Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust

Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust Anjuman-E Rahmania Ahmadia Sunnia known as non-political, religious and philanthropic organisation.

19/05/2026

খাজা আবদুর রহমান চৌহরভী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু'র ১০৫ তম সালানা ওরস মোবারক

স্থান: আলমগীর খানকা - এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, চট্টগ্রাম।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির আওতাধীনজামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা  শাখার অনুমোদিত কার্যকরি ক...
17/05/2026

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির আওতাধীন
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা শাখার অনুমোদিত কার্যকরি কমিটি।


খাজা আবদুর রহমান চৌহরভী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু'র ১০৫ তম সালানা ওরস মোবারক মঙ্গলবার।
16/05/2026

খাজা আবদুর রহমান চৌহরভী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু'র ১০৫ তম সালানা ওরস মোবারক মঙ্গলবার।

15/05/2026

খাজা আবদুর রহমান চৌহরভী রাদ্বিয়াল্লাহু তা'আলা আনহু'র জীবনী এবং পবিত্র জিলহজ্ব মাসের প্রথম ১০ দিনের গুরুত্ব ও ফজিলত।

আলোচক: মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রেজভী
স্থান: জামেয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদ, নাজিরপাড়া, পশ্চিম ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম

14/05/2026

সাপ্তাহিক দা'ওয়াতে খায়র - মাহে জিলক্বদ ১৪৪৭ হিজরি
আলোচিত আয়াত-ই কারীমাহ : সূরা মাউন মাশ্বক তরজুমাহ ও তাফসীর।
আলোচিত হাদীস শরীফ : কিতাবুল মানাসিক।
আলোচিত মাসআলা-মাসাইল : হজ্জ ফরয হওয়ার শর্ত, হজ্জের ফরযের বয়ান ও দোয়া।
আলোচক :
মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী,
দপ্তর সচিব ও দাওয়াতে খায়র কেন্দ্রীয় মুআল্লিম।
স্থান: আলমগীর খানকা - এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, চট্টগ্রাম।

“প্রেস বিজ্ঞপ্তি”আনজুমান ট্রাস্টের ওরস ও কোরবানীর চামড়া কালেকশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিতআনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্ন...
09/05/2026

“প্রেস বিজ্ঞপ্তি”
আনজুমান ট্রাস্টের ওরস ও কোরবানীর চামড়া কালেকশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় বিশ্বখ্যাত আধ্যাত্মিক জগতের উজ্জল নক্ষত্র এলমে লাদুন্নির ধারক, বিশ্বের অদ্বিতীয় ও অবিস্মরণীয় ত্রিশপারা সম্বলিত দরূদ শরীফ গ্রন্থ প্রণেতা হযরত খাজা আবদুর রহমান চৌহরভী রাহমাতুল্লাহি আলায়হির ১লা যিলহজ্ব ১৪৪৭ হিজরী, ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার ১০৫ তম পবিত্র সালানা ওরস মোবারক ও গাউসে জামান, আওলাদে রাসূল, হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রাহমাতুল্লাহি আলায়হির ১৫ যিলহজ্ব ১৪৪৭ হিজরীতে ৩৪ তম সালানা ওরস মোবারক উদযাপন এবং ২০২৬ সালের পবিত্র কোরবানীর পশুর চামড়া সংগ্রহ উপলক্ষে এক প্রস্তুতি সভা আজ শনিবার বা‌দে মাগ‌রিব আলমগীর খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হয়। ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মসূচিগুলোর বিশদ বিবরণ উপস্থাপন করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন। এরপর ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে গতকাল ওফাতপ্রাপ্ত আনজুমানের উপ‌দেষ্টা হাজী আবদুস সাত্তার চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব আনয়ন, আসন্ন ১৫ই যিলহজ্বের ওরস মোবারকের বাজেট উপস্থাপন সিদ্ধান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট’র অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, আবদুল হামিদ, লোকমান হাকীম মো: ইব্রাহীম, প্রফেসর জসিম উদ্দীন, নুরুল আমিন, মাহবুবুল আলম, ড. সাইফুল আলম, মুহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান, মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা আহবায়ক কমিটির এবং উত্তর ও দক্ষিণ জেলা ও এর আওতাধীন উপজেলা/পৌরসভার সদস্যবৃন্দ। পরিশেষে ওরস মোবারকের সফলতাসহ যাবতীয় কালেকশনের বরকত বৃদ্ধি ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন অধ‌্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌সিয়র রহমান আলকা‌দে‌রী।

09/05/2026

আনজুমান ট্রা‌স্টের উপদেষ্টা মরহুম হাজী আবদুল সাত্তা‌রের ১ম নামা‌জে জানাযা
আজ বাদে মাগরিব জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা ময়দানে
এবং ২য় নামাজে জানাযা রাত ৯টায় নগরীর দেওয়ান বাজার দিদার মার্কেট সংলগ্ন সিএন্ডবি কলোনি মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে।
নামাজ শেষে মরহুমকে মদিনা মসজিদ সম্মুখস্থ কবরস্থানে দাফন করা হবে।

আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদৌসের আলা মোকাম নসিব করুক। আমিন

শোক সংবাদআনজুমান ট্রাস্টের উপদেষ্টা হাজী আবদুস সাত্তারের ইন্তেকালেআনজুমান ট্রাস্টের শোক প্রকাশগাউসে জামান সৈয়্যদ মুহাম্ম...
09/05/2026

শোক সংবাদ
আনজুমান ট্রাস্টের উপদেষ্টা হাজী আবদুস সাত্তারের ইন্তেকালে
আনজুমান ট্রাস্টের শোক প্রকাশ

গাউসে জামান সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ (রহ.)'র একনিষ্ঠ মুরীদ, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট'র সম্মানিত উপদেষ্টা, গাউসিয়া কমিটি বাংলাদেশ- চট্টগ্রাম দক্ষিণ জেলার সাবেক সভাপতি, আনজুমান ট্রাস্ট পরিচালিত বোয়ালখালী উপজেলার চরণদ্বীপ মুহাম্মদিয়া ইসলামিয়া দাখিল মাদরাসার অন্যতম উদ্দোক্তা ও সাবেক সভাপতি, শ্রীপুর গাউসিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, দানবীর আলহাজ্ব মুহাম্মদ আব্দুস সাত্তার চৌধুরী (৭৮) আজ সকাল ১০.৩০টায় রাজধানী ঢাকার আহছানউল্লাহ্ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে, ২ মেয়ে, নাতি-নাতনী, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

‎মরহুমের ইন্তেকালে গভীর শোক ও শোকাহত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দরবারে আলিয়া কাদেরিয়া, সিরিকোট শরীফের সম্মানিত মাশায়েখ হযরাতে কেরাম, আনজুমান ট্রাস্ট ও গাউসিয়া কমিটির পক্ষে ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও গাউসিয়া কমিটি বাংলাদেশের আহ্বায়ক মোহাম্মদ মনজুর আলম এবং ট্রাস্ট সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
‎আল্লাহ রাব্বুল আলামিন মরহুমকে মাশায়েখ হযরাতে কেরামের উছিলায় জান্নাতুল ফেরদৌসের উচ্চ মকাম নসীব করেন। আমিন...

বি‌শেষ দ্রষ্টব‌্য: জানাযা নামা‌জের সময় শীঘ্রই জা‌নি‌য়ে দেওয়া হ‌বে।

08/05/2026

কোরআন সুন্নার আলোকে হজ্ব পালনের গুরুত্ব ও হজ্ব পালন না করার পরিণতি,
আলোচক: মাওলানা আবুল আসাদ মুহাম্মদ জোবায়ের রেজভী
স্থান: জামেয়া আহমদিয়া সুন্নিয়া দায়েম নাজির জামে মসজিদ, নাজিরপাড়া, পশ্চিম ষোলশহর, পাঁচলাইশ, চট্টগ্রাম

07/05/2026

সাপ্তাহিক দা'ওয়াতে খায়র - মাহে জিলক্বদ ১৪৪৭ হিজরি
আলোচিত আয়াত-ই কারীমাহ : সূরা কুরাইশ মাশক তরজুমাহ ও তাফসীর।
আলোচিত হাদীস শরীফ : কিতাবুস সালাত।
আলোচিত মাসআলা-মাসাইল : নামাজের ওয়াজিব ও সুন্নাহ সমূহ, তাশাহুদ, দরুদে ইব্রাহীম ও দোয়া মাসুরা শিক্ষা।
আলোচক :
মাওলানা মুহাম্মদ ইমরান হাসান কাদেরী,
দপ্তর সচিব ও দাওয়াতে খায়র কেন্দ্রীয় মুআল্লিম।
স্থান: আলমগীর খানকা - এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়া, চট্টগ্রাম।

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির আওতাধীনওমর গণি এম ই এস কলেজ এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজ  শাখার অনুমোদিত ...
05/05/2026

গাউসিয়া কমিটি বাংলাদেশ, কেন্দ্রীয় আহবায়ক কমিটির আওতাধীন
ওমর গণি এম ই এস কলেজ এবং রাঙ্গুনিয়া সরকারি কলেজ শাখার অনুমোদিত কার্যকরি কমিটি।


Address

321 Didar Market, Dewan Bazar
Chittagong
4000

Telephone

+8801841937872

Website

https://whatsapp.com/channel/0029VaeBn9iCMY0E0fjd8Y3B

Alerts

Be the first to know and let us send you an email when Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to Anjuman-E Rahmania Ahmadia Sunnia Trust:

Share