তরু- Toru

তরু- Toru We Stand with Thalassemian.

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَالِTaqabbalallahu منا wa minkum salihal a'malঅর্থ: আল্লাহ আমাদের ও ...
28/05/2026

تَقَبَّلَ اللَّهُ مِنَّا وَمِنْكُمْ صَالِحَ الْأَعْمَالِ
Taqabbalallahu منا wa minkum salihal a'mal
অর্থ: আল্লাহ আমাদের ও আপনাদের নেক আমলসমূহ কবুল করুন।

ঈদ মোবারক

🤝 A Partnership with Purpose ❤️We are proud to announce that ‘Toru’ has officially signed an MoU with JerseyHive 2.o  to...
21/05/2026

🤝 A Partnership with Purpose ❤️

We are proud to announce that ‘Toru’ has officially signed an MoU with JerseyHive 2.o to stand beside Thalassemia patients through a meaningful collaboration.

As part of this agreement, a percentage of Jersey Hive’s business profit will be contributed to Toru to support Thalassemia awareness, treatment, and patient welfare initiatives. 🩸

Every purchase will now carry a purpose beyond business — becoming a step toward hope, support, and saving lives.

Together, we believe in creating impact beyond profit. ❤️


শুক্রবারের দৈনিক আজাদীতে তরু'র কার্যক্রম।থ্যালাসেমিয়া প্রতিরোধে আমাদের ছোট্ট প্রয়াস পৌঁছে গেল সংবাদপত্রের পাতায়।ধন্যবাদ ...
08/05/2026

শুক্রবারের দৈনিক আজাদীতে তরু'র কার্যক্রম।
থ্যালাসেমিয়া প্রতিরোধে আমাদের ছোট্ট প্রয়াস পৌঁছে গেল সংবাদপত্রের পাতায়।
ধন্যবাদ দৈনিক আজাদী এবং সিনিয়র সাংবাদিক জনাব জাহেদুল কবির স্যারকে আমাদের কার্যক্রমকে তুলে ধরার জন্য। ❤️

শুক্রবার, ৮ মে ২০২৬

🩸 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ 🩸থ্যালাসেমিয়া—একটি বংশগত রক্তরোগ, যা শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে প্রভাব ফেলে একটি পরি...
08/05/2026

🩸 বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ 🩸

থ্যালাসেমিয়া—একটি বংশগত রক্তরোগ, যা শুধু একজন মানুষকে নয়, ধীরে ধীরে প্রভাব ফেলে একটি পরিবার, একটি সমাজ, এমনকি পুরো ভবিষ্যৎ প্রজন্মকে।
এই রোগে আক্রান্ত একজন মানুষকে বেঁচে থাকার জন্য নিয়মিত রক্ত নিতে হয়, সহ্য করতে হয় শারীরিক ও মানসিক অসংখ্য কষ্ট। অথচ সামান্য সচেতনতা, সময়মতো পরীক্ষা এবং সঠিক সিদ্ধান্তই পারে এই রোগ প্রতিরোধ করতে।

বাংলাদেশে এখনো অসংখ্য মানুষ জানেন না—
থ্যালাসেমিয়া কী, কেন হয়, কিংবা কীভাবে এটি প্রতিরোধ করা সম্ভব।
বিয়ের আগে থ্যালাসেমিয়া ক্যারিয়ার টেস্ট না করার কারণে প্রতিবছর জন্ম নিচ্ছে নতুন নতুন থ্যালাসেমিয়া আক্রান্ত শিশু।
যেখানে একটি সাধারণ রক্ত পরীক্ষা বদলে দিতে পারে একটি শিশুর পুরো ভবিষ্যৎ।

এই বিশ্ব থ্যালাসেমিয়া দিবসে “তরু” বিশ্বাস করে—
সচেতনতাই হতে পারে সবচেয়ে বড় প্রতিরোধ।

আসুন, আজকের দিনে আমরা সবাই প্রতিজ্ঞা করি—
🩸 থ্যালাসেমিয়া সম্পর্কে জানবো
🩸 অন্যকে জানাবো
🩸 বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা করবো
🩸 এবং একটি সুস্থ ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তুলবো।

