AIF - Al Ihsan Foundation

AIF - Al Ihsan Foundation "আল-ইহ্সান ফাউন্ডেশন"
উম্মাহর স্বার্থে, কল্যাণের পথে

⭕ মানবিক সহায়তার আবেদন ⭕بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِআমাদের একজন দ্বীনি ভাই দীর্ঘদিন ধরে ঋণের ভারে জর্জরিত। নানা ...
14/08/2026

⭕ মানবিক সহায়তার আবেদন ⭕

بِسْمِ اللهِ الرَّحْمٰنِ الرَّحِيْمِ
আমাদের একজন দ্বীনি ভাই দীর্ঘদিন ধরে ঋণের ভারে জর্জরিত। নানা প্রতিকূলতার মধ্যেও তিনি নিজের সামর্থ্য অনুযায়ী ঋণ পরিশোধের চেষ্টা করে আসছেন। এরই মধ্যে তাঁর সদ্য জন্ম নেওয়া শিশুকে Neonatal Intensive Care Unit (NICU)-এ ভর্তি করতে হয়েছে, যেখানে চিকিৎসা বাবদ প্রতিদিন প্রায় ১৫,০০০ টাকা ব্যয় হচ্ছে।

ফলে ঋণের বোঝার পাশাপাশি সন্তানের চিকিৎসা ব্যয়ও তাঁর জন্য অত্যন্ত কঠিন আর্থিক সংকট তৈরি করেছে। এই পরিস্থিতিতে তাঁর ঋণ পরিশোধ ও পরিবারের সংকট মোকাবিলায় সহযোগিতার লক্ষ্যে AIF-এর পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রাসূলুল্লাহ ﷺ বলেছেন, “যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়ার একটি কষ্ট দূর করে দেয়, আল্লাহ কিয়ামতের দিন তার একটি কষ্ট দূর করে দেবেন।” (সহিহ মুসলিম)

🤲 আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও একজন মানুষের ঋণমুক্তি ও সংকট উত্তরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আর্থিকভাবে সহযোগিতা করা সম্ভব না হলে, অনুগ্রহ করে পোস্টটি শেয়ার করে আবেদনটি অন্যদের কাছে পৌঁছে দিন।

সহযোগিতার জন্য:
📞 যোগাযোগ: 01688141960 (ঋণগ্রস্ত ভাইয়ের নম্বর)

সরাসরি সহযোগিতা পাঠাতে:
bKash / Nagad / DBBL: 01688141960

বি.দ্র.: কেউ AIF-এর মাধ্যমে সহযোগিতা পৌঁছে দিতে চাইলে 01866434344 নম্বরে অথবা আমাদের অফিসিয়াল মেসেঞ্জারে যোগাযোগ করার অনুরোধ করা হলো।

আল্লাহ তাআলা প্রত্যেক সহযোগীকে উত্তম প্রতিদান দান করুন এবং এই পরিবারকে সংকট থেকে উত্তরণের তাওফিক দান করুন। আমিন।

Update:
বর্তমানে ভাইয়ের বাবুরে বাসায় নেয়া হয়েছে, তবে তার ঋণ পরিশোধ এবং বাচ্চার চিকিৎসা বাবদ চাইলে এখনো সহায়তা করতে পারেন।

02/08/2026
30/07/2026

ত্রাণ ও পুনর্বাসন - ২০২৬ (ভিডিও চিত্র)
AIF - Al Ihsan Foundation

আল-ইহসান ফাউন্ডেশন, চাঁদপুর-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই Computer Science & Engineering (CSE) Departmen...
26/07/2026

আল-ইহসান ফাউন্ডেশন, চাঁদপুর-এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই Computer Science & Engineering (CSE) Department, Daffodil International College, Baburhat-এর শিক্ষার্থীদের।

তাদের উদ্যোগে এবং ড্যাফোডিল গ্রুপ, চাঁদপুর-এর শিক্ষা প্রতিষ্ঠানসমূহের আন্তরিক সহযোগিতায় বন্যাকবলিত মানুষের সহায়তার উদ্দেশ্যে সংগৃহীত তহবিল আজ আমাদের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। এই মানবিক উদ্যোগে সহযোগিতা প্রদানকারী প্রতিষ্ঠানসমূহ—

• Daffodil International College, Chandpur
• Daffodil International School, Chandpur
• Daffodil Polytechnic Institute, Baburhat
• Daffodil International School, Baburhat Campus
• Daffodil International College, Baburhat

