24/11/2025
লিখতে বাধ্য হচ্ছি যে ইদানিং দেখা যাচ্ছে আমাদের অধিকাংশ হোমিওপ্যাথিক চিকিৎসক অ্যালোপ্যাথিক ডাক্তারদের সিম্বল,থেথিস্কোপ কাঁধে ঝুলিয়ে রাখাকে অত্যাবশ্যক করে ফেলেছেন এবং চেম্বারগুলোর ভিতরে,বাহিরে,ব্যানারে,প্রচার পত্রে এবং ফেসবুকে কি কি রোগের চিকিৎসা করেন সে সব রোগের লিষ্ট দেখে মনে হচ্ছে আমরা সবাই অ্যালোপ্যাথির অনুকরণে রোগ ভিত্তিক হোমিওপ্যাথিক চিকিৎসা শুরু করে দিয়েছি। আসলে কি হোমিওপ্যাথিতে এভাবে চিকিৎসার বিধান আছে ? আমরা রোগীদেরকে কি ভুল ধারণায় অভ্যস্ত করে ফেলছিনা না ? একজন প্রকৃত হোমিও চিকিৎসক রোগের নয় বরং (লক্ষণ সমষ্টি ভিত্তিতে ) রোগীর চিকিৎসা দিয়ে থাকেন। হোমিওপ্যাথির জনক তার অর্গান-এ লক্ষণ সমষ্টির এই এফরিজমটি পুন: পুন: ব্যক্ত করেছেন।
বর্তমানে আমাদের অধিকাংশ হোমিওপ্যাথ
অর্গান ভিত্তিক চিকিৎসার চেয়ে নামের আগে ডাক্তার লিখাকে বেশী গুরুত্ব দিচ্ছে। হোমিওপ্যাথির সৃষ্টিলগ্ন থেকেই এ্যালো বনাম হোমিও দ্বন্দ্ব চলে আসছে। এ্যালোপ্যাথিক চিকিৎসকগণ একদিকে হোমিওপ্যাথিকে চিকিৎসা শাস্ত্র বলে শ্বীকার করতে রাজি নয়,অপর দিকে তাদের রোগী কমে যাওয়ার ভয়ে প্রধান প্রতিদ্বন্দ্বী বলে মনে করে। অনুরূপ ভাবে আমাদের হোমিওপ্যাথি চিকিৎসকগণও ভয় করেন যে,নামের আগে ডাক্তার লিখতে না পারলে এবং তাদের স্টাইল অনুকরণ করতে না পারলে আমাদের রোগী কমে যাবে। অথচ অন্যান্য চিকিৎসা শাস্ত্রে ডাক্তার না লিখে, হেকিম,কবিরাজ,বৈদ্য ইত্যাদি লিখার কারণে তাদের কোন সমস্যা হয় না।
আমরা অর্গান ভিত্তিক প্রকৃত হোমিও প্যাথিক চিকিৎসা পদ্ধতি সমাজে প্রতিষ্ঠা করতে সক্ষম হলে,অনান্য চিকিৎসা পদ্ধতি প্রকৃত পক্ষেই আমাদের প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হবে।
তাই সকল হোমিওপ্যাথিক চিকিৎসকদের প্রতি উদাত্ত আহ্বান থাকবে,অন্য কোন পদ্ধতির অনুকরণ নয়,আসুন,আমরা নিজেদের স্বকীয়তা বজায় রেখে অর্গান ভিত্তিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ পূর্বক অপ্রতিদ্বন্দ্বী হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতিকে সমাজে সর্বস্তরে প্রতিষ্ঠিত করতে স্বচেষ্ট হই।