“থ্যালাসেমিয়া নয়, সুস্থ জীবনই হোক ভবিষ্যৎ প্রজন্মের অধিকার।"

“Thalassemia Awareness Campaign 2026”-এর ধারাবাহিক কার্যক্রম নিয়ে তরু পরিবারের আজকের গন্তব্য ছিলো ফতেয়াবাদ সিটি কর্পোরেশ...
07/05/2026

“Thalassemia Awareness Campaign 2026”-এর ধারাবাহিক কার্যক্রম নিয়ে তরু পরিবারের আজকের গন্তব্য ছিলো ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রী কলেজ।
কলেজ শিক্ষার্থীদের সহিত থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতামূলক আলোচনা, মতবিনিময় এবং প্রয়োজনীয় তথ্য বিনিময়ের মধ্য দিয়ে দিনটি হয়ে উঠেছিল অত্যন্ত অর্থবহ।

আজকের আলোচনায় উঠে এসেছে থ্যালাসেমিয়া কী, কেন এই রোগ হয়ে থাকে, বিয়ের পূর্বে রক্ত পরীক্ষা কেন গুরুত্বপূর্ণ এবং কীভাবে সচেতনতার মাধ্যমেই ভবিষ্যৎ প্রজন্মকে থ্যালাসেমিয়ার ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব। শিক্ষার্থীদের আন্তরিক অংশগ্রহণ, জানার আগ্রহ এবং সচেতন সমাজ গড়ার মানসিকতা আমাদের সত্যিই অনুপ্রাণিত করেছে।

আমরা বিশ্বাস করি, তরুণ প্রজন্মের মাঝে এই সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে পারলে ভবিষ্যতে একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তোলা সম্ভব হবে।
ফতেয়াবাদ সিটি কর্পোরেশন ডিগ্রি কলেজের সম্মানিত কর্তৃপক্ষকে আমাদের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য জানাই হৃদয়ের গভীর থেকে কৃতজ্ঞতা। 🤍

দ্বিতীয় দিনের পথচলা এগিয়ে চললো আরেকটি সুন্দর গন্তব্যে—কিছু স্বপ্নভরা চোখ,আর জানার গভীর আগ্রহে ভরা এক অনুপ্রেরণাময় বিকেল।...
05/05/2026

দ্বিতীয় দিনের পথচলা এগিয়ে চললো আরেকটি সুন্দর গন্তব্যে—
কিছু স্বপ্নভরা চোখ,আর জানার গভীর আগ্রহে ভরা এক অনুপ্রেরণাময় বিকেল।

“Thalassemia Awareness Campaign 2026”-এর অংশ হিসেবে আমরা পৌঁছে গিয়েছিলাম হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে।

ক্যাম্পেইনের ধারাবাহিকতায় শিক্ষার্থীদের সাথে ভাগ করে নিয়েছি—
থ্যালাসেমিয়া কী, কেন হয়,এবং কীভাবে সচেতনতার মাধ্যমেই আমরা এর প্রতিরোধ গড়ে তুলতে পারি।

তাদের ভাবনা, প্রশ্ন আর অংশগ্রহণ আমাদের নতুন করে আশা জাগায়—
পরিবর্তন সত্যিই সম্ভব,
যদি শুরুটা হয় ঠিক জায়গা থেকে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকবৃন্দের প্রতি আমাদের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য💙

দ্বিতীয় দিনের শুরটা ছিলো একটু অন্যরকম—কিছু নিষ্পাপ ছোট মুখ,আর জানার অদম্য আগ্রহে ভরা এক সুন্দর শুরু।“Thalassemia Awarene...
04/05/2026

দ্বিতীয় দিনের শুরটা ছিলো একটু অন্যরকম—
কিছু নিষ্পাপ ছোট মুখ,
আর জানার অদম্য আগ্রহে ভরা এক সুন্দর শুরু।

“Thalassemia Awareness Campaign 2026”-এর অংশ হিসেবে
তরু'র আজকের ক্যাম্পেইন ছিলো হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে।
শিক্ষার্থীদের সাথে আজকের আলোচনা ছিলো থ্যালাসেমিয়া কী, কেন হয়,এবং কীভাবে সচেতনতা দিয়েই এটাকে প্রতিরোধ করা সম্ভব।