আপনাদের বিশ্বাস, সহযোগিতা ও মানবিক দায়বদ্ধতার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ইনশাআল্লাহ, সংগৃহীত এই তহবিল আমাদের চলমান বন্যা ত্রাণ কার্যক্রমের মাধ্যমে বন্যাকবলিত মানুষের কল্যাণে যথাযথভাবে পৌঁছে দেওয়া হবে।

আসুন, মানবতার সেবায় আমরা সবাই একসাথে কাজ করি।

আল-ইহসান ফাউন্ডেশন, চাঁদপুর

ত্রান ও পুর্নবাসন - ২০২৬
25/07/2026

ত্রান ও পুর্নবাসন - ২০২৬

🚨 বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান: আপনার ছোট অনুদান, বাঁচাতে পারে একটি প্রাণ! 🚨চট্টগ্রাম বিভাগের ভয়াবহ বন্যায় প্লাবিত লাখো মা...
13/07/2026

🚨 বন্যাদুর্গতদের পাশে দাঁড়ান: আপনার ছোট অনুদান, বাঁচাতে পারে একটি প্রাণ! 🚨

চট্টগ্রাম বিভাগের ভয়াবহ বন্যায় প্লাবিত লাখো মানুষের জীবন এখন বিপন্ন। উজানের পানিতে ভেসে গেছে ঘরবাড়ি, দেখা দিয়েছে চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। এই কঠিন সময়ে আমাদের ভাই-বোনদের বাঁচাতে আপনার সাহায্যের হাত বাড়িয়ে দিন।

💰 যেভাবে অনুদান পাঠাতে পারেন:
বিকাশ: 01728-689892 (Payment)
নগদ: 01964-884541 (Send Money)

বিশেষ অনুরোধ: টাকা পাঠানোর সময় রেফারেন্স Ctg লিখুন।

আপনার সামান্য অবদানও এই মুহূর্তে একেকটি পরিবারের মুখে হাসি ফোটাতে পারে। আসুন, মানবতার টানে সবাই একসাথে দাঁড়াই।

জরুরি প্রয়োজনে যোগাযোগ: 01866-434344
ধন্যবাদান্তে,
আল-ইহ্সান ফাউন্ডেশন

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।বিগত ২০২৪ সালের বন্যার ক্ষত পুরোপুরি না শুঁকাতেই, দেশের এক বিশাল অংশ পুনরায় ভয়াবহ বন্য...
10/07/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।

বিগত ২০২৪ সালের বন্যার ক্ষত পুরোপুরি না শুঁকাতেই, দেশের এক বিশাল অংশ পুনরায় ভয়াবহ বন্যার কবলে পড়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগসহ বিভিন্ন অঞ্চলের মানুষ চরম দুর্ভোগের মধ্য দিয়ে যাচ্ছেন। আল্লাহ তাআ'লা তাঁর এই প্রাকৃতিক দুর্যোগের পরীক্ষা থেকে আমাদের সবাইকে আশ্রয় দান করুন এবং বন্যা কবলিত অঞ্চলের মানুষদের জানমালের হেফাজত করুন। আমিন।

বিগত সময়ের মতো এবারও আমরা আমাদের সামর্থ্যের সর্বোচ্চটুকু নিয়ে দুর্গত ভাই-বোনদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছি, ইংশাআল্লাহ।

আমাদের সদস্য ও শুভাকাঙ্ক্ষী ভাইদের প্রতি বিশেষ অনুরোধ, এই সংকটকালীন মুহূর্তে আপনাদের আন্তরিক অংশগ্রহণ ও সহযোগিতা একান্ত কাম্য। আমরা যেন দ্রুত ত্রাণ ও উদ্ধার কার্যক্রম নিয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাতে পারি সেজন্য আপনাদের সক্রিয় অংশগ্রহণ, আর্থিক অনুদান কিংবা প্রয়োজনীয় পরামর্শ দিয়ে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য বিনয়ের সাথে অনুরোধ করা যাচ্ছে।

"যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী কষ্টসমূহ থেকে একটি কষ্ট দূর করে দেবে, আল্লাহ কিয়ামতের দিন তার কষ্টসমূহের একটি কষ্ট দূর করে দেবেন।" (সহীহ মুসলিম)

আসুন, এই কঠিন সময়ে আমরা আমাদের সর্বোচ্চ মানবিক হাত বাড়িয়ে দিই।

সহযোগিতা বা বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন: +880 1866-434344

ধন্যবাদান্তে,
আল-ইহ্সান ফাউন্ডেশন
১০ জুলাই, ২০২৬খ্রি.

