হতদরিদ্র পরিবারের শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধ করে তাদেরকে সমাজ তথা দেশ সেবার জন্য প্রস্তুত করাই মেধাবী কল্যাণ সংস্থার মূল লক্ষ্য।
এছাড়াও সাংস্কৃতিক চর্চা ও খেলা-ধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গঠন, বাল্যবিবাহ প্রতিরোধ, নারী শিক্ষার প্রতি বিশেষ গুরুত্বারোপ, বয়স্কদের সেবাদান, বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে জনসচেতনতাকরণ এবং যেকোন ধরনের ভালো কাজে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা উক্ত সংগঠনের অন্যতম উদ্দেশ্য।
স্বাধ
ীনতার ইতিহাস সংরক্ষণ ও তা প্রচার করা ছাড়াও নিরক্ষরমুক্ত সমাজ গঠন, সেচ্ছা রক্তদান কর্মসূচী, যৌতুকমুক্ত সমাজ গঠন, শীতবস্ত্র বিতরণ করাসহ নানাবিধ সামাজিক উন্নয়নে এই প্রতিষ্ঠানটি আন্তরিকভাবে কাজ করছে।
শিক্ষা কর্মসূচীঃ-
১. দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাসিক শিক্ষাবৃত্তি ও শিক্ষাপোকরণ প্রদান ;
২. সুবিধাভোগি শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে সহায়তা করা;
৩. শিক্ষার্থীদের মেধা যাচাইয়ের জন্য বছরে কমপক্ষে একবার পরীক্ষার ব্যবস্থা করা;
৪. ছাত্র-ছাত্রীদের মানসিক বিকাশের লক্ষ্যে বছরে একবার শিক্ষা সফরের আয়োজন করা;
৫. শিক্ষার্থীদেরকে আদর্শ মানুষ হিসেবে সমাজে প্রতিষ্ঠিত করতে উৎসাহিত প্রদান;
৬. মাল্টিমিডিয়া এডুকেশন ও অনলাইন পাঠদানে ছাত্র-ছাত্রীদেরকে উৎসাহিত ও সহযোগিতা করা।
প্রতিবন্ধী কর্মসূচীঃ
১. বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে মানব সম্পদে পরিণত করা;
২. বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ধরণ সাপেক্ষে সহযোগিতা করা;
সামাজিক কর্মসূচীঃ-
১. যৌতুক বিরোধী কর্মসূচীঃ যৌতুকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখা এবং নারী নির্যাতন রোধে প্রশাসনকে সহযোগিতা করা;
২. বাল্য বিবাহ রোধঃ ‘‘কুড়ির আগে বুড়ি নয়, বিশের আগে বিয়ে নয়’’- এই ¯স্লোগানকে প্রতিষ্ঠিত করা এবং বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা;
৩. রক্তদান কর্মসূচীঃ অসহায় গরীব মুমূর্ষু রোগীদের স্বেচ্ছায় রক্তদানের মাধ্যমে সহায়তা করা;
৪. দূর্যোগ মোকাবেলাঃ প্রাকৃতিক দূযোর্গ যেমন- বন্যা , নদীভাঙ্গন, সাইক্লোন, ঘূর্ণিঝড়, ভূমিকম্প, ও মানবসৃষ্ঠ বিভিন্ন দূর্যোগ মোকাবেলায় সাধারণ জনগনকে সচেতন করা এবং সর্বাত্নক সহযোগিতা প্রদান ;
৫. স্যানিটেশন কর্মসূচিঃ বন্যা কবলিত এলাকায় উঁচু স্থানে স্বাস্থ্যসম্মত টয়লেট নির্মাণ ও নিরাপদ পানির জন্য টিউবওয়েল স্থাপন করা;
৬. নারী-পুরুষ সমতায়নঃ নারী ও পুরুষের মধ্যে বৈষম্য দূরীকরণের লক্ষ্যে কর্মশালা, সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা;
৭. মানবাধিকার উন্নয়নঃ মানবাধিকার উন্নয়ন ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গণসংযোগ করা ও সমতা ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা;
৮. ইভটিজিং প্রতিরোধ ও নারীর ক্ষমতায়নঃ ইভটিজিং প্রতিরোধসহ নারী উন্নয়নের লক্ষ্যে গণসচেতনতা বৃদ্ধি করা;
৯. নিরক্ষরমুক্ত সমাজ গঠনঃ নিরক্ষর লোকদের অক্ষর জ্ঞানদান ও স্বাক্ষর শেখানোর নিমিত্তে নৈশ বিদ্যালয় স্থাপন এবং কার্যক্রম সচল রাখা;
১০. পাঠাগার স্থাপন ও বই পড়ায় উদ্বুদ্ধকরণ কর্মসূচীঃ এলাকার জনসাধারণ ও শিক্ষার্থীদের মানসিক বিকাশে পাঠাগার নির্মাণ, ম্যাগাজিন ও দেওয়াল পত্রিকা প্রকাশের ব্যবস্থা করা;
১১. শীতকালে হত-দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র করে ঠান্ডা নিবারনে সহায়তা করা ;
১২. বন্যার্ত মানুষদেরকে শুকনো খাবার ও রান্না করা খাবার দিয়ে সহায়তা করা। এছাড়াও ঘর-বাড়ি মেরামত ও উদ্ধারাভিযানে স্বেচ্ছাশ্রম দিয়ে তাদের পাশে থাকি;
১৩. মাদকবিরোধী কর্মসূচীঃ ‘‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’’-এই প্রতিপাদ্য বাস্তবায়নের