তাদের চোখের কৌতূহল আর ছোট ছোট প্রশ্নগুলোই বলে দেয়—
পরিবর্তনের শুরু এখান থেকেই।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের প্রতি, আমাদের এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করতে আন্তরিক সহযোগিতা ও সমর্থনের জন্য 🤍

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে “Thalassemia Awareness Campaign 2026” এর ধারাবাহিকতায় আজ হাটহাজারী কলেজে আয়োজন করা ...
03/05/2026

বিশ্ব থ্যালাসেমিয়া দিবস ২০২৬ উপলক্ষে “Thalassemia Awareness Campaign 2026” এর ধারাবাহিকতায় আজ হাটহাজারী কলেজে আয়োজন করা হয় এক সচেতনতামূলক কার্যক্রম, যেখানে অংশগ্রহণ করে তরুণ শিক্ষার্থীরা।

আজকের এই আয়োজন শুধু থ্যালাসেমিয়া দিবস উৎযাপন নিয়ে নয়,
বরং থ্যালাসেমিয়া কী, কেন হয়, এবং কীভাবে এটি প্রতিরোধ করা সম্ভব—এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা ও সচেতনতা তৈরির একটি প্রয়াস।

শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এবং বাস্তব জীবনের উদাহরণের মাধ্যমে বিষয়টি আরও জীবন্ত হয়ে ওঠে। অনেকেই প্রথমবারের মতো জানতে পারে—একটু সচেতনতা ও একটি টেস্ট ভবিষ্যতের একটি জীবনকে বাঁচাতে পারে।

তরু বিশ্বাস করে—
সচেতনতার এই ছোট ছোট পদক্ষেপই একদিন বড় পরিবর্তন এনে দেবে।

আসুন, আমরা সবাই মিলে থ্যালাসেমিয়া প্রতিরোধে এগিয়ে আসি।

Thalassemia Awareness Campaign 20267Days long Thalassemia Awareness Campaign, we are coming to your college.Stay tune fo...
30/04/2026

Thalassemia Awareness Campaign 2026

7Days long Thalassemia Awareness Campaign, we are coming to your college.Stay tune for more updates.


শুভ নববর্ষ ১৪৩৩ 🌿বাংলা সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য “হালখাতা”—পুরনো হিসাব মিটিয়ে নতুনভাবে পথচলার শুরু।কিন্তু এই নতুন বছরে আ...
14/04/2026

শুভ নববর্ষ ১৪৩৩ 🌿

বাংলা সংস্কৃতির এক অনন্য ঐতিহ্য “হালখাতা”—
পুরনো হিসাব মিটিয়ে নতুনভাবে পথচলার শুরু।
কিন্তু এই নতুন বছরে আমরা কি শুধু ব্যবসার খাতা খুলবো,
নাকি খুলবো মানবতারও একটি নতুন খাতা?

আসুন, এবারের হালখাতায় লিখি কিছু ভিন্ন হিসাব—
অবহেলার জায়গায় সহমর্মিতা,
উদাসীনতার জায়গায় দায়িত্ব,
আর নীরবতার জায়গায় পাশে থাকার অঙ্গীকার।

থ্যালাসেমিয়া যোদ্ধারা প্রতিদিন লড়ছে জীবনের সাথে—
তাদের এই লড়াইয়ে আমাদের একটু সহানুভূতি,
একটু সহযোগিতা,
একটু সময়—
হয়তো বদলে দিতে পারে পুরো একটি জীবনের গল্প।

নতুন বছরের এই শুভক্ষণে
চলুন আমরা সবাই মিলে খুলে ফেলি মানবতার নতুন খাতা—
যেখানে প্রতিটি পাতায় থাকবে ভালোবাসা,
প্রতিটি লাইনে থাকবে দায়িত্ব,
আর প্রতিটি স্বাক্ষরে থাকবে একজন মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি। 🤝💙

#শুভ_নববর্ষ১৪৩৩ #হালখাতা #মানবতা

Address

Chattogram
Chattogram
4330

Telephone

+8801632000650

Website

Alerts

Be the first to know and let us send you an email when তরু- Toru posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share