Chauddagram Upazila RCY Team

Chauddagram Upazila RCY Team We work to prevent and relieve human suffering caused by disasters and crises through proactive.

15/08/2026

Shout out to my newest followers! Excited to have you onboard! Adiyatul Islam Sohel, Ataur Rahman Himel, Jamal Ahammed, Mizanur Rahman, Suchona Kazi, Rahamat Ullah Mozumder, Shakib Mahmud, Mafuz Molla, Prince Tamim Tamim, Siyam Mojumder, كازي مايشا, Md Mahim Mahim, Jabad Hossan, Asfak Ahsan, Re-Gine Ra-Kib

চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে বসার জন্য লোহার বেঞ্চ বসানো হচ্ছে, ধন্যবাদ মাননীয় Uno Chauddagram মহোদয় ❤️এই কাজ গুলোর সাথে সা...
13/08/2026

চৌদ্দগ্রাম হাই স্কুল মাঠে বসার জন্য লোহার বেঞ্চ বসানো হচ্ছে, ধন্যবাদ মাননীয় Uno Chauddagram মহোদয় ❤️

এই কাজ গুলোর সাথে সাথে যদি লেক টা পরিষ্কার করে চারপাশে ফুল-ফল গাছ লাগিয়ে লাইটিং এর ব্যবস্থা করলে আরো সুন্দর ও প্রাণবন্ত হবে আমার, আমাদের প্রাণের শহর 'চৌদ্দগ্রাম' 🤍🌸

বিগত UNO জনাব Md Jamal Hosen স্যারের সাথে এই লেকের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিষ্কার করার বিষয়ে আমাদের Chauddagram Upazila RCY Team এর সাথে বিস্তারিত আলোচনা ও সিদ্ধান্ত ও হয়েছিল। পরবর্তীতে স্যার চৌদ্দগ্রাম উপজেলা থেকে বদলি হয়ে যাওয়ার পর আর কাজ টা করা হয়নি। বর্তমান আমাদের UNO স্যার যদি আবার আমাদের দিক নির্দেশনা কিংবা দায়িত্ব দেয়, তাহলে আমার চৌদ্দগ্রাম উপজেলা রেড ক্রিসেন্ট টিম ও চৌদ্দগ্রাম উপজেলার অন্যান্য সেচ্ছাসেবী সংগঠনের স্বেচ্ছাসেবীরা একসাথে কাজ করতে প্রস্তুত আমরা।

🌍 আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ 🌍যুব শক্তিই আগামীর শক্তি। মানবতার সেবায়, দেশ গড়ার প্রত্যয়ে—এগিয়ে চলুক তরুণ প্রজন্ম। ❤️💚যুব র...
12/08/2026

🌍 আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ 🌍

যুব শক্তিই আগামীর শক্তি। মানবতার সেবায়, দেশ গড়ার প্রত্যয়ে—এগিয়ে চলুক তরুণ প্রজন্ম। ❤️💚
যুব রেডক্রিসেন্ট, কুমিল্লা।


রেড ক্রিসেন্টের প্রধান কার্যক্রম—১️⃣ দুর্যোগ ব্যবস্থাপনাবন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার ...
09/08/2026

রেড ক্রিসেন্টের প্রধান কার্যক্রম—

১️⃣ দুর্যোগ ব্যবস্থাপনা
বন্যা, ঘূর্ণিঝড়, অগ্নিকাণ্ড, ভূমিকম্পসহ বিভিন্ন দুর্যোগে উদ্ধার ও সহায়তা প্রদান।

২️⃣ ত্রাণ বিতরণ
দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য, পানি, পোশাক ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ।

৩️⃣ স্বাস্থ্যসেবা
ফার্স্ট এইড, প্রাথমিক চিকিৎসা, স্বাস্থ্য সচেতনতা ও বিভিন্ন স্বাস্থ্যসেবা কার্যক্রম।

৪️⃣ যুব কার্যক্রম (RCY)
প্রশিক্ষণ, নেতৃত্ব উন্নয়ন, স্বেচ্ছাসেবা, দুর্যোগ মোকাবিলা ও সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ।

৫️⃣ ফার্স্ট এইড ও উদ্ধার কার্যক্রম
দুর্ঘটনা ও জরুরি পরিস্থিতিতে আহতদের প্রাথমিক চিকিৎসা এবং প্রয়োজনীয় সহায়তা প্রদান।

৬️⃣ রক্তদান কর্মসূচি
স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা এবং রক্ত সংগ্রহ কার্যক্রম পরিচালনা।

৭️⃣ সচেতনতা কার্যক্রম
স্বাস্থ্য, পরিচ্ছন্নতা, নিরাপদ পানি ও দুর্যোগ প্রস্তুতি বিষয়ে জনসচেতনতা তৈরি।

৮️⃣ জলবায়ু পরিবর্তন ও পরিবেশ
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সম্পর্কে সচেতনতা এবং পরিবেশ সুরক্ষায় বিভিন্ন কার্যক্রম।

