09/10/2026
শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতায় স্মরণীয় হয়ে থাকুক এই বিদায়বেলা।
বিদায় মানেই শেষ নয়, বিদায় মানে স্মৃতির পাতায় চিরকাল বেঁচে থাকা।
আমাদের প্রিয় প্রতিষ্ঠান নাটমুড়া পুকুরিয়া উচ্চ বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, শ্রদ্ধেয় হুজুর স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে Social & Educational Welfare Forum — Inspired by NPHS, 2020 Batch-এর পক্ষ থেকে সামান্য উপহার ও সম্মাননার মাধ্যমে তাঁর প্রতি আমাদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করার ক্ষুদ্র প্রয়াস।
আপনার জ্ঞান, আদর্শ ও মূল্যবান শিক্ষায় আলোকিত হোক অসংখ্য শিক্ষার্থীর জীবন। আপনার অবসরজীবন হোক সুস্থতা, শান্তি ও কল্যাণে পরিপূর্ণ।
আপনার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা চিরকাল অমলিন থাকবে। 🤍
— Social & Educational Welfare Forum
Inspired by NPHS Batch 2020