লক্ষ্যে নিয়মিত খেলাধুলার আয়োজন করে মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা পালন করা;
বয়স্ক ও হতদরিদ্রদের সেবাদান:-
গৃহহীণ পরিবারের অসহায় বয়স্কদের জন্য ঘর নির্মাণ এবং হতদরিদ্র মানুষের কর্মের পথ সুগম করতে রিকশা প্রদান, দোকানের মালামাল প্রদান, সেলাই মেশিন প্রদান ও গরু-ছাগল সরবরাহ করে থাকি আমরা।
করোনাভাইরাস প্রতিরোধে আমাদের বিশেষ কার্যক্রমঃ-
করোনা ভাইরাস নামক মহামারী যখন তার করালগ্রাস সারাবিশ্বব্যাপী বিস্তৃত করছে সে সময় প্রতিষ্ঠানটি মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। করোনা কালীন সময়ে সংস্থাটির কার্যক্রম ছিল প্রসংশনীয়।
কথায় আছে," প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম"। তাই করোনা ভাইরাস প্রতিরোধের জন্য মেধাবী কল্যাণ সংস্থা সব সময় সোচ্চার ভূমিকা পালন করে আসছে। চিলমারী উপজেলার প্রতিটি গ্রামে মাইকিং, লিফলেট বিতরণ ও পোস্টারিং এবং গুরুত্বপূর্ণ দোকানের সামনে গোল বলয় তৈরি করণ এর মাধ্যমে লোকজনকে সচেতন করি।
এছাড়া চিলমারীর বিভিন্ন সরকারি-বেসরকারী অফিস, রাস্তা-ঘাট, দোকানপাট, মসজিদ-মন্দির, গণপরিবহনসহ বিভিন্ন গু্রুত্বপূর্ণ স্থাপনায় জীবাণুনাশক স্প্রে কার্যক্রম পরিচালনা করি।
২০২০ সালে ক্রমাগত লকডাউন এর ফলে দিনমজুর এবং হতদরিদ্র মানুষের অবস্থা যখন শোচনীয় ; মেধাবী কল্যাণ সংস্থা বরাবরের মত তখনো সেইসব মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। করোনাকালীন সময়ে তিন মাসব্যাপী ‘একবেলার আহার’ কার্যক্রমটি ২২০০ পরিবারের প্রায় ৮০০০ জন মানুষের দ্বারে দ্বারে পোঁছে দিয়ে অসহায় মানুষের ক্ষুধা নিবারনের চেষ্টা করে।
করোনা ভাইরাসের ধকল সামলাতে গরিব-দুঃখী সহ সর্বস্তরের মানুষ যখন হিমশিম খাচ্ছে ; ঠিক তখনই দু'দফা বন্যা আসায় জনজীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ। সংগঠনটি এক মাসব্যাপী একবেলার আহার কার্যক্রমটি ছাড়াও সবজি বিতরণ ও ত্রাণ কার্যক্রম অব্যাহত রাখে। বন্যার তীব্র প্রকোপে মানুষ যখন নিরাপদ পানি ও স্যানিটেশন সমস্যায় ভুগছিলেন তখন স্বেচ্ছাসেবী সংগঠনটি উচু স্থানে নলকূপ ও টয়লেট স্থাপন করে জনদূর্ভোগ লাঘবের চেষ্টা করে। এর পাশাপাশি দরিদ্র শিক্ষার্থীদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করে। এছাড়া হতদরিদ্র পরিবারের উচ্চ মাধ্যমিক পড়ুয়া বেশকিছু শিক্ষার্থীকে এক সেট করে বই উপহার দেওয়া হয়।
স্বীকৃতিঃ-করোনাকালীন মানবিক কাজ ও শিক্ষা সহায়তা কার্যক্রমের জন্য প্রথম আলোর ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কুড়িগ্রাম বন্ধুসভা কর্তৃক এ্যাওয়ার্ড ও চিলমারী উপজেলার সাপ্তাহিক যুগের খবর পত্রিকার ৮ম বর্ষ পূর্তিতে এ্যাওয়ার্ড, এবং সাপ্তাহিক সহযোগী পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকীতে এ্যাওয়ার্ড প্রাপ্ত।
* ইয়াং বাংলা ও সি আর আই কর্তৃক Community Wellness ক্যাটাগরিতে "জয় বাংলা ইয়ুথ এ্যাওয়ার্ড-২০২১" অর্জন।
একঝাঁক স্বপ্নবাজ তরুণের মেধা, শ্রম ও অনুদান এবং কিছু সংখ্যক দাতা ব্যক্তির পৃষ্ঠপোষকতায় ২০১২ ইং সন থেকে সমাজ উন্নয়নে সংগঠনটি ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।
এ যাত্রায় আপনিও হতে পারেন আমাদের একান্ত সহযোগী।
অনুদান পাঠানোর মাধ্যম:-
#১. A/C NO: 5204002340371
A/C Name: Medhabi Kallyan Sangstha
Sonali Bank, Chilmari Branch, Kurigram.
#২. বিকাশ: 01776525614
#৩. রকেট: 01776525614
#৪. নগদ: 01776525614
আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের লিংকসমূহ:-
1. page: facebook.com/mksbd.org
3. Facebook Public Group: https://www.facebook.com/groups/1852508201681884/?ref=share
4. Youtube: Medhabi Kallyan Sangstha
5. E-mail: [email protected]
Mobile: +8801722416578
+8801915132649
WhatsApp: +8801722416578
অফিস:
মেধাবী কল্যাণ সংস্থা
রমনা বাজার, চিলমারী, কুড়িগ্রাম।