FnF Club-Tarapalla

FnF Club-Tarapalla একটি অরাজনৈতিক সংগঠন।।

পারস্পরিক সম্পর্ক স্থাপন, ঐক্য, শিক্ষার মান উন্নয়ন, সামাজিক উন্নয়নই ক্লাবের একমাত্র লক্ষ্য।

পারস্পরিক সম্পর্ক স্থাপন, ঐক্য, শিক্ষার মান-উন্নয়ন, সু-শিক্ষিত সমাজ ও সমাজিক উন্নয়নই ক্লাবটির একমাত্র লক্ষ্য ।

পরম করুণাময় মহান আল্লাহর নামে আমরা নিম্নে স্বাক্ষরকারীগন তারাপাল্লা ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ক্লাবটি প্রতিষ্ঠিত করি । উল্লেখ্য যে, ০১/০৩/২০১৬ সালে কয়েকজন সমমনা সংগ্রামী ত্যাগী বন্ধুদের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে তারাপাল্লা এফ,এন,এফ ক্লাবটি যাত্রা শুরু করে । মানব সেবা এবং ঐক্য, শিক্ষার মান-উন্

নয়ন, শান্তি, শৃঙ্খলা, সমাজিক উন্নয়ন, মসজিদ-মাদ্রাসা, স্কুল-কলেজের গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের আর্থিক সহায়তা প্রদান এবং সু-শিক্ষিত সমাজ গঠনই ক্লাবটির একমাত্র উদ্দেশ্য । এখানে তাদের কথা না বললেই নয় যাদের সু-চিন্তা ভাবনা, প্ররিশ্রম এবং সার্বিক সহায়তায় আজকের এই ক্লাবটি। তারা হলেন ক্লাবের সম্মানিত সদস্য লায়ন মোঃ ওমর ফারুক মিয়াজি (বিএসএস), মোঃ আবু মুছা, মোঃ আবু বকর মিয়াজী, মোঃ জিসান আহমেদ তালুকদার, মোঃ মাসুদ, মোঃ ইমরান এইচ তালুকদার, মোঃ কাইয়ুম তালুকদার, মোঃ আবুল কাসেম মাষ্টার, মোঃ মজিব বেপারী, মোঃ কামাল হোসেন, মোঃ মনির হোসেন, মোঃ রুবেল কাজী, হাফেজ মোঃ রাসেল, মোঃ হারেছ মিয়াজী, মোঃ হেলাল উদ্দিন, মোঃ আব্দুর রব মিয়াজী, মোঃ সাখাওয়াত হোসেন, মোঃ শামীম আহমেদ (মুরাদপুর) মোঃ সোহেল আহমেদ (খুলনা) ।
তাই সকলের উদ্দেশ্য বলব, শিক্ষার মান-উন্নয়নে আগামির পথে মানব সেবায় এগিয়ে আসুন ।

মূলনীতি সমূহ

০১. ক্লাবটির নামঃ- তারাপাল্লা FnF ক্লাব (অপরিবর্তিত) ।
০২. ক্লাবটির উদ্দেশ্য হবে পারস্পরিক সম্পর্ক স্থাপন, ঐক্য, শান্তি, শৃঙ্খলা, বিশ্বাস, শিক্ষার মান-উন্নয়ন, সু-শিক্ষিত সমাজ ও সামাজিক উন্নয়ন ।
০৩. ক্লাবটি হবে একটি অরাজনৈতিক সংগঠন । এই ক্লাবটির নামে কোন রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করা যাবে না ।
০৪. কোন সদস্য যদি ক্লাবটির নামে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে তাহলে তাঁহার সদস্যপদ বাতিল বলে গণ্য হইবে । যার যার রাজনীতি সে করতে পারবেন, যে যেই দলই করবেন কিন্তু ক্লাবের নাম ভাঙতে পারবেন না এবং ক্লাবের কোন জিনিস তার ব্যক্তিগত কাজে ব্যবহার করিতে পারিবে না । যদি কোন সদস্যের এমন কিছু প্রমান হয় তাহলে ক্লাব কতৃপক্ষ যে ব্যবস্থা নিবে তাহা মানিতে বাধ্য থাকিবে ।
০৫. ক্লাবটি পরিচালনা করার জন্য প্রত্যেক সদস্য মাসিক একশত টাকা (১০০) হারে চাঁদা প্রদান করিতে হইবে ।
০৬. প্রতি তিন (৩) মাস পর পর ক্লাবটির সার্বিক অবস্থা নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হইবে ।
০৭. দুই ঈদের সময় বিশেষ সভা অনুষ্ঠিত হইবে ।
০৮. কোন সদস্য কোন অসামাজিক ও খারাফ কর্মকান্ডের সাথে জড়িত থাকতে পারবে না ।
০৯. প্রাকৃতিক দূর্যোগে সকল সদস্য কে এগিয়ে আসতে হবে এবং সহযোগিতার হাত বাড়াতে হইবে ।
১০. প্রয়োজনে ক্লাবের সকল সদস্যদের সম্মতিক্রমে মূলনীতির পরিবর্তন করা যাইতে পারে ।