৯️⃣ অসহায় ও ঝুঁকিপূর্ণ মানুষের সহায়তা
দরিদ্র, দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিপূর্ণ মানুষের পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান।

🔟 মানবিক মূল্যবোধ প্রচার
মানবতা, সহমর্মিতা, বৈষম্যহীনতা, শান্তি ও স্বেচ্ছাসেবার মূল্যবোধ ছড়িয়ে দেওয়া।

❤️ যুব রেড ক্রিসেন্ট, চৌদ্দগ্রাম উপজেলা টিম।
“মানবতার সেবায়, মানুষের পাশে।”

Urgent support is needed for families affected by the ongoing floods and landslides across Bangladesh.Bangladesh Red Cre...
12/07/2026

Urgent support is needed for families affected by the ongoing floods and landslides across Bangladesh.

Bangladesh Red Crescent Society(BDRCS) volunteers are working on the ground to provide emergency relief, food, safe drinking water, first aid, evacuation assistance, and shelter support to vulnerable communities. Your contribution can help us reach more families in need.

Donate now via bKash: https://donation.bkash.com/en/brcs/donate

Every donation can make a life-saving difference.

Bangladesh Red Crescent Society(BDRCS), চট্টগ্রাম সিটি ইউনিট-এর সার্বিক তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্...
11/07/2026

Bangladesh Red Crescent Society(BDRCS), চট্টগ্রাম সিটি ইউনিট-এর সার্বিক তত্ত্বাবধানে এবং চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট-এর উদ্যোগে চলমান বৈরী আবহাওয়া ও টানা ভারী বর্ষণজনিত দুর্যোগ মোকাবিলায় জরুরি সাড়াদান কার্যক্রম অব্যাহত রয়েছে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের Unit Disaster Response Team (UDRT) এবং প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরা মাঠপর্যায়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

অব্যাহত ভারী বর্ষণের ফলে চট্টগ্রাম নগরীর মোহরা ও কোয়াইস এলাকায় সৃষ্ট জলাবদ্ধতা ও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে রয়েছে চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট।

স্বাস্থ্যঝুঁকি কমাতে দুর্গত মানুষের মাঝে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ, নিরাপদ পানি ব্যবহার ও স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতামূলক প্রচারণা পরিচালনার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরত মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট-এর ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর সার্বিক সহযোগিতায় পরিচালিত এই জরুরি সাড়াদান কার্যক্রম চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট-এর নিবেদিতপ্রাণ স্বেচ্ছাসেবকদের নিরলস প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে।

যেকোনো দুর্যোগে মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার নিয়ে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্ট সর্বদা মাঠপর্যায়ে সক্রিয় রয়েছে।

মানবতার সেবায় সর্বদা অবিচল।

চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতিতে  বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS), চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন ফটিকছড়ি, পটিয়...
10/07/2026

চট্টগ্রামে চলমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (BDRCS), চট্টগ্রাম জেলা ইউনিটের আওতাধীন ফটিকছড়ি, পটিয়া, রাঙ্গুনিয়া, সাতকানিয়া, লোহাগাড়া, সন্দ্বীপ, চন্দনাইশ, রাউজান ও বাঁশখালী উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের স্বেচ্ছাসেবকরা শুরু থেকেই মানবিক সেবায় সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

দুর্যোগের শুরু থেকেই স্থানীয় প্রশাসন, জেলা ইউনিট এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে স্বেচ্ছাসেবকরা ক্ষতিগ্রস্ত এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ, জরুরি চাহিদা নিরূপণ, উদ্ধার কার্যক্রমে সহায়তা, নিরাপদ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর, ত্রাণ ও শুকনো খাবার বিতরণ এবং ক্ষতিগ্রস্ত মানুষের কাছে প্রয়োজনীয় মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার কাজে নিরলসভাবে কাজ করছেন।

পাশাপাশি সম্ভাব্য পাহাড়ধস ও জলাবদ্ধতা-প্রবণ এলাকায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং, নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের বিষয়ে জনগণকে উদ্বুদ্ধ করা হচ্ছে। দুর্যোগের এই সংকটময় সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা নিশ্চিত করতে যুব রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা আন্তরিকতা, নিষ্ঠা ও মানবতার চেতনায় কাজ করে চলেছেন।

মানবতার সেবায়, দুর্যোগে মানুষের পাশে-এই অঙ্গীকার নিয়েই Bangladesh Red Crescent Society(BDRCS) যুব স্বেচ্ছাসেবকদের কার্যক্রম অব্যাহত রয়েছে।

*সচেতন হোন। নিরাপদ থাকুন। মানবতার পাশে থাকুন।* ❤️🤍

🌧️ অতি বৃষ্টিতে করণীয় কী কী?অতিবৃষ্টি ও জলাবদ্ধতার সময় সচেতন থাকুন, নিরাপদ থাকুন।✅ একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হব...
08/07/2026

🌧️ অতি বৃষ্টিতে করণীয় কী কী?

