24/09/2026
দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেলেও, আল্লাহর রহমতের দরজা কখনোই বন্ধ হয় না।সফিবাদ দরবার শরীফ প্রিয় নবী ﷺ এর প্রতি ভালবাসার দরবার। সফিবাদ শরীফ কমপ্লেক্স বাংলাদেশের চাঁদপুর জেলার কচুয়া উপজেলায় অবস্থিত একটি বৃহৎ দ্বীনি শিক্ষাকেন্দ্র এবং আধ্যাত্মিক স্থান।আমাদের নিয়ত পরিকল্পনা আর বাস্তবায়ন করবেন আল্লাহ তায়ালা। এই বৃহৎ কমপ্লেক্সের অধীনে বহু শিক্ষামূলক ও সেবামূলক প্রতিষ্ঠান গড়ে উঠেছে।
কমপ্লেক্সের প্রধান প্রধান ১০টি অঙ্গ-প্রতিষ্ঠান ও বিভাগের তালিকা নিচে তুলে ধরা হলো:
শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহ
১/জামেয়া আহমাদিয়া সফিবাদ মাদরাসা ও এতিমখানা : কমপ্লেক্সের মূল ও সর্ববৃহৎ উচ্চতর ইসলামী শিক্ষাপ্রতিষ্ঠান (দরসে নেজামি ও মাদানী নেসাব )।
২/সফিবাদ দরবার শরীফ হিফজুল কুরআন বিভাগ: পবিত্র কুরআন মুখস্থকরণের জন্য নিবেদিত আবাসিক আন্তর্জাতিক হিফজ মাদরাসা।
৩/সফিবাদ নূরে মদীনা নূরানী মাদরাসা।নূরানী বিভাগ: শিশু শিক্ষার্থীদের প্রাথমিক ইসলামী ও সাধারণ শিক্ষার বুনিয়াদ গড়ার কেন্দ্র।
৪/ সফিবাদ দারুল আরকাম ইবতেদায়ী মাদরাস। ( ধর্ম মন্ত্রণালয় থেকে পরিচালিত)
৫/খাস মাহফিল তালিম ও জিকির কেন্দ্র: দরবারের অনুসারীদের আধ্যাত্মিক পরিশুদ্ধি ও সার্বক্ষণিক জিকির-আজকারের মূল কেন্দ্র।
৬/ এতিমখানা ও লিল্লাহ বোর্ডিং: দুস্থ, অবহেলিত ও এতিম শিক্ষার্থীদের বিনামূল্যে থাকা-খাওয়া ও পড়াশোনার বিশেষ শাখা।
৭/দরবার শরীফে বার্ষিক তাফসীর মাহফিল ও কনফারেন্স হল: প্রতিবছর আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও বার্ষিক মাহফিল আয়োজনের মূল প্রাতিষ্ঠানিক প্রাঙ্গণ।
৮/ইসলামিক রিসার্চ এন্ড দাওয়াহ সেন্টার, ইসলামিক লাইব্রেরি ও গবেষণা কেন্দ্র: দ্বীনি বই-পুস্তক এবং গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য তৈরি পাঠাগার।
৯/ Sirajam Munira Foundation সিরাজাম মুনিরা ফাউন্ডেশন- সমাজসেবা ও দান তহবিল (দাতব্য চিকিৎসালয় ও সমাজকল্যাণ শাখা): স্থানীয় দরিদ্র জনগোষ্ঠীর জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প, ত্রাণ ও জনকল্যাণমূলক কাজের তদারকি শাখা। ১০/ ইনকিলাব খতমে নবুয়ত বাংলাদেশ। খতমে নবুয়ত আন্দোলন হলো হযরত মুহাম্মদ (সা.)-কে শেষ নবী হিসেবে অস্বীকারকারীদের (বিশেষ করে কাদিয়ানী বা আহমাদিয়া সম্প্রদায়) অমুসলিম ঘোষণা ও তাদের কার্যক্রম প্রতিরোধের দাবিতে পরিচালিত একটি ইসলামী আন্দোলন। সফিবাদ দরবার শরীফ, কচুয়া -চাঁদপুর।