মামা ওহিদুল আলম তালুকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।আপনাদের সকলের কাছে উনার দ্রুত সুস্থতার জন্য...
03/03/2026

মামা ওহিদুল আলম তালুকদার ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আপনাদের সকলের কাছে উনার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া কামনা করছি।
মহান আল্লাহ উনাকে শিফায়ে কামিলা দান করুন এবং দ্রুত সুস্থ করে তুলুন। আমিন। 🤲

খামেনী একজন সত্যিকারের রাষ্ট্রনেতা ছিলেন।  ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন।
01/03/2026

খামেনী একজন সত্যিকারের রাষ্ট্রনেতা ছিলেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মহান আল্লাহ তাকে জান্নাতে দাখিল করুন।

🚨 জরুরি সতর্কবার্তা 🚨ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে।মধ্যপ্রা...
28/02/2026

🚨 জরুরি সতর্কবার্তা 🚨
ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি অস্থির হয়ে উঠতে পারে।
মধ্যপ্রাচ্যের যেসব দেশে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশে অবস্থানরত সকল প্রবাসী ভাইদের প্রতি বিশেষ অনুরোধ—
🔹 অপ্রয়োজনে বাইরে বের হবেন না
🔹 নিরাপদ স্থানে অবস্থান করুন
🔹 স্থানীয় প্রশাসন ও দূতাবাসের নির্দেশনা মেনে চলুন
🔹 গুজব থেকে বিরত থাকুন এবং যাচাই করা তথ্য অনুসরণ করুন
আপনাদের নিরাপত্তাই সবার আগে।
মহান আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করুন। 🤲

শোক সংবাদ অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে যে,তারাপাল্লা পশ্চিম পাড়া বেপারী বাড়ির নিবাসীমোঃ বিল্লাল হোসেন বেপারী,  আজ সকা...
25/02/2026

শোক সংবাদ
অতি দুঃখের সহিত জানানো যাচ্ছে যে,
তারাপাল্লা পশ্চিম পাড়া বেপারী বাড়ির নিবাসী
মোঃ বিল্লাল হোসেন বেপারী, আজ সকালে ঢাকার জাতীয় হৃদরোগ হাসপাতালে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন। 🤲

শত শহিদের রক্তে লেখা বর্ণমালার গান,একুশ মানেই বাঙালির এক নতুন জাগরণ।মায়ের ভাষার মর্যাদা রক্ষায় যারা দিয়েছেন প্রাণ,তাদের ...
20/02/2026

শত শহিদের রক্তে লেখা বর্ণমালার গান,
একুশ মানেই বাঙালির এক নতুন জাগরণ।
মায়ের ভাষার মর্যাদা রক্ষায় যারা দিয়েছেন প্রাণ,
তাদের ত্যাগের মহিমায় আজ বিশ্বজুড়ে সম্মান।
শুভ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহিদ দিবস।

শোক সংবাদতারাপল্লা মিয়াজি বাড়ির নিবাসী মোঃ হোসেন মিয়াজি, আজ ভোরবেলা ঢাকা যাওয়ার পথে বাসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্...
19/02/2026

শোক সংবাদ

তারাপল্লা মিয়াজি বাড়ির নিবাসী মোঃ হোসেন মিয়াজি, আজ ভোরবেলা ঢাকা যাওয়ার পথে বাসে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