মুহাররম, আশুরা ও হিজরী নববর্ষ বিষয়ক লেখাসমূহ ইমাম ও খতিব পেজটি ফলো করে রাখুন উপকৃত হবেন ইনশাআল্লাহ মুহাররম ও আশুরা : কি...
25/06/2026

মুহাররম, আশুরা ও হিজরী নববর্ষ বিষয়ক লেখাসমূহ

ইমাম ও খতিব পেজটি ফলো করে রাখুন উপকৃত হবেন ইনশাআল্লাহ
মুহাররম ও আশুরা : কিছু কথা, কিছু প্রশ্নের উত্তর
মাওলানা মুহাম্মাদ আব্দুল মালেক
https://www.alkawsar.com/bn/article/2266/
মুহাররম ও আশুরা : গুরুত্ব ও ফযীলত
মুহাম্মাদ আশিক বিল্লাহ তানভীর
https://www.alkawsar.com/bn/article/2833/
আশুরা ও মুহররম : কিছু কথা
মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
http://www.alkawsar.com/article/316
মুহাররম বনাম মুহাররমের আনুষ্ঠানিকতা
http://www.alkawsar.com/article/1205
মহররম মাহিনা : ‘ত্যাগ চাই, মর্সিয়া-ক্রন্দন চাহি না’
https://www.alkawsar.com/bn/article/2682/
কা ল চা র : তাজিয়ামুক্ত আশুরার দীক্ষা চাই
বখতিয়ার
https://www.alkawsar.com/bn/article/2639/
আহলে বাইতের দৃষ্টিতে মাতম
[শিয়াদের বর্ণনার আলোকে]
মাওলানা মুহাম্মাদ আবু সালেম
https://www.alkawsar.com/bn/article/2826/
মুহাররম আশুরা ও হিজরী নববর্ষ : কিছু দিক কিছু বিষয়
মাওলানা মুহাম্মাদ তাওহীদুল ইসলাম তায়্যিব
https://www.alkawsar.com/bn/article/3445/
আশুরা, মহররম ও হিজরী নতুন বর্ষের সূচনা
মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
http://www.alkawsar.com/article/1428
আসুন বিগত বর্ষের হিসাব মেলাই
মাওলানা মুহাম্মাদ যাকারিয়া আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/2769/
নতুন হিজরীবর্ষ: এখন বড় প্রয়োজন আত্মসমালোচনার!
https://www.alkawsar.com/bn/article/314/
নতুন হিজরী বর্ষ : কালের চক্রবালে জ্বলে চেতনার দীপ
https://www.alkawsar.com/bn/article/2620/
হিজরী নববর্ষ ও মহররম
প্রয়োজন আত্মজিজ্ঞাসার উপলব্ধি
https://www.alkawsar.com/bn/article/2982/
নতুন মাস নতুন বছরের একটি দুআ
মাওলানা সায়ীদুল হক
https://www.alkawsar.com/bn/article/2684/
শুধু আরবদের নয়, হিজরী মুসলমানদের সন, ইসলামী সন
মুফতি আবুল হাসান মুহাম্মাদ আব্দুল্লাহ
https://www.alkawsar.com/bn/article/498/
কারবালা : প্রতিরোধের প্রথম দৃষ্টান্ত
আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী
http://www.alkawsar.com/article/752
হিজরতের ইতিকথা
মুহাম্মাদ ত্বহা হুসাইন
https://www.alkawsar.com/bn/article/92/
ফযীলতপূর্ণ দিবস-রজনী : একটি সংক্ষিপ্ত পর্যালোচনা
মাওলানা মুহাম্মাদ ফজলুল বারী
http://alkawsar.com/article/779
প্রচলিত ভুল
==========
একটি জাল বর্ণনা : যিলহজ্বের শেষ দিন ও মুহাররমের প্রথম দিন রোযা রাখার ফযীলত
https://www.alkawsar.com/bn/article/2446/
ভিত্তিহীন বর্ণনা : মুহাররম ও আশুরা কেন্দ্রিক ভিত্তিহীন কিছু বর্ণনা
https://www.alkawsar.com/bn/article/3028/
একটি ভিত্তিহীন বর্ণনা : মুহাররমের প্রথম দশ দিন রোযা রাখার ফযীলত
https://www.alkawsar.com/bn/article/2692/
একটি ভুল ধারণা : মুহাররম মাসে বিবাহ করা কি অশুভ
http://www.alkawsar.com/article/1041
এটি হাদীস নয় : আশুরার রোযা: ষাট বছর ইবাদতের সওয়াব
https://www.alkawsar.com/bn/article/1061/
এটি হাদীস নয় : আশুরার দিন কিয়ামত হওয়া প্রসঙ্গে
https://www.alkawsar.com/bn/article/1448/
একটি উদাসীনতা: হিজরী বর্ষ ও চান্দ্রমাসের তারিখ ব্যবহারে উদাসীনতা
https://www.alkawsar.com/bn/article/94/
মুহাররাম ও আশুরা বিষয়ক প্রশ্ন-উত্তর
https://m.facebook.com/story.php?story_fbid=5426322257445735&id=519157914828885&mibextid=Nif5oz
#নববর্ষ_মাসিক_আলকাউসার
#মুহাররম_ও_আশুরা_মাসিক_আলকাউসার
#ইমাম_ও_খতিব #জুমার_বয়ান #মুহাররম #আশুরা #তাৎপর্য #করণীয় #বর্জনীয় #গুরুত্ব #ফজিলত

