান্য অনুদানটি তার এই দুঃসময়ে অনেক উপকারে আসবে এবং তাকে পুনরায় স্বাবলম্বী হতে সহায়তা করবে।

22/01/2026

"Reza-E-Sirajum Munir - রেযা'য়ে সিরাজুম মুনির" এর উদ্যোগে শীতার্ত মানুষের জন্য শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়েছে।। এটি একটি ছোট্ট প্রয়াস, তবে ভবিষ্যতে আমরা আরও অনেক উদ্যোগ নিয়ে মানুষের পাশে দাঁড়াব। আমরা আশা করি সবাই আমাদের পাশে থাকবে এবং এই যাত্রাকে সহযোগিতা করবে।

Address

House No. 109, Road No. 9, O. R. Nizam Road R/A
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Reza-E-Sirajum Munir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share