সকলের নিকট মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য দোয়া প্রার্থনা করছি।

আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

18/02/2026

রমজানুল মোবারক।।
উঠুন সেহরি খেয়ে নিন, সময় আর বেশি নেই।।

16/02/2026
মামা ও ভাগিনার চিরবিদায়​মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মায়ার সব বাঁধন ছিঁড়ে পরপারে পাড়ি জমালেন আমাদের মামা এবং ভাগিনা।​হয়তো এ...
16/02/2026

মামা ও ভাগিনার চিরবিদায়
​মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মায়ার সব বাঁধন ছিঁড়ে পরপারে পাড়ি জমালেন আমাদের মামা এবং ভাগিনা।
​হয়তো একজনের বিদায় সইতে পারেননি অন্যজন, তাই তো এতো দ্রুত পিছু নেওয়া। আল্লাহ তাআলা তাঁদের উভয়কে জান্নাতবাসী করুন এবং পরিবারকে এই শোক সইবার ধৈর্য দান করুন, আমীন।

তারাপাল্লা পশ্চিম পাড়া, হোসেন হাজী বাড়ির নিবাসী রব মাস্টার ইন্তেকাল করেছেন।ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।মরহুমে...
16/02/2026

তারাপাল্লা পশ্চিম পাড়া, হোসেন হাজী বাড়ির নিবাসী রব মাস্টার ইন্তেকাল করেছেন।
ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

মরহুমের বিদেহী আত্মার জন্য মহান আল্লাহর কাছে মাগফিরাত ও রহমত কামনা করি। আল্লাহ তায়ালা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকাহত পরিবারের সবাইকে ধৈর্য ও সহনশীলতা দিন।

আসসালামু আলাইকুম;প্রিয়, তারাপাল্লা এফ.এন.এফ এর সম্মানিত উদ্যোক্তা, পৃষ্ঠপোষক, সদস্যবৃন্দ,আপনাদের অক্লান্ত পরিশ্রম, বুদ্ধ...
03/02/2026

আসসালামু আলাইকুম;
প্রিয়, তারাপাল্লা এফ.এন.এফ এর সম্মানিত উদ্যোক্তা, পৃষ্ঠপোষক, সদস্যবৃন্দ,আপনাদের অক্লান্ত পরিশ্রম, বুদ্ধি, পরামর্শ এবং আর্থিক সহযোগিতায় তারাপাল্লা এফ.এন.এফ ১০ম বছর সফলভাবে সম্পন্ন করে ১১ম বছরে পদার্পণ করতে যাচ্ছে, যা মার্চ ২০২৬ । আপনারা জেনে আনন্দিত হবেন যে, প্রতি বছরের মতো এবারও ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ তারিখে তারাপাল্লা এফ.এন.এফ ক্লাবের উদ্যোগে গ্রামের গরিব ও অসহায় মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। এটি আপনাদের দেওয়া ভালোবাসারই বহিঃপ্রকাশ। যাদের আর্থিক সহযোগিতা, বুদ্ধি পরামর্শ, এবং শারীরিক শ্রমের মাধ্যমে সংগঠনটি এতদূর এসেছে, তাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের এমন সহযোগিতায় এফ.এন.এফ ক্লাব আরও এগিয়ে যাবে, এই প্রত্যাশা আমাদের।
প্রবাসী ভাই, গ্রামের সম্মানিত ব্যক্তি বর্গ, ব্যবসায়ী ভাই এবং বন্ধুগণ, আমরা এফ.এন.এফ ক্লাব পরিবার আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ। আপনাদের সবার সহযোগিতা ও বুদ্ধি-পরামর্শ আমরা সবসময় কামনা করি।
আপনাদের সাধ্যমতো ভালোবাসা, আর্থিক সাহায্য এবং উপহার পাঠাতে পারেন আমাদের দায়িত্বে যারা আছেন।।

Address

Tarapalla, Raghunathpur, Hajigonj
Chandpur
3630

Alerts

Be the first to know and let us send you an email when FnF Club-Tarapalla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Organization

Send a message to FnF Club-Tarapalla:

Share