©

ডাক্তারি পেশায় না আসলে সমাজের এই বিশ্রী অবস্থা জানতে পারতাম না। আপনার সন্তানের দিকে নজর রাখুন।মেডিসিন ওয়ার্ডে রোগী টা আ...
18/06/2026

ডাক্তারি পেশায় না আসলে সমাজের এই বিশ্রী অবস্থা জানতে পারতাম না। আপনার সন্তানের দিকে নজর রাখুন।

মেডিসিন ওয়ার্ডে রোগী টা আসছে। বয়স ২৪/২৫ হবে। ৪ মাস ধরে জ্বর। সাথে তীব্র গা ব্যথা আর জয়েন্টে জয়েন্টে যন্ত্রণায় ছটফট করছে।

এ পর্যন্ত বাজারে যত রকমের হাই অ্যান্টিবায়োটিক আছে,আরলিন থেকে শুরু করে মেরোপেনাম সব দেওয়া শেষ। কিন্তু জ্বরের কোনো কমতি নাই। ওষুধ চললে ১-২ দিন একটু শান্ত থাকে, তারপর আবার সেই জ্বর।

হিস্ট্রি নেওয়ার সময় যখন জিজ্ঞেস করলাম, "ভাই, কোনো নেশাটেশা করেন?"
ছেলেটার সরল উত্তর, "না স্যার, ওসবের ধারেকাছেও কোনোদিন যাইনি।"

পেশায় সে একজন ড্রাইভার, সৌদি আরবে ছিলো। স্বাভাবিকভাবেই আমাদের মনে একটু সন্দেহ ছিল যে হয়তো কিছু লুকোচ্ছে। কিন্তু সে বারবারই অস্বীকার করল।

কোনো উপায় না দেখে শেষমেশ তাকে 'Adult-onset Still's disease' (AOSD) ধরে নিয়ে চিকিৎসা চলতে লাগল।

ছেলেটার স্ত্রী সব জায়গায় দৌড়াদৌড়ি করতেছে, টেস্ট করা থেকে শুরু করে ওষুধ কেনা সব। অনেক নম্র ভদ্র মহিলা। বুঝতে পারতেছি তার কষ্ট হয়ে যাচ্ছে এই দৌড়াদৌড়ি তে। কিন্তু সে আমাদেরকে একটু বুঝতে দিচ্ছে না। একটা ছোট বাচ্চাও আছে‌ বয়স ১ বছর মতো হবে। মহিলার এই অবস্থা দেখে খারাপ লাগতো‌। স্বামী অসুস্থ, পরিবারের ভারকর্তা অসুস্থ। তাইলে স্ত্রীর মুখে কি আর নাওয়া খাওয়া থাকবে!!

রোগীর স্ত্রী বারবার জিজ্ঞেস করত "স্যার সব ওষুধ খাওয়াচ্ছি, সব টেস্ট করতেছি, কিন্তু স্যার এখনো জ্বর কমতেছে না কেন, রোগী সুস্থ হচ্ছে না কেন?"