অতিবৃষ্টি ও জলাবদ্ধতার সময় সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

✅ একান্ত প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না।
✅ জলাবদ্ধ রাস্তা ও প্রবল স্রোতের পানি এড়িয়ে চলুন।
✅ বজ্রপাতের সময় খোলা মাঠ, বড় গাছ, বৈদ্যুতিক খুঁটি ও জলাশয় থেকে দূরে থাকুন।
✅ মোবাইল ফোন, পাওয়ার ব্যাংক ও জরুরি আলোর ব্যবস্থা (টর্চ) আগে থেকেই চার্জ করে রাখুন।
✅ বিশুদ্ধ পানি, শুকনো খাবার ও প্রয়োজনীয় ওষুধ মজুত রাখুন।
✅ ঘরে পানি ঢুকলে নিরাপদে সম্ভব হলে মূল বিদ্যুৎ সংযোগ বন্ধ করুন।
✅ ভেজা হাতে কোনো বৈদ্যুতিক যন্ত্র স্পর্শ করবেন না।
✅ শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের প্রতি বিশেষ নজর দিন।
✅ প্রয়োজন হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান।
✅ সাপসহ অন্যান্য প্রাণী আশ্রয়ের জন্য ঘরে ঢুকতে পারে—সতর্ক থাকুন।

⚠️ বিশেষ সতর্কতা:
ভারী বৃষ্টি ও জলাবদ্ধতার সময় মোটরসাইকেল বা গাড়ি নিয়ে পানির মধ্যে প্রবেশ করবেন না। অল্প গভীর মনে হলেও নিচে খোলা ম্যানহোল, গর্ত বা তীব্র স্রোত থাকতে পারে।

🤝 জনসচেতনতা
যুব রেড ক্রিসেন্ট, চৌদ্দগ্রাম উপজেলা টিম
❤️ মানবতার পাশে সবসময়

জরুরী প্রয়োজনে যোগাযোগ করুন।
সালাউদ্দীন - 01626661474
সানি - 01806793189

রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং Bangladesh Red Crescent Society(BDRCS) এর  উদ্যোগে, রাঙামাটি ইউনিটের সহযোগিতায় রাঙ্গামাটি স...
08/07/2026

রাঙ্গামাটি জেলা প্রশাসন এবং Bangladesh Red Crescent Society(BDRCS) এর উদ্যোগে, রাঙামাটি ইউনিটের সহযোগিতায় রাঙ্গামাটি সদর উপজেলার রূপনগর, শিমুলতলী, লোকনাথ মন্দর এলাকা, যুব উন্নয়ন, এডিসি কলোনি, ওমদা মিয়া হিল এবং রিজার্ভ মুখ এলাকায় দুর্যোগ পূর্ববর্তী সতর্কতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় পাহাড়ধ্বসের ঝুঁকিপূর্ণ স্থানে বসবাসরত পরিবারগুলোর কাছে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয় এবং তাদের নিরাপত্তার স্বার্থে নিকটস্থ আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়।

পরবর্তীতে বিকেলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের উদ্যোগে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত মানুষের খোঁজখবর নেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ঝুঁকিপূর্ণ এলাকায় যুব রেড ক্রিসেন্টের সদস্যবৃন্দ পুনরায় সচেতনতামূলক মাইকিং কার্যক্রম পরিচালনা করেন, যাতে সাধারণ মানুষ নিরাপদ স্থানে অবস্থান করেন এবং প্রয়োজনীয় সতর্কতা মেনে চলেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাঙামাটি ইউনিটের সম্মানিত সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল ও যুব রেড ক্রিসেন্ট রাঙ্গামাটি ইউনিটের সম্মানিত যুব প্রধান জনাব দেলোয়ার হোসেন তানভীর।

মানুষের নিরাপত্তাই আমাদের অঙ্গীকার। দুর্যোগের সময় সচেতন থাকুন, নিরাপদ থাকুন।

Bangladesh Red Crescent Society(BDRCS)-এর নব-নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম মহোদয়কে ফুলের শু...
24/06/2026

Bangladesh Red Crescent Society(BDRCS)-এর নব-নির্বাচিত সম্মানিত চেয়ারম্যান ব্যারিস্টার মোঃ আব্দুস সালাম মহোদয়কে ফুলের শুভেচ্ছা জানান বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুমিল্লা জেলা ইউনিটের সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ মোস্তাক মিয়া।

আজ (২৪ জুন ২০২৬) অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় পর্বে নবনির্বাচিত চেয়ারম্যান মহোদয়ের সফল নেতৃত্বে রেড ক্রিসেন্টের মানবিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী হবে—এই প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Chauddagram Upazila RCY Team এর পক্ষ থেকে মহোদয়ের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

Address

চৌদ্দগ্রাম , কুমিল্লা।
Chauddagram
3550

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chauddagram Upazila RCY Team posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share