30/03/2025
✨ ইফতার মাহফিল ২০২৫ ✨
আলহামদুলিল্লাহ! আমাদের প্রিয় বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ের ২০১০ ব্যাচের বন্ধুদের সৌজন্যে ইফতার মাহফিল ২০২৫ সফলভাবে সম্পন্ন হয়েছে।
এই মহতী আয়োজন সফল করতে যাঁরা নিরলস পরিশ্রম করেছেন, তাঁদের প্রতি অসীম কৃতজ্ঞতা। বিশেষ করে আয়োজক কমিটির সকল সদস্যদের অক্লান্ত প্রচেষ্টা এবং সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ।
আমাদের প্রবাসী বন্ধুরা যাঁরা দূরদেশে থেকে ও অংশগ্রহণ করেছেন, তাঁদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা। তাঁদের ভালোবাসা আমাদের বন্ধুত্বের বন্ধনকে আরও দৃঢ় করেছে।
এবং অবশ্যই, ইফতার মাহফিলে যাঁরা স্বশরীরে উপস্থিত হয়ে মিলনমেলা প্রাণবন্ত করেছেন, তাঁদের প্রতিও ভালোবাসা ও কৃতজ্ঞতা। আপনাদের উষ্ণ উপস্থিতি আমাদের বন্ধুত্বকে আরও অর্থবহ করে তুলেছে।
আল্লাহ আমাদের এই বন্ধুত্ব চিরকাল অটুট রাখুন এবং আমাদের সবাইকে হেফাজত করুন। আমিন!
#ইফতার_মাহফিল_২০১০ব্যাচ
#বেরনাইয়া_উচ্চ_বিদ্যালয়