আমাদের কাছেও উত্তরটা ছিল অজানা। কারন আমরা তখনো কোন সঠিক ডায়াগনোসিস এ পৌঁছাতে পারি নাই।

একদিন হসপিটালের ডায়গনোসিস বিশেষজ্ঞ এনামুল স্যার রাউন্ডে এলেন। পুরো ফাইলটা দেখে উনি শান্ত মাথায় বললেন, "একটা Anti-HIV Antibody টেস্ট করাও।" টেস্ট করতে পাঠানো হলো পিজি হসপিটালে ‌।

টেস্টের রেজাল্ট যখন হাতে এলো, আমাদের সবার চোখ চড়কগাছ! Anti-HIV টেস্ট পজিটিভ।

HIV এমন একটা ভাইরাসজনিত রোগ, যার কোন প্রতিষেধক এখনো তৈরি হয় নাই। এই রোগে রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যায়। এবং সবশেষে রোগী মারা যায়।

কিন্তু এই এইচআইভি উনার শরীরে আসলো কেমনে???

এবার যখন রোগীকে আলাদা ডেকে একটু 'ডাক্তারি কায়দায়' চাপ দিলাম, তখন আসল বিড়াল থলে থেকে বের হলো।

ছেলেটা কাঁদতে কাঁদতে স্বীকার করল সে সমকামী। গত ১০-১২ বছর ধরে নিজের আপন চাচাতো ভাইয়ের সাথেই তার 'ইটিশ-পিটিশ' সম্পর্ক চলেছে।
সৌদি আরবে গিয়েও সে একই কাজ করছে।

এরপর রোগীকে আমরা পিজি হসপিটালে রেফার করে দিলাম। যেহেতু স্বামী এইচআইভি পজিটিভ, স্ত্রীরও এইচআইভি হওয়ার সম্ভাবনা আছে। ওই বাচ্চাটার ও হতে পারে। কারণ এই রোগটা ছড়ায় রক্ত, বীর্য,লালা, দুধের মাধ্যমে .

বর্তমানে বাংলাদেশের সমকামিতা অনেক বেশি পরিমাণে বাড়ছে, আবাসিক মাদ্রাসা থেকে শুরু করে গুলশানের হাই সোসাইটিতে এই কাজ অহর চলতেছে। শুধু সমকামিতা না, ছেলে মেয়ের অবৈধ মেলামেশা বর্তমান সমাজের একটা ট্রেন্ড হয়ে গেছে।
নিজের সন্তানের দিকে খেয়াল রাখুন । যদি এসব কাজ থেকে আপনার সন্তানকে দূরে না রাখতে পারেন তাহলে বাবা-মা হিসেবে আপনি ব্যর্থ।

এরপর মনে মনে উনার স্ত্রী এবং সন্তানের কথা ভাবতে ছিলাম। স্বামীর অপকর্মের দায়ে তাদের কপালে দুঃখ আসলো। পরিবারটা এখন দুর্বিষহ জীবন যাপন করবে। ভাগ্য ভালো থাকলে হয়তো বা সুস্থ হতে পারে অথবা মারা যাবে। মারা যাওয়ার সম্ভাবনায় বেশি।

কিন্তু উনি মারা গেলে ওই স্ত্রী এবং বাচ্চাটাকে কে দেখবে ?????????? এই প্রশ্নের উত্তর কই খুঁজবো?

©Mehedi Hasan Sagor

🔴মাসিক ইসলাহি ও তালিমি জোড়🔴আলোচক:মাওলানা শরীফ মাহমুদ হাফি.▪️তারিখ: ১৯ই জুন ২০২৬খ্রি. (শুক্রবার)▪️সময়: বাদ মাগরিব▪️স্থান:...
17/06/2026

🔴মাসিক ইসলাহি ও তালিমি জোড়🔴

আলোচক:
মাওলানা শরীফ মাহমুদ হাফি.

▪️তারিখ: ১৯ই জুন ২০২৬খ্রি. (শুক্রবার)
▪️সময়: বাদ মাগরিব
▪️স্থান: মিয়াজী বাড়ি জামে মসজিদ, প্রফেসর পাড়া, চাঁদপুর সদর, চাঁদপুর।

Address

Chandpur

Website

Alerts

Be the first to know and let us send you an email when AIF - Al Ihsan